| বাংলার জন্য ক্লিক করুন
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|

   শিক্ষা -
                                                                                                                                                                                                                                                                                                                                 
জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা রূপগঞ্জে ৩৪ বছরেও ভায়েলা মিয়াবাড়ি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হয়নি

মো: রাসেল মোল্লা 

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা-মিয়াবাড়ি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘ ৩৪ বছরেও জাতীয়করণ করা হয়নি। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয় জাতীয়করণ করা হবে এ আশায় বিনা বেতনে পাঁচজন শিক্ষক শিক্ষিকা পাঠদান করে আসছেন। 

ভুলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুফিয়া বেগম ও তার স্বামী হাজী আইয়ুব আলী ভুঁইয়া চারকোটি টাকা মূল্যের ৩৩শতাংশ জমি স্কুলের নামে দান করে চার কক্ষবিশিষ্ট একটি টিনশেট ঘর নির্মাণ করেন। সেই ঝুঁকিপূর্ণ ঘরেই এখনো চলছে শিক্ষাক্রম। দুই বর্গকিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় না থাকায় ভায়েলা-মিয়াবাড়ি, মুইরাবো, গোপালিয়াবাড়ি, আজিজনগর, ইসলামবাগ, হুরারবাড়িসহ আশপাশের এলাকার শিশুদের একমাত্র ভরসা এ বিদ্যালয়।

২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। ওই সময় বাদ পড়ে যাওয়া এ বিদ্যালয় জাতীয় করণের দাবিতে শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী সভা সমাবেশ, স্বারকলিপি প্রদান ও মানববন্ধন করে আসছে। কিন্তু কোন ফল হচ্ছে না।

 সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়টি প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। জরাজীর্ণ টিনের ঘর। বিদ্যুৎ সংযোগ নেই। তাই বৈদ্যুতিক পাখাও নেই। আসবাবপত্র ও বেঞ্চ অপ্রতুল্য। কিন্তু শ্রেণি ভর্তি কোমলমতি শিক্ষার্থী। বেঞ্চে গাদাগাদি করে বসে শিশুরা শিক্ষা গ্রহণ করছে। বিদ্যালয়ের অবকাঠামোগত ব্যবস্থা অত্যন্ত নাজুক। বিদ্যালয়ে নেই কোন টয়লেট। সীমানা প্রাচীর না থাকায় বিদ্যালয়টি রয়েছে অরক্ষিত। টিনের ছাউনি ভাঙ্গাচোরা। তীব্র গরমে শিক্ষার্থীরা ক্লান্ত। তবুও চলছে পাঠদান।

 বিনা বেতনে ৩৪ বছরে পাঠদান করতে গিয়ে শিক্ষকদের কেউ কেউ মৃত্যুবরণ করেছেন। আবার নতুন করে শিক্ষক নিয়োগ হয়েছে। তারা অভাব অনটনে ভুগছেন। প্রতিশ্রুতিতে পুরো উদ্যমে পাঠদান করছেন। সরকার আসে সরকার যায়। কিন্তু ৩৪বছরেও বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়নি। মেলেনি কোন সরকারি সহযোগিতা। আশায় আশায় শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করছেন। কিন্তু কোন সুফল হচ্ছে না।

 ভায়েলা গ্রামের বাসিন্দা আবু বকর বলেন, অন্যদের মতো তার সন্তানরাও এ স্কুলে লেখাপড়া করছে। শিক্ষার্থীদের ফলাফলও ভালো। কিন্তু তীব্র গরম প্রখর রোদে শিক্ষার্থীরা প্রায়ই অসুস্থ হয়ে পড়ছে। বৃষ্টি হলে শ্রেণিকক্ষে পানি পড়ে। তাতে বই খাতা ও শিশুরা ভিজে যায়।

 বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শামীমা সুলতানা ওমা বলেন, স্থানীয়দের সহযোগীতায় বিদ্যালয়টি কোনরকম চলছে। অবিলম্বে বিদ্যালয়টি জাতীয়করণ করা প্রয়োজন। 

 বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বলেন, এলাকার দরিদ্র শিশুদের কথা ভেবেই তারা বিনা বেতনে পাঠদান করছেন। আবু সুফিয়ান ও তার সন্তানও এই বিদ্যালয়ের শিক্ষার্থী। গত বছরেও এ বিদ্যালয়ে চার শতাধিক ছাত্রছাত্রী লেখাপড়া করেছে। নানা প্রতিকূলতকায় বর্তমানে প্রাক-প্রাথমিক শ্রেণিতে ৩৩জন, প্রথম শ্রেণিতে ৩০জন, দ্বিতীয় শ্রেণিতে ৪০জন, তৃতীয় শ্রেণিতে ৩৪জন, চতুর্থ শ্রেণিতে ৩৫জন ও পঞ্চম শ্রেণিতে ৩০জন মোট ২০২জন শিক্ষার্থী লেখাপড়া করছে। 

 রূপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মাহরুক জাবীন বলেন, আমি রূপগঞ্জে কিছুদিন আগে যোগদান করেছি। খোঁজখবর নিয়ে বলতে পারবো। তবে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, ৩৪বছরেও বিদ্যালয়টি জাতীয়করণ না হওয়া দুঃখজনক। জাতীয়করণের ব্যাপারে সরকারি নির্দেশ অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিপোর্ট 

নির্বাহী সম্পাদক 

দৈনিক নতুন বাজার ৭১.নেট

জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা রূপগঞ্জে ৩৪ বছরেও ভায়েলা মিয়াবাড়ি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হয়নি
                                  

মো: রাসেল মোল্লা 

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা-মিয়াবাড়ি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘ ৩৪ বছরেও জাতীয়করণ করা হয়নি। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয় জাতীয়করণ করা হবে এ আশায় বিনা বেতনে পাঁচজন শিক্ষক শিক্ষিকা পাঠদান করে আসছেন। 

ভুলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুফিয়া বেগম ও তার স্বামী হাজী আইয়ুব আলী ভুঁইয়া চারকোটি টাকা মূল্যের ৩৩শতাংশ জমি স্কুলের নামে দান করে চার কক্ষবিশিষ্ট একটি টিনশেট ঘর নির্মাণ করেন। সেই ঝুঁকিপূর্ণ ঘরেই এখনো চলছে শিক্ষাক্রম। দুই বর্গকিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় না থাকায় ভায়েলা-মিয়াবাড়ি, মুইরাবো, গোপালিয়াবাড়ি, আজিজনগর, ইসলামবাগ, হুরারবাড়িসহ আশপাশের এলাকার শিশুদের একমাত্র ভরসা এ বিদ্যালয়।

২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। ওই সময় বাদ পড়ে যাওয়া এ বিদ্যালয় জাতীয় করণের দাবিতে শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী সভা সমাবেশ, স্বারকলিপি প্রদান ও মানববন্ধন করে আসছে। কিন্তু কোন ফল হচ্ছে না।

 সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়টি প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। জরাজীর্ণ টিনের ঘর। বিদ্যুৎ সংযোগ নেই। তাই বৈদ্যুতিক পাখাও নেই। আসবাবপত্র ও বেঞ্চ অপ্রতুল্য। কিন্তু শ্রেণি ভর্তি কোমলমতি শিক্ষার্থী। বেঞ্চে গাদাগাদি করে বসে শিশুরা শিক্ষা গ্রহণ করছে। বিদ্যালয়ের অবকাঠামোগত ব্যবস্থা অত্যন্ত নাজুক। বিদ্যালয়ে নেই কোন টয়লেট। সীমানা প্রাচীর না থাকায় বিদ্যালয়টি রয়েছে অরক্ষিত। টিনের ছাউনি ভাঙ্গাচোরা। তীব্র গরমে শিক্ষার্থীরা ক্লান্ত। তবুও চলছে পাঠদান।

 বিনা বেতনে ৩৪ বছরে পাঠদান করতে গিয়ে শিক্ষকদের কেউ কেউ মৃত্যুবরণ করেছেন। আবার নতুন করে শিক্ষক নিয়োগ হয়েছে। তারা অভাব অনটনে ভুগছেন। প্রতিশ্রুতিতে পুরো উদ্যমে পাঠদান করছেন। সরকার আসে সরকার যায়। কিন্তু ৩৪বছরেও বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়নি। মেলেনি কোন সরকারি সহযোগিতা। আশায় আশায় শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করছেন। কিন্তু কোন সুফল হচ্ছে না।

 ভায়েলা গ্রামের বাসিন্দা আবু বকর বলেন, অন্যদের মতো তার সন্তানরাও এ স্কুলে লেখাপড়া করছে। শিক্ষার্থীদের ফলাফলও ভালো। কিন্তু তীব্র গরম প্রখর রোদে শিক্ষার্থীরা প্রায়ই অসুস্থ হয়ে পড়ছে। বৃষ্টি হলে শ্রেণিকক্ষে পানি পড়ে। তাতে বই খাতা ও শিশুরা ভিজে যায়।

 বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শামীমা সুলতানা ওমা বলেন, স্থানীয়দের সহযোগীতায় বিদ্যালয়টি কোনরকম চলছে। অবিলম্বে বিদ্যালয়টি জাতীয়করণ করা প্রয়োজন। 

 বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বলেন, এলাকার দরিদ্র শিশুদের কথা ভেবেই তারা বিনা বেতনে পাঠদান করছেন। আবু সুফিয়ান ও তার সন্তানও এই বিদ্যালয়ের শিক্ষার্থী। গত বছরেও এ বিদ্যালয়ে চার শতাধিক ছাত্রছাত্রী লেখাপড়া করেছে। নানা প্রতিকূলতকায় বর্তমানে প্রাক-প্রাথমিক শ্রেণিতে ৩৩জন, প্রথম শ্রেণিতে ৩০জন, দ্বিতীয় শ্রেণিতে ৪০জন, তৃতীয় শ্রেণিতে ৩৪জন, চতুর্থ শ্রেণিতে ৩৫জন ও পঞ্চম শ্রেণিতে ৩০জন মোট ২০২জন শিক্ষার্থী লেখাপড়া করছে। 

 রূপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মাহরুক জাবীন বলেন, আমি রূপগঞ্জে কিছুদিন আগে যোগদান করেছি। খোঁজখবর নিয়ে বলতে পারবো। তবে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, ৩৪বছরেও বিদ্যালয়টি জাতীয়করণ না হওয়া দুঃখজনক। জাতীয়করণের ব্যাপারে সরকারি নির্দেশ অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিপোর্ট 

নির্বাহী সম্পাদক 

দৈনিক নতুন বাজার ৭১.নেট

রূপগঞ্জের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ॥ সাংস্কৃতিক অনুষ্ঠান
                                  

মো: রাসেল মোল্লা 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি  

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে আয়োজিত এ পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও রূপগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিস দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি হাবিবুর রহমান বাবুল ভেন্ডার। 

 সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও রূপগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিস দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ মাসুম, রূপগঞ্জ উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভুঁইয়া, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রফিক ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মোল্লা, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের আহবায়ক জজ মিয়া, বিদ্যলয়ের সভাপতি ও রূপগঞ্জ ইউনিয়ন ৯নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আল-আমিন মাসুদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান, সহ-সভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু বাক্কার মিন্টু, রূপগঞ্জ পূর্ব সাব-রেজিষ্ট্রি অফিসের সহকারী কাওছার মিয়া, বিএনপি নেতা কুদরত আলী মমিন, সামসুদ্দিন, অধ্যক্ষ শামীম আহমদ, শিক্ষক শাহিদা আক্তার, রওনক জাহান মীম, সিনথিয়া পারভীন লোপা, মৃত্তিকা বিশ্বাস, তানিয়া আক্তার, সাদিয়া আক্তার মিথিলা, নাইমা ইসলাম পিংকি ও উম্মে হানি প্রমুখ। 

 পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, শিক্ষার্থীদের সমন্বয়ে নাটিকা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

রূপগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
                                  

মো: রাসেল মোল্লা 

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ১০আগস্ট রবিবার নারায়ণগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবির রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মিলনায়তনে এ সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আকরাম হোসেন। 

 সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মুমিনুল হক সরকার, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রী কমিটির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, ছাত্রশিবিরের কেন্দ্রী কমিটির সাবেক সভাপতি আব্দুল জব্বার, নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হাসিবুল ইসলাম সিফাত, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আজিজুর রহমান, জামায়াত মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. ইকবাল হোসেন ভুঁইয়া প্রমুখ।   

 পরে কৃতি শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। 

রিপোর্ট 

নির্বাহী সম্পাদক 

দৈনিক নতুন বাজার৭১.কম

রূপগঞ্জে বিনামূল্যের বই বিক্রির অভিযোগে তদন্ত কমিটি গঠন ॥ অধ্যক্ষকে শোকজ
                                  

মো: রাসেল মোল্লা 

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এনসিটিবি’র বিনামূল্যের সরকারি বই বিক্রির অভিযোগে গতকাল ৩১জুলাই বৃহস্পতিবার তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল আলমকে আহবায়ক, রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিদ্দিক নুর আলম ও রূপগঞ্জ উপজেলা ফ্যাসিলেটেটর মোঃ সোহেল রানাকে সদস্য করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। বই বিক্রির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ৩০জুলাই বুধবার রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিদ্দিক নুর আলম বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাইয়া পারভীনকে তিন কার্যদিবসের মধ্যে জবাব চেয়ে শোকজ করেন। 

সরেজমিনে গিয়ে জানা গেছে, গত ২৯জুলাই মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় প্রভাবশালীদের সহযোগীতায় ভুলতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাইয়া পারভীনের বই বিক্রির বিষয়টি স্থানীয়দের নজরে আসে। খবর পেয়ে রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিদ্দিক নুর আলম ঘটনাস্থলে গিয়ে দেখেন বিদ্যালয়ের স্টোর রুমে রক্ষিত ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির বই তারা কেজি দরে বিক্রি করছেন। বই বিক্রির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।  

গত বছর আওয়ামীলীগের সরকার পতনের পর ভুলতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লাকে অব্যাহতি দেওয়া হয়। পরে সুরাইয়া পারভীনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। কয়েকদিন আগে সুরাইয়া পারভীনের বিরুদ্ধে নানা অনিয়মের প্রতিবাদ করায় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিমল দাসকে কোন নোটিশ ছাড়াই বরখাস্ত করা হয়েছে। 

ভুলতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, বছরের সাত মাস চলে। পর্যাপ্ত বই নেই এই অযুহাতে আমাদেরকে এখনো সকল বই দেওয়া হয়নি। অথচ এখন দেখতে পাচ্ছি আমাদের বই কেজি দরে বিক্রি করা হচ্ছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনিয়মকারীর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় অবরোধ করা হবে। 

অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাইয়া পারভীন বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ গুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমাকে ফাঁসানোর জন্য একটি পক্ষ সব সময় ষড়যন্ত্র করে আসছে।

রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নুর আলম বলেন, নতুন পুরাতন মিলিয়ে প্রায় লাখ টাকার বই বিক্রি করা হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমি সকল বই জব্দ করি। অধ্যক্ষ সুরাইয়া পারভীনকে তিন কার্যদিবসের মধ্যে জবাব চেয়ে শোকজ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, সুষ্ঠু তদন্ত করে ঘটনার সঙ্গে যারা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে। কোন অনিয়মকারীকে ছাড় দেওয়া হবে না। 

রিপোর্ট 

নির্বাহী সম্পাদক 

দৈনিক নতুন বাজার ৭১.নেট

রূপগঞ্জে বিনামূল্যের বই বিক্রির অভিযোগে অধ্যক্ষকে শোকজ
                                  

মো: রাসেল মোল্লা 

 

এনসিটিবি’র বিনামূল্যের সরকারি বই বিক্রির অভিযোগে গতকাল ৩০জুলাই বুধবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাইয়া পারভীনকে তিন কার্যদিবসের মধ্যে জবাব চেয়ে শোকজ করা হয়েছে। রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিদ্দিক নুর আলম এ শোকজ করেন।

জানা গেছে, গত ২৯জুলাই মঙ্গলবার সন্ধ্যায় ভুলতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাইয়া পারভীনের বই বিক্রির বিষয়টি স্থানীয়দের নজরে আসে। খবর পেয়ে রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিদ্দিক নুর আলম ঘটনাস্থলে গিয়ে দেখেন বিদ্যালয়ের স্টোর রুমে রক্ষিত ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির বই তারা কেজি দরে বিক্রি করছেন। বই বিক্রির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।  

গত বছর আওয়ামীলীগের সরকার পতনের পর ভুলতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লাকে অব্যাহতি দেওয়া হয়। পরে সুরাইরা পারভীনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। কয়েকদিন আগে সুরাইয়া পারভীনের বিরুদ্ধে নানা অনিয়মের প্রতিবাদ করায় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিমল দাসকে কোন নোটিশ ছাড়াই বরখাস্ত করা হয়েছে। 

ভুলতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, বছরের সাত মাস চলে। পর্যাপ্ত বই নেই এই অযুহাতে আমাদেরকে এখনো সকল বই দেওয়া হয়নি। অথচ এখন দেখতে পাচ্ছি আমাদের বই কেজি দরে বিক্রি করা হচ্ছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনিয়মকারীর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় অবরোধ করা হবে। 

অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাইয়া পারভীন বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ গুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমাকে ফাঁসানোর জন্য একটি পক্ষ সব সময় ষড়যন্ত্র করে আসছে।

রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নুর আলম বলেন, নতুন পুরাতন মিলিয়ে প্রায় লাখ টাকার বই বিক্রি করা হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমি সকল বই জব্দ করি। অধ্যক্ষ সুরাইয়া পারভীনকে তিন কার্যদিবসের মধ্যে জবাব চেয়ে শোকজ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, সুষ্ঠু তদন্ত করে ঘটনার সঙ্গে যারা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে। কোন অনিয়মকারীকে ছাড় দেওয়া হবে না। 

রিপোর্ট 

নির্বাহী সম্পাদক 

দৈনিক নতুন বাজার৭১.নেট

রূপগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
                                  

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি৷ 

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টের শিক্ষা উন্নয়ন ও কল্যাণ সমিতির উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের মেধা বৃত্তিপ্রাপ্ত পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল ২৩জুলাই বুধবার তারাবো পৌরসভা মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা। 

 সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিদ্দিক নূর আলম, সমিতির কর্মকর্তা আলহাজ্ব হানিফ সাউদ, এম এ হান্নান সবুজ, ফরহাদ ভুঁইয়া, মোহাম্মদ মেহেদী হাছান প্রমুখ। 

 পরে কৃতি শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

সাঘাটায় এসএসসি ও দাখিলে মিশ্র ফলাফল, প্রত্যাশা ছিল আরও বেশি
                                  

স্টাফ রিপোর্টার  

 

গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় এসএসসি, দাখিল এবং ভোকেশনাল পরিক্ষায় মোট ৩৯১২ জন শিক্ষার্থী অংশ নেয়।

 

 উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সূত্রে জানা যায়, এর মধ্যে এসএসসি পরিক্ষার্থী ছিল ৩১৬৮ জন, দাখিল ৪২২ জন এবং ভোকেশনাল ৩২২ জন।

এসএসসি পরিক্ষায় ১৯৮১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৬২ দশমিক ৫৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩০ জন। 

 

এর মধ্যে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে কাজী আজাহার আলী উচ্চ বিদ্যালয়। শতভাগ পাশ করে আলোচনায় এসেছে এসকেএস নতুন কুঁড়ি বিদ্যাপীঠ।

 

দাখিল পরীক্ষায় মোট ৪২২ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৪১ জন। পাশের হার ৫৭ দশমিক ১১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৫ জন।

 

ভোকেশনাল শাখায় ৩২২ জনের মধ্যে পাশ করেছে ২৬৮ জন শিক্ষার্থী। পাশের হার ৮৩ দশমিক ২৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৫ জন।

 

ফলাফলে ভালো ও খারাপ, দুই ধরনের চিত্রই উঠে এসেছে। কিছু প্রতিষ্ঠান আশানুরূপ ফল করতে না পারায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে হতাশা দেখা দিয়েছে। আবার কিছু প্রতিষ্ঠান ভালো ফল করায় প্রশংসিত হচ্ছে।

 

সংশ্লিষ্টরা বলছেন, সামনের বছরগুলোতে ফল আরও ভালো করতে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

পাঁচবিবিতে কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্ঠান
                                  

বিশেষ প্রতিনিধি 

 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী ধরঞ্জী ইউনিয়নের কৃতি শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সমাজসেবকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধরঞ্জী ইউনিয়ন পরিষদ হলরুমে ডাঃ বয়েন সরকার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে ইউনিয়নের বেশ ক`জন গরীব ও অসহায় পরিবারকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থী সমাজসেবক ও অসহায়দের মাঝে ক্রেস্ট সম্মাননা স্মারক ও অর্থ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ধরঞ্জী ইউনিয়ন পরিষদের সচিব মোঃ গোলাম মর্তুজা, ডাঃ বয়েন সরকারের কনিষ্ঠ পুত্র অ্যাডভোকেট মোঃ মাফিজুল সরকার (এপিপি), পরিষদের সদস্য মোঃ আমজাদ হোসেন, মোঃ জয়নুল হোসেন, শ্রী অমল চন্দ্র ও মোঃ লাইজুর রহমান সহ অনেকেই।

কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের কলম, ফুল, কলমের বক্স ও অভিভাবকদের মাঝে খাবার পানি বিতরণ
                                  

বিশেষ প্রতিনিধি: 

 

সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ কেন্দ্রে এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহনকারী সকল শিক্ষার্থীর মাঝে, গাজীপুর জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, জননেতা এ কে এম ফজলুল হক মিলনের পক্ষ থেকে নবগঠিত সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে গাজীপুরের কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ পরিক্ষা কেন্দ্র এইচএসসি পরীক্ষার্থীদের ফুল, কলম, কলমের বক্স ও অভিভাবকদের মাঝে খাবার পানি বিতরণ করা হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সরকারি শ্রমিক কলেজ ও পৌর ছাত্রদলের যৌথ উদ্যোগে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ কেন্দ্রে। গত ২৬ জুন থেকে পরীক্ষা কেন্দ্রের সামনে হেল্প ডেস্ক স্থাপন করেন ছাত্রদল। হেল্প ডেস্কের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, খাবার পানি, স্যালাইন বিতরণ ও অভিভবকদের বসার ব্যাবস্থা করেন। এসময় উপস্থিত ছিলেন হাসিবুল কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ ছাত্র দলের সভাপতি হাসিবুল হাসান শান্ত, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক হিমেল খাঁন, কালীগঞ্জ পৌর ছাত্র দলের সদস্য সচিব 

সৈকত হোসেন ইমরান, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ ছাত্র দলের সিনিয়র সহ -সভাপতি রাশিদুল ইসলাম (জীবন), সাবেক ছাত্র নেতা আবু বকর সিদ্দিক, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ ছাত্র দলের সহ সভাপতি সুমন বেপারী, সহ সভাপতি ইসমাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুলাহ নোমান, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মৃদুল সহ কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্র দলের সদস্য ও নেতৃত্বী বৃন্দ।

অন্য সেটে পরীক্ষার সুযোগ চেয়ে এতিম ছাত্রীকে মানবিক সহায়তার দাবি শিক্ষক সমিতির
                                  

নিজস্ব প্রতিবেদক 

 

একজন এতিম ও মেধাবী ছাত্রীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিতে মানবিক দিক বিবেচনায় অন্য সেট সরবরাহের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি, বগুড়া জেলা শাখা।

 

শিক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছাত্রীটি পারিবারিক ও সামাজিক অসচ্ছলতার মধ্যেও শিক্ষার আলো খুঁজে চলেছে। তবে পরীক্ষায় অংশ নিতে গিয়ে সে একটি বিশেষ সমস্যার সম্মুখীন হয়েছে, যেখানে তার জন্য ভিন্ন সেটে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

 

এ প্রেক্ষিতে বাংলাদেশ শিক্ষক সমিতি, বগুড়া জেলা শাখার পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানানো হয়েছে যেন মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিষয়ে শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আলীম বলেন,

"এতিম ছাত্রীটি যেন তার ভবিষ্যৎ নিয়ে হতাশ না হয়, সে কারণে আমরা চাই তাকে মানবিক সহায়তা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করা হোক। আমরা জোর দাবি জানাচ্ছি, তাকে যেন অন্য সেট দিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়।"

তিনি আরও বলেন, "একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ যেন প্রশাসনিক জটিলতায় আটকে না যায় – এটা নিশ্চিত করাও আমাদের সামাজিক দায়িত্ব।"

 

ছাত্রীটির পাশে দাঁড়ানোর জন্য শিক্ষক সমাজ ছাড়াও সাধারণ শিক্ষানুরাগীরা এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অনেকেই।

রূপগঞ্জে জিয়া মেমোরেবল ফাউন্ডেশনের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের বিনামূল্যে বাস সার্ভিস
                                  

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

 

 নারায়ণগঞ্জের রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরিক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য বিনামূল্যে বাস সার্ভিস ব্যবস্থা করেছে জিয়া মেমোরেবল ফাউন্ডেশন। গতকাল ২৬ জুন সকাল ৮ টায় সরকারি মুড়াপাড়া কলেজ থেকে সলিমুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজের উদ্দেশ্যে বাসগুলো ছাড়া হয়। পরিক্ষার্থীরা যাতে কোনো রকম দুশ্চিন্তা ছাড়া ও মানসিক প্রশান্তি নিয়ে সঠিক সময়ে পরিক্ষায় অংশ নিতে পারে সেই লক্ষ্যেই এ রকম একটি মহৎ উদ্যোগ নিয়েছে কলেজের সাবেক ভিপি, জিয়া মেমোরেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। তার এ ব্যতিক্রম উদ্যোগে সঠিক সময়ে পরিক্ষা কেন্দ্রে পৌঁছে ও পরিক্ষা শেষ করে নিরাপদে বাড়িতে ফিরে পরিক্ষার্থীরা। এ বিনামূল্যে এ বাস সার্ভিসটি সকল পরিক্ষায় দেওয়া হবে। 

 

সরকারি মুড়াপাড়া কলেজের পরিক্ষার্থীরা জানান,

এবারের মতো পূর্বে কেউ আমাদের কলেজের পরিক্ষার্থীদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করেনি। এবছর আমাদের কলেজের সাবেক ভিপি, জিয়া মেমোরেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন আমাদের যাতায়াতের জন্য বিনামূল্যে বাস সার্ভিস দিয়েছেন। এ বাস পেয়ে আমরা অনেক খুশি। বাস পাওয়ার কারণে আমরা সঠিক সময়ে পরিক্ষার কেন্দ্রে পৌঁছে যেতে পারবো এবং আমরা নিশ্চিন্তে পরিক্ষা দিতে পারবো। আমরা চাই এরকম ভাবে সবসময় যেন এ কলেজ থেকে পরিক্ষা কেন্দ্রে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমরা গোলাম ফারুক খোকনকে ধন্যবাদ জানাই। 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জিয়া মেমোরেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম ফারুক খোকন বলেন, 

 

সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াতের দীর্ঘদিনের একটি সমস্যা ছিলো। পরিক্ষার্থীদের এ সমস্যাটি সমাধানের জন্য আমরা জিয়া মেমোরেবল পক্ষ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস সার্ভিসের ব্যবস্থা করেছি। পরিক্ষার্থীরা যাতে করে সঠিক সময়ে পরিক্ষার হলে পৌছাতে পারে। এ বাস সার্ভিসটি সকল পরিক্ষায় দেওয়া হবে

ইতিহাস গড়ার অপেক্ষায় ৬ হাজার এসএসসি পরীক্ষার্থী
                                  

 

আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দেশে প্রথম স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ৬ হাজার এসএসসি পরীক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম। টাঙ্গাইল থেকেই এই প্রোগ্রাম শুরু হবে। 

 

তিনি বলেন, আর্ন্তজাতিক শ্রমবাজারে মাঝারি দক্ষ শ্রমিক বা অদক্ষ শ্রমিক নিতে চায় না। ক্রমেই এই দক্ষ শ্রমিকের সংখ্যা বাড়াতে হবে। দক্ষ শ্রমিক ছাড়া শ্রমবাজারে ভবিষ্যত বিদেশে ভাল হবে না। এটি প্রাইমারি ধাপ হিসেবে আমরা শুরু করলাম।

 

শনিবার বিকালে টাঙ্গাইল, নাগরপুর ও কালিহাতী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন অনুষ্টানে তিনি এসব কথা বলেন। 

 

উপদেষ্টা বলেন, এসএসসি পরীক্ষার পর ছয় মাস শিক্ষার্থীদের কোনো কাজ থাকে না। এই শিক্ষার্থীদের জন্য স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম করবো। যাতে তাদের কম্পিউটার, গ্রাফিক্সসহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়ার পর বাইরের দেশে অনেক কর্মসংস্থানের সুযোগ পেয়েছি। সার্বিয়া, রোমানিয়াসহ ইউরোপে সুযোগ সৃষ্টি হয়েছে। 

 

তিনি বলেন, জাপান থেকে এক লাখ শ্রমিক নেওয়ার অফার পেয়েছেন প্রধান উপদেষ্টা। মালেশিয়া সবচেয়ে বেশি শ্রমিক বাংলাদেশ থেকে নিবে। সৌদি আরব ও জর্ডানে যারা নিয়মিত ছিল তাদের নিয়মিত নিবে এমন আশ্বাস পেয়েছি। তবে বাহরাইনে জটিলতা রয়েছে সেটি নিরসনে চেষ্টা চলছে। 

 

উপদেষ্টা বলেন, প্রবাসি কল্যাণ লাউঞ্জ করা হয়েছে। ভবিষ্যতে প্রবাসির জন্য একটা হসপিটাল করার স্বপ্ন রয়েছে। এই হসপিটালের মালিক হবেন তারাই। 

 

টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরীফা হক। এ সময় উপস্থিত ছিলেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহম্মদ মোজাফফর। এতে স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রাশেদুল ইসলাম।

রূপগঞ্জে শিক্ষার্থীদের পিঠা উৎসব
                                  

রূপগঞ্জ প্রতিনিধি 

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জের সদর ইউনিয়নের জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।গতকাল ২২শে জানুয়ারি সকাল ১১ টায় বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের তৈরি পিঠা পরিবেশন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, রূপগঞ্জ সদর ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক জিন্নত আলী,জাঙ্গীর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ফরিদ, দৈনিক জনকন্ঠের সাংবাদিক শরীফ ভূইয়া হোসেন মোল্লা, ৬নং ওয়ার্ডের বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন,মাইনুল করিম 

৬ নং ওয়ার্ডের আবদুল্লাহ আল মামুন, ৬নং ওয়ার্ডের বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মইনুল করিম প্রমূখ।

রূপগঞ্জে স্কুলের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
                                  

সোহেল কবির, 

স্টাফ রিপোর্টার

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আদর্শলিপি নিউ মডেল স্কুলের নতুন ভবন স্থানান্তর ও শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের গুতিয়াবো এলাকায় বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দলিল লেখক হাবিবুর রহমান বাবুল ভেন্ডারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রদলের সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,যুগান্তর ও আনন্দ টিভির স্টাফ রিপোর্টার রাসেল মাহমুদ, সাইফুল ইসলাম, মোহাম্মদ শফিউদ্দিন মোল্লা,মহম্মদ ওসি উদ্দিন মোল্লা,মিজানুর রহমান মোল্লা, মশিউর রহমান টিপু, সোনা মিয়া, আমিরুল ইসলাম, দেলোয়ার হোসেন, আব্দুল আলী, মানিক মিয়া,জয়নাল আবেদীনসহ আরো উপস্থিত ছিলেন,স্কুল কমিটির সভাপতি মোর্শেদ মেম্বার,সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ,পরিচালনা কমিটির সদস্য মো, জাকির হোসেন, শাহীন মিয়া, জিতু মিয়া,রফিকুল ইসলাম,দিলরুবা,পারভেজ,রাশিদুল ইসলাম,আরিফ,আলমগীর,সেলিম রেজা,প্রধান শিক্ষক সাগর আহমেদ মানিক সহ স্কুলের সকল শিক্ষক বৃন্ধ।

 পরে ফিতা কেটে স্কুলের নতুন ভবনের উদ্বোধন করা হয়।

এ সময় বক্তারা বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,

 ছাত্র-জনতার আন্দোলনে দেশ নতুন ভাবে স্বাধীনতা পেয়েছে দেশকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখা পড়া করতে হবে ।

সমাজকে নতুন ভাবে গড়তে হলে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের খেয়াল রাখতে হবে।

মারকাযুস সুন্নাহ আস-সালাফীর বার্ষিক ফল প্রকাশ ও পুরষ্কার বিতরন
                                  

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ 

 

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পূর্বাচল নতুন শহর, সেক্টর ০৫ অবস্থিত হাদীস ফাউন্ডেশন , রাজশাহী অধিভূক্ত দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান মারকাযুস সুন্নাহ আস-সালাফীর রূপগঞ্জ শাখার বার্ষিক ফল প্রকাশ করা হয়েছে। শনিবার দুপুরে মারকাযুস সুন্নাহ আস-সালাফীর মাদরাসা ভবনের হল রুমে এ বার্ষিক ফল প্রকাশের আয়োজন করা হয়।

মারকাযুস সুন্নাহ আস-সালাফীর মক্তব, শিশু, প্রথম শ্রেণীসহ সপ্তম শ্রেণী ১শ ৬৩ জন শিক্ষার্থীর মধ্যে ১শ ৪৫ কৃতকার্য হলে পাশের হার ৮৯ শতাংশ। প্রথম,দ্বীতীয়,তৃতীয়স্থান অধিকারীসহ সর্বোচ্চ নাম্বার প্রাপ্তদের পুরুষ্কৃত করা হয়।

মারকাযুস সুন্নাহ আস-সালাফী মাদরাসার প্রিন্সিপ্যাল ড. ইহসান ইলাহী যহীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ থানা বিএনপির নেতা বাছির উদ্দীন বাচ্চু। এ সময় আরো উপস্থিত ছিলেন, শিক্ষক মুহাম্মদ মাহফুযুর রহমান, হাফেয মাহমুদ্দুল্লাহ, শো’আইবুর রহমান, হাফেয শরিফুল ইসলাম, পারভেজ, সালাউদ্দীন, মুহাম্মদ আল আমিন মিন্টু (সাংবাদিক) প্রমূখ।

রাজারহাটে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ অনুষ্ঠিত
                                  

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :

“চলো আমরা করি প্রতিবাদ সহিংসতা বন্ধে তুলি রেডকার্ড”। এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে রাজারহাটে বাল্যবিয়ে বন্ধ ও শিশুদের প্রতি সহিংসতা রোধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

১৯ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ১২ ঘটিকায় রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুকদেব বালিকা উচ্চ বিদ্যোলয়ের প্রধান শিক্ষক মাহাবুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- অত্র বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ফারুক আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুকদেব প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক নুরুজ্জামান সরকার।

আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন সমাজ কর্মি হাসান মাসুদ, অভিভাবকের পক্ষ থেকে ছামসুল হক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমূখ, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর আপেল মাহমুদ, মিনহাজুল ইসলাম ও সাইদুল হক। বক্তারা বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।


   Page 1 of 17
     শিক্ষা

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশকঃ এম.এ মান্নান
>
নির্বাহী সম্পাদক: মো: রাসেল মোল্লা


উপদেষ্টা মন্ডলীর সভাপতি: হাজী ইউসুফ চৌধুরী নাঈম

ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আজমল হোসেন বাবু, সহ সম্পাদক: কাওসার আহমেদ । প্রধান বার্তা সম্পাদক: আবু ইউসুফ আলী মন্ডল, সহকারী-বার্তা সম্পাদক শারমিন আক্তার মিলি। ফোন: বার্তা বিভাগ 01618868682- 01914220053, সম্পাদক ও প্রকাশক: 01980716232

ঠিকানাঃ বার্তা ও বানিজ্যিক কার্যালয়- নারায়ণগঞ্জ, সম্পাদকীয় কার্যালয়- জাকের ভিলা, হাজী মিয়াজ উদ্দিন স্কয়ার মামুদপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। শাখা অফিস : নিজস্ব ভবন, সুলপান্দী, পোঃ বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ-১৪৬০, রেজিস্ট্রেশন নং 134 / নিবন্ধন নং 69 মোবাইল : 01731190131,E-mail- notunbazar2015@gmail.com, E-mail : mannannews0@gmail.com, web: notunbazar71.net,
    2015 @ All Right Reserved By notunbazar71.com

Developed By: Dynamic Solution IT Dynamic Scale BD