| বাংলার জন্য ক্লিক করুন
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|

   দেশজুড়ে -
                                                                                                                                                                                                                                                                                                                                 
চট্টগ্রামে পাহাড় কাটায় অর্ধ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম জেলা প্রতিনিধি 

 

চট্টগ্রামের মিরসরাইয় উপজেলায় পাহাড় সংলগ্ন এলাকায় মাটি কেটে পরিবহন করায় ২টি ট্রাক জব্দ ও ১ টি এক্সেভেটর বিকল করা হয়। এসময় মাটি কাটার দায়ে মোহাম্মদ সোহেল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধভাবে মাটি কেটে পরিবহন করায় ২টি ট্রাক জব্দ ও ১ টি এক্সেভেটর বিকল করা হয়।

 

সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত ১টায় উপজেলার সুফিয়া রোড এলাকার পূর্বপাশ্বে সংরক্ষিত বনাঞ্চল এলাকায় এ অভিযান পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের।

 

গণমাধ্যমকে তিনি বলেন, ‘পাহাড় কাটার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ অনুযায়ী মধ্য তালবাড়িয়া এলাকার সোহেল নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মাটি কেটে পরিবহন করায় ২টি ট্রাক জব্দ ও ১ টি এক্সেভেটর বিকল করা হয়েছে। ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।’

 

মিরসরাই উপজেলার তালবাড়িয়া এলাকায় সরকারি বনের পাহাড় কেটে সাবাড় করায় অভিযান পরিচালনা করায় অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন চট্টগ্রামের পরিবেশ, জলবায়ু, কৃষি ও স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, প্রশাসনের এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করায় দাবি

চট্টগ্রামে পাহাড় কাটায় অর্ধ লাখ টাকা জরিমানা
                                  

চট্টগ্রাম জেলা প্রতিনিধি 

 

চট্টগ্রামের মিরসরাইয় উপজেলায় পাহাড় সংলগ্ন এলাকায় মাটি কেটে পরিবহন করায় ২টি ট্রাক জব্দ ও ১ টি এক্সেভেটর বিকল করা হয়। এসময় মাটি কাটার দায়ে মোহাম্মদ সোহেল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধভাবে মাটি কেটে পরিবহন করায় ২টি ট্রাক জব্দ ও ১ টি এক্সেভেটর বিকল করা হয়।

 

সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত ১টায় উপজেলার সুফিয়া রোড এলাকার পূর্বপাশ্বে সংরক্ষিত বনাঞ্চল এলাকায় এ অভিযান পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের।

 

গণমাধ্যমকে তিনি বলেন, ‘পাহাড় কাটার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ অনুযায়ী মধ্য তালবাড়িয়া এলাকার সোহেল নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মাটি কেটে পরিবহন করায় ২টি ট্রাক জব্দ ও ১ টি এক্সেভেটর বিকল করা হয়েছে। ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।’

 

মিরসরাই উপজেলার তালবাড়িয়া এলাকায় সরকারি বনের পাহাড় কেটে সাবাড় করায় অভিযান পরিচালনা করায় অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন চট্টগ্রামের পরিবেশ, জলবায়ু, কৃষি ও স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, প্রশাসনের এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করায় দাবি

রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে, ৪১ হাজার বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু
                                  

চট্টগ্রাম জেলা প্রতিনিধি 

 

বর্তমান সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রাঙ্গামাটি সড়ক বিভাগ রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কসহ ৪টি আঞ্চলিক সড়কের দুই পাশে ৪১ হাজার গাছের চারা রোপণের কার্যক্রম শুরু হয়েছে।

আজ বুধবার দুপুরে রাঙ্গামাটির সড়কের পাশে গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোফাজ্জল হায়দার।

 

এ সময় জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, উপ-বিভাগীয় প্রকৌশলী তৌহিদুল বারী, রনেল চাকমা ও সহকারী প্রকৌশলী রেনুকা তঞ্চঙ্গা, সাপছড়ি যৌথ খামার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও সড়ক বিভাগের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

এ কর্মসূচীর আওতায় জেলা সদর, কাউখালি, নানিয়ারচর ও রাজস্থলী উপজেলার আঞ্চলিক সড়কের দুই পাশে চলতি বছর ১ হাজার গাছের চারা রোপণ করা হবে।

 

২০২৬ সাল থেকে ৩০ সালের মধ্যে প্রতি বছর ১০ হাজার করে গাছের চারা রোপণ করা হবে।

তত্ত্বাবধায়ক, প্রকৌশলী জানান, রাঙ্গামাটি জেলার পাশাপাশি খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার সড়কের দুই পাশেও পর্যায়ক্রমে গাছের চারা রোপণ করা হবে।

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
                                  

শুক্রবার (১৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত বিষয়টি নিশ্চিত করেন।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা শেখঘাট এলাকার বিএডিসি অফিস ও আশপাশের পয়েন্ট, শুভেচ্ছা আবাসিক এলাকা, সূর্যের হাসি ক্লিনিক, জিতু মিয়ার পয়েন্ট, তালতলা ভিআইপি রোডের পার্ক ভিউ হাসপাতাল ও হিলটাউন আবাসিক হোটেল, তেলি হাওর এলাকা, কাজিরবাজার, তালতলা পয়েন্ট ও আশপাশ এলাকা, বাংলাদেশ ব্যাংক, বন্দরবাজারের কোর্ট পয়েন্ট, সুরমা মার্কেট, রামের দিঘীরপাড়, মির্জাজাঙ্গাল এলাকার নির্ভানা ইন হোটেল, মির্জাজাঙ্গাল পয়েন্ট, তোপখানা এলাকা, কোতোয়ালি থানা ও আশপাশ এলাকা, সিলেট সার্কিট হাউজ এলাকা, জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট পুলিশ সুপারের কার্যালয়, বন্দরবাজারের প্রধান ডাকঘর, ডহর আবাসিক এলাকা, কলাপাড়া মসজিদ, কুষ্ট হাসপাতাল ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
পটিয়া আমিরভান্ডারী খানকা শরীফে বার্ষিক ওরশ মহাসমারোহে অনুষ্ঠিত
                                  

পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি 

 

চট্টগ্রামে পটিয়ায় আমিরভান্ডারী খানকা শরীফে বার্ষিক ওরশ মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছেখানকা শরীফে।

আমিরভান্ডারী খানকা শরীফে খেদমতদার মুহাম্মদ আবদুর রহিম আমেরী আয়োজন এই ওরশ অনুষ্ঠিত হয়। ৮ জানুয়ারি বৃহস্পতিবার পটিয়া পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড আমিরনগর নগর বিওসি রোড় মধ্যেম গোবিন্দারখীল বজল আহমদ সওদাগরের বাড়িতে আমিরভান্ডারী খানকা শরীফে মহান বার্ষিক ওরশ উপলক্ষে আজিমুশশান ঈদে মিলাদুন্নবী, খতমে কুরআন, খতমে গাউসিয়া,জিকির, সেমা মাহফিল, খাজা গান পরিবেশ করা হয়। খতমে গাউসিয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাওলানা আহমদ উল্লা, মাওলানা আহমদ নুর, মাওলানা সেলিম শরীফ, মাওলানা মুহাম্মদ ইদ্রিস, মাওলানা মুহাম্মদ ইলিয়াস, মাওলানা সাহাব উদ্দীন, মাওলানা নুরুল ইসলাম হেলাল, মাওলানা আবদুল কাদের, হাফেজ এয়াকুব, মাওলানা হাবিব, নুরুল ইসলাম, মাওলানা দিদারুল ইসলাম। উক্ত ওরশ মাহফিলে আমির ভান্ডার দরবার শরীফে পীরজাদাগণ সহ বিভিন্ন দরবারে পীরজাদা আলেম ওলামাগন উপস্থিত ছিলেন। এসময় মুহাম্মদ আবদুর রহিম আমেরী বলেন,.......

বিল্ডিং কোড না মেনে শিল্পকারখানা ও ঘরবাড়ি নির্মাণ অব্যাহত রূপগঞ্জে ভূমিকম্পে ঝুঁকিতে ভবন ॥ ধস ও প্রাণহানীর আশঙ্কা
                                  

মো: রাসেল মোল্লা 

রাজধানী ঢাকার উপকণ্ঠে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো, বরপা, ভুলতা, গোলাকান্দাইল, কাঞ্চনসহ আশপাশের এলাকায় বিল্ডিং কোড না মেনেই শিল্পকারখানা ও ঘরবাড়ি নির্মাণ অব্যাহত রয়েছে। গত ২১নভেম্বর ভূমিকম্পে শিল্পকারখানা ভবনের দেয়াল, ঘরবাড়িসহ স্থাপনার দেয়াল ফেটে যাওয়া অংশ জোড়া-তালি দিয়ে ব্যাবহার করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। নতুন করে ভূমিকম্প হলে ঝুঁকিপূর্ণ ভবন ও দেয়াল ধসে প্রাণহানীর আশঙ্কা করা হচ্ছে। 

সরেজমিনে গিয়ে জানা গেছে, রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ছোট বড় এক হাজারের অধিক শিল্প কারখানা গড়ে উঠেছে। শিল্প কারখানাকে কেন্দ্র করে এখানে জীবন মান উন্নয়নের পাশাপাশি বাড়িঘর নির্মাণ করা হচ্ছে। অধিকাংশ শিল্প কারখানা ও বাড়িঘর বিল্ডিং কোড না মেনেই নির্মাণ করা হচ্ছে। 

গত ২১ নভেম্বর ভূমিকম্পে বেশকয়েকটি শিল্প কারখানা, বাড়িঘর ও মন্দিরসহ বিভিন্ন স্থাপনার ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্পে দেয়াল ধসে গোলাকান্দাইল দক্ষিণপাড়া ইসলামবাগ এলাকায় দশ মাস বয়সী ফাতেমা আক্তার নামের এক শিশুর মৃত্যু হয়। 

এলাকাবাসী জানায়, বড় মাত্রার ভূমিকম্প হলে ধসে পড়তে পারে কয়েক হাজার ভবন ও শিল্প-কারখানা। নকশা বহির্ভূত শিল্প কারখানা ও বাড়ির ভবন গুলোতে দায়সারা অভিযান চালায় প্রশাসন ও রাজউক। ভবনের নকশা, নির্মাণ, পরিবর্তন, নিয়মনীতি হচ্ছে বিল্ডিং কোডের মানদন্ডের সেট। এর মাধ্যমে জনসাধারণের স্বাস্থ্য, নিরাপত্তা যেমন ভবন ধস ও ক্ষতি প্রতিরোধ করা। বিল্ডিং কোড অনুযায়ী সঠিক নকশা, উন্নত মানের রড, ইট, বালু ও সিমেন্ট ব্যবহার করতে হয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তা মানা হচ্ছে না। কারখানা কর্তৃপক্ষ স্থানীয় পৌরসভা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ছাড়পত্র নিয়ে নিজেদের খেয়াল খুশি মতো ভবন নির্মাণ করছে। গত শুত্রবারের ভূমিকম্পে ভবনটির পলেস্তরা খসে পড়তে দেখা গেছে। 

ভূমিকম্পে রূপগঞ্জের এওয়ান পোলার, আবুল খায়ের গ্রুপের রবিনটেক্স কারখানা ও ম্যাক্স স্যুয়েটারসহ বেশকয়েকটি শিল্প কারখানার ভবনে ফাটল দেখা দিয়েছে। মাটি দিয়ে তৈরি করা ঘরের দেয়ালেও ফাটল দেখা গেছে।  

এদিকে ২০২৩ সালের ২৫ এপ্রিল একটি ভূমিকম্প হয় যার উৎপত্তিস্থল ছিল রূপগঞ্জের তারাবো। রিখটার স্কেলে এটি ছিল ৪ মাত্রার। একই বছরের ১৭ এপ্রিল ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রূপগঞ্জের ডহরগাঁও। সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩ মাত্রা। এ কারণে রূপগঞ্জ উপজেলাও বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে। বড় মাত্রার ভূমিকম্প হলে শিল্প কারখানার ভবন ধসে বড় ক্ষয়-ক্ষতির আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। 

ভবন নির্মাণের অগ্নি নির্বাপন ব্যবস্থা, সঠিক নকশা ও জরুরী সিঁড়ি ও আবাসিক অনুমোদন থাকা জরুরী। রূপগঞ্জে প্রায় সাড়ে পাঁচ হাজার বহুতল ভবন রয়েছে। এদের মধ্যে তারাবো পৌরসভা, কাঞ্চন পৌরসভা, ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের বহুতল ভবনের সংখ্যা সবচেয়ে বেশি। এসকল এলাকার ভবন নির্মাণের মানা হয়নি কোন প্রকার নিয়ম নীতি। 

বিশেষজ্ঞদের মতে, বিল্ডিং কোড না মেনে যেভাবে অপরিকল্পিত উপায়ে ঘরবাড়ি তৈরি করা হচ্ছে তাতে মাঝারি মাত্রার ভূমিকম্পও একটু বেশি সময় স্থায়ী হলে ঘটে যেতে পারে বড় ধ্বংসযজ্ঞ। কাজেই এ ব্যাপারে অবহেলা করার সুযোগ নেই। সবার আগে ভেঙে ফেলতে হবে ঝুঁকিপূর্ণ ভবনগুলো। তারপর দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে মহড়া ও প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, রূপগঞ্জে অনেক পুরানো ভবন রয়েছে। তারাবো চনপাড়া ঘনবসতিপূর্ন এলাকা। এগুলোর প্রায় সিংহভাগই ঝুঁকিপূর্ণ। নতুন অনেক ভবনও ভূমিকম্প প্রতিরোধী নকশা ছাড়া নির্মাণ করা হচ্ছে। 

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, অপরিকল্পিত ভবন নির্মাণ, নিম্নমানের নির্মাণ সামগ্রীর ব্যবহারে ভবনগুলো আরও দুর্বল হয়ে পড়ছে।

রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন বলেন, ‘যেসব ভবন রেট্রোফিটিং করে ঝুঁকিমুক্ত করতে হবে। যে সকল ভবন টেকনিক্যালি ঝুঁকিমুক্ত করা সম্ভব নয়, সেগুলো ভাঙতে ফেলতে হবে। 

     তারাবো পৌরসভার নগর পরিকল্পনাবিদ নিগার সুলতানা বলেন, অবৈধভাবে ভবন নির্মাণে আমরা প্রতিবন্ধকতা তৈরি করি। নানা প্রতিকূলতায় ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ করা যাচ্ছে না। 

রূপগঞ্জ উপজেলা দুর্যোগ ও ব্যবস্থাপনা কর্মকর্তা আইমিন সুলতানা বলেন, ভূমিকম্পে করণীয় বিষয় নিয়ে শহর থেকে গ্রাম পর্যন্ত মানুষদের প্রশিক্ষণ দিতে হবে। তাদেরকে সচেতন করে তুলতে হবে। 

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার বলেন, নকশা ও অনুমোদনবিহীন ভবন তৈরির পাশাপাশি নির্দিষ্ট মাপের জায়গা না রেখেই অনেকে ভবন নির্মাণ করা হচ্ছে। ইমারত নির্মাণ আইন লঙ্ঘনসহ নানা অনিয়মের অভিযোগে নির্মাণাধীন ভবনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এই অভিযান চলমান রয়েছে। কিন্তু সুফল হচ্ছে না। 

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, ভূমিকম্পে ফেটে যাওয়া ভবন সরকারি ও বেসকারি প্রকৌশলী দলের পরিদর্শন অব্যাহত রয়েছে। ভবনের কোন কোন অংশে ফাটল দেখা দিলেও কাঠামোগতভাবে জুঁকিপূর্ণ নয়। ধর্য্য ও তথ্যের সততা যাচাই দুর্যোগে আমাদের সবচেয়ে বড় সুরক্ষা। যাচাই-বাচাই ছাড়া কোন তথ্য সামাজিক মাধ্যমে প্রচার বন্ধ করতে হবে। গুজব ছড়িয়ে মানুষকে আতঙ্কিত করা দন্ডনীয় অপরাধ। গুজব দুর্যোগের চেয়েও ভয়াভহ। আতঙ্ক নয়, সচেতনতা বৃদ্ধি করতে হবে।

রিপোর্ট

নির্বাহী সম্পাদক

দৈনিক নতুন বাজার ৭১.কম

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ফেন্সিডিল উদ্ধার ও চার বাংলাদেশি আটক
                                  

আশরাফুল ইসলাম আসাদ মন্ডলঃ 

বিশেষ প্রতিনিধি ঝিনাইদহঃ

 

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ফেন্সিডিল উদ্ধার ও অবৈধভাবে ভারতে প্রবেশের সময় চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

 

বিজিবি সূত্রে জানা যায়,

শনিবার (৮ নভেম্বর ২০২৫) আনুমানিক দুপুর ১টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ রাজাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭৩/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংনগর গ্রামের পাশে মোঃ মনিরের আমবাগানের ভেতর হাবিলদার মোঃ আকরাম হোসেনের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে আসামিবিহীন ৩৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

 

অন্যদিকে একই দিন সকাল ৭টার দিকে, বাঘাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/৩৭-আর হতে আনুমানিক ৭০ গজ বাংলাদেশের ভেতরে বাঘাডাঙ্গা গ্রামের মোঃ সালাম হোসেনের ভুট্টাক্ষেতে হাবিলদার মোঃ সাইফুর ইসলামের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা কালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় চারজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

 

আটককৃতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও দুই শিশু রয়েছে। পুরুষের নাম দীপংকর কুমার সরকার (৩৩), পিতা— হরেন্দ্রনাথ সরকার, গ্রাম— হোসেনপুর, থানা— আশাশুনি, জেলা— সাতক্ষীরা।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি

ধামরাইয়ে বিএনপির নেতার বিরুদ্ধে জমি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন।
                                  

ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ 

 

ঢাকার ধামরাই উপজেলার সূয়াপুর ইউনিয়নের সূয়াপুর বাজার মোড়ে জোর করে পাঁচটি দোকান ঘর ভেঙে জমি দখলের অভিযোগ উঠেছে মিজানুর রহমান বিশা ও সূয়াপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর আলীসহ আরও কয়েক জন ব্যক্তির বিরুদ্ধে।

 

ভুক্তভোগী নবিনুর সিকদার অভিযোগ করেন, সিয়ালকুল এলাকায় দেলদা মৌজাঃ আর এস দাগ নং-৬৪৯৪, পরিমান-৭২ শতাংশ জমি আমি পৈতৃক ও ক্রয় সূত্রে প্রায় বিশ বছর ধরে ওই জমির দখলে আছি এবং সেখানে পাঁচটি দোকান তুলে ভাড়া দিয়ে আসছি।এমন অবস্থায় এলাকার মিজানুর রহমান বিশা ও সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর আলীসহ তার সহযোগীরা জোরপূর্বক দোকান ঘরগুলো ভেঙে জমিটি দখল করে নেয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি সাংবাদিকদের সামনে সংবাদ সম্মেলন করেন।

 

সংবাদ সম্মেলনে নবিনুর সিকদার প্রশাসনের কাছে দ্রুত জমি ফেরত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

 

এ বিষয়ে অভিযুক্ত মিজানুর রহমান বিশা বলেন, সিয়ালকুল এলাকায় দেলদা মৌজাঃ আর এস দাগ নং-৬৪৯৪, দাগে আমার বাবার নামে পরচায় নাম থাকায় ৪.৬৬শতাংশ জমি ওয়ারিশ সূত্রে মালিক হয়।সেই জমিতে নবিনুর নামে এক ব্যক্তি দোকান ঘর উঠিয়েছিল।সেই জমির ঘর ভেঙে দিয়ে বাউন্ডারি করেছি।

 

এদিকে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল এবং এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের হস্তক্ষেপ না হলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

 

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মান্নান ফিরোজ বলেন,দলের নাম ভাঙ্গিয়ে কেউ যদি কোন ভাঙচুর জমি দখল করে,তা হলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়া হবে।

 

এবিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, এবিষয়ে আমি এখনো অবগত না। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

দালালের খপ্পরে পড়ে সর্বোচ্চ হারাচ্ছে কিরগিজস্তানে আসা রেমিটেন্স যোদ্ধারা
                                  

স্টাফ রিপোর্টার 

মিজানুর রহমানঃ

 

কিরগিজস্তান মধ্য এশিয়ার পূর্বভাগের একটি স্থ লবেষ্টিত রাষ্ট্র। এর সরকারি নাম কিরগিজ প্রজাতন্ত্র। এর উত্তরে কাজাখস্তান, পূর্বে গণচীন, দক্ষিণে গণচীন ও তাজিকিস্তান এবং পশ্চিমে উজবেকিস্তান। বিশকেক শহর দেশটির রাজধানী ও বৃহত্তম শহর। দেশটি কে এশিয়ার সুইজারল্যান্ড বলা হয়। এদেশে বাংলাদেশীদের গার্মেন্টস কর্মীদের জন্য একটি বিশেষ সম্ভাবনার দিক থাকলেও পাকিস্তানি এবং বাংলাদেশী কিছু দালাল চক্রের ফান্দে পড়ে তা আজ ধ্বংসের দিকে। বাংলাদেশ থেকে হাজারো কর্মীদেরকে বিভিন্ন স্বপ্ন দেখিয়ে এদেশে নিয়ে আসা এক ধরনের দালাল চক্র তাদেরকে জিম্বি করে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। কিরগিজস্তানে বাংলাদেশী কোন এম্বাসি না থাকার কারণে বাংলাদেশের আশা শত শত গার্মেন্টস শ্রমিক মানবতার জীবন যাপন করছে। কিরগিজস্তান অন্য অন্য সেক্টরে কর্ম না থাকলেও গার্মেন্টস সেক্টরে একটি সম্ভাবনার দিক ছিল কিন্তু কিছু দালাল চক্রের কারণে তা আজ হাতছাড়া হতে চলেছে।দালালেরা বাংলাদেশী থেকে অদক্ষ কিছু কর্মী নিয়ে এসে এদেশে বিভিন্ন কোম্পানিতে নিয়োগ দেয়,অদক্ষতার কর্মীর কারণে অনেক সময় মালিক সময়মতো শিপ ম্যান না দিতে পেরে, শ্রমিকদের সাথে বনিনবনা না হলে তাদের সাথে খারাপ আচরণ করে। তার ফলে ভালো শ্রমিকরাও অনেক ক্ষেত্রে ফেসে যায়। কিন্তু একটি ভালো শ্রমিক একটি ভালো কোম্পানিতে কাজ করতে পারলে ৪০০ থেকে ৫০০ ডলার পর্যন্ত ইনকাম করতে পারে। দালাল চক্রগুলো অদক্ষ শ্রমিকদের মিথ্যে স্বপ্ন দেখিয়ে বিভিন্ন ফ্যাক্টরিতে নিয়োগ দিয়ে চার পাঁচ মাসের বেতন তারা আত্মসাৎ করে, তাদের বিরুদ্ধে কিছু বলতে গেলে তারা পাকিস্তানি ও কিরগিজ দের দিয়ে বিভিন্ন ধরনের পুলিশের ভয় দেখিয়ে বিভিন্ন মানসিক ভাবে হেনস্থা, শারীরিক নির্যাতন করে। যার ফলে এর প্রভাব একজন দক্ষ কর্মীর উপর চাপ পড়ে। বাংলাদেশী দালাল গুলো আশি থেকে এক লক্ষ টাকা ইনকাম হয় এই ধরনের প্রলোভন দেখিয়ে, সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে এদেশে নিয়ে এসে যেকোনো একটি যদু মধু ব্যাটারিতে দিয়ে তারা চলে যায় এবং পরবর্তীতে তাদের সাথে অনেক ক্ষেত্রে দেখাও করে না।দেখা করলে তাদের সাথে খারাপ ব্যবহার করে। কিরগিজস্তান আশা শত শত গার্মেন্ট শ্রমিক বাংলাদেশ সরকারের কাছে এই ধরনের দালাল চক্রদের হাত থেকে বাঁচার জন্য বাংলাদেশ সরকারের কাছে সহায়তা প্রার্থনা করছে। সরকারের সুদৃষ্টি ও ঠিক হস্তক্ষেপ হলে এই দেশ থেকেও বিপুল পরিমাণ রেমিটেন্স পাওয়া সম্ভব।

বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লি. ও বিএনএনসি’র উদ্যোগে সাভারে অবৈতনিক বিদ্যালয় ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন
                                  

বিশেষ প্রতিনিধি: 

 

ঢাকা জেলার সাভার উপজেলার আড়াপাড়া এলাকায় বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিমিটেড ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব (বিএনএনসি)-এর যৌথ উদ্যোগে একটি অবৈতনিক বিদ্যালয় ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ১১টায় সংগঠনের ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা সব সময় সমাজের অবহেলিত ও হতদরিদ্র শ্রেণির মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে চলেছি। এই প্রচেষ্টাকে সফল করতে সবার সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। আপনারা পাশে থাকলে আমরা সারা দেশে আমাদের কার্যক্রম আরও বিস্তৃত করতে পারব । অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শহীদুজ্জামান। তিনি বলেন, “বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গঠনে আমরা নিরলসভাবে কাজ করছি। শিশু বয়সেই সঠিক দিকনির্দেশনা না পেলে ভবিষ্যতে তাদের পরিবর্তন করা কঠিন হয়ে পড়ে।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজহার আলী। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি খান সেলিম রহমান। তিনি বলেন,“দরিদ্র জনগোষ্ঠীকে অশিক্ষার অভিশাপ থেকে মুক্ত করতে হলে সুশিক্ষার বিকল্প নেই। এজন্য সমাজের সকল শ্রেণির মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এছাড়া উদ্বোধক হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি ও ঢাকা প্রেসক্লাব ফেডারেশন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিন। তিনি বলেন, “সমাজে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের একমাত্র উপায় হলো জনসচেতনতা বৃদ্ধি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক গণজমিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. মনির হোসেন বিশ্বাস, সহ-সম্পাদক সাব্বির আহমেদ, সমাজসেবা ফিল্ড অফিসার মোস্তাফিজুর রহমান, সংগঠনের অর্থ সম্পাদক মো. ইউনুছ আলী, কোহিনুর বেগম, শারমিন আক্তার, সীমান্ত, মো. ওবায়দুল ইসলাম, শাহনাজ আলম রোমানাসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা অভিভাব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে বই, খাতা, কলম ও প্যাকেটজাত খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে খেলার মাঠ দখল করে হোটেল-রেস্তোরা, বাজার বসিয়ে চাঁদাবাজি
                                  

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি  

 

চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়ায় সরকারি দৃষ্টিনন্দন পার্ক ও খেলার মাঠ দখল করে গড়ে তোলা হয়েছে হোটেল-রেস্তোরা ও দোকানপাট। দখল-দূষণে কয়েক বছর ধরে বন্ধ হয়েছে খেলাধূলা। খেলার মাঠ দখলের পর এখন নিয়মিত বসছে মাদক ও জুয়ার আসর। স্থানীয় একটি প্রভাবশালী মহল বাজার বসিয়ে প্রতিনিয়ত করছে চাঁদাবাজি। বারবার উচ্ছেদ অভিযানেও বন্ধ হয়নি দখলদারদের দৌরাত্ম। 

 

জানা যায়, গত ২০২৪ সালের ০৫ আগস্ট আ.লীগ সরকারের পতনের দিন খেলার মাঠ দখল করে থাকা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করে আনন্দ-উল্লাস করে তরুণ-যুবকরা। দীর্ঘদিন পর দখল হওয়া খেলার মাঠ উদ্বার করতে পেরে "খেলা হবে, খেলা হবে" স্লোগান দিতে থাকে ছাত্র-জনতা। কিন্তু তাদের এই আনন্দ স্থায়ী হয়নি বেশিদিন। সরকার পতনের কয়েক মাসের মধ্যেই আবারো চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারোঘরিয়ায় মহানন্দা নদীর ধারের সেই সরকারি পার্ক ও খেলার মাঠ দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে হোটেল-রেস্তোরা ও দোকানপাট। 

 

স্থানীয় সূত্রে জানা যায়, যুগ যুগ ধরে বারোঘরিয়া দৃষ্টিনন্দন পার্ক ও খেলার মাঠে হয়ে আসছে ক্রিকেট ও ফুটবলের টুর্ণামেন্ট। কিন্তু গত ৩ বছর ধরে মাঠ দখল করে শতাধিক দোকানপাট, হোটেল নিয়ে গড়ে তোলা হয়েছে বাজার। সন্ধ্যার পর উচ্চস্বরে মাইক আর আলোর ঝলকানিতে আরও জমজমাট হয় এই বাজার। খেলাধুলা থেকে বঞ্চিত হয়ে এলাকার তরুণ-যুবকরা মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে বলে দাবি স্থানীয়দের। 

 

অভিযোগ রয়েছে, খেলার মাঠে অবৈধভাবে গড়ে তোলা বাজার থেকে স্থানীয় একটি প্রভাবশালী মহল নিয়মিত চাঁদাবাজি করে। প্রত্যেক দোকান থেকে দৈনিক ৫০-২০০ টাকা পর্যন্ত চাঁদা তোলা হয়। এসব দোকান ও হোটেল স্থাপনের সময় নেয়া হয়েছে ৪-১৫ হাজার টাকা। বাজারে সন্ধ্যা হলেই বসে জুয়া ও মাদকের আসর। দফায় দফায় প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও আবারো বসে বাজার। 

 

স্থানীয় যুবক ফয়সাল আজম বলেন, আমরা দীর্ঘকাল ধরে এই মাঠে ক্রিকেট ফুটবল খেলে আসছি। দৃষ্টিনন্দন পার্কের জায়গা হিসেবে উপজেলা প্রশাসন নদীর ধারে বসার জায়গাসহ বেশকিছু অবকাঠামোগত উন্নয়ন করেছে। মাঠ সবসময়ই ফাঁকা থেকেছে। কিন্তু গত ৩ বছর ধরে স্থানীয় একটি প্রভাবশালী মহল দৃষ্টিনন্দন পার্ক ও খেলার মাঠ দখল করে মেলা বসিয়েছে। তখন থেকেই এই এলাকার হাজার হাজার তরুণ-যুবক খেলাধূলা থেকে চিরতরে বঞ্চিত হয়ে গেছে।

 

কলেজপড়ুয়া শিক্ষার্থী আব্দুর রহমান জানান, এখানে প্রতিবছর ফুটবল ও ক্রিকেট টুর্ণামেন্ট হতো। জমজমাট আয়োজন হতো দীর্ঘদিন ধরে। কিন্তু দখল করে মেলা বসানোর পর থেকেই তা আর হয়নি। এখানে পলিটকনিক ইন্সটিটিউট ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কয়েক হাজার ছাত্রের জন্য এই খেলার মাঠ ছিল আর্শিবাদ। কিন্তু এখন তা অভিশাপে পরিনত হয়েছে। প্রতিদিন বেলা ৩টা থেকে গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে চলে মাইকে গানবাজনা। এতে দৃষ্টিনন্দন পার্কের আশেপাশে থাকা কয়েক হাজার শিক্ষার্থী পড়েছে চরম ভোগান্তিতে। 

 

ষাটোর্ধ তরিকুল ইসলাম বলেন, প্রশাসন কয়েক দফায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে দখলমুক্ত করলেও আবারো দখল হয়ে যায়। শুনেছি, পুলিশ, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের ম্যানেজ করেই এখানে দৈনিক চাঁদাবাজি করা হয়। দৈনিক লাখ টাকা চাঁদা তুলা হলেও সকলেই নিরব। এনিয়ে দফায় দফায় অভিযোগ দিলেও অবৈধভাবে গড়ে তোলা মেলার দোকানপাট, বাজার ও নদীতে থাকা ভাসমান রেস্টুরেন্ট নিয়ে কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি। 

 

নাম প্রকাশ না করার শর্তে শাহনেয়ামতুল্লাহ কলেজর এক ছাত্র সময় সংবাদকে বলেন, গতবছরের ০৫ আগস্ট স্বৈরাচারমুক্ত হওয়ার দিন এই মাঠও দখলমুক্ত করে ছাত্র-জনতা। আমরা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খেলাধুলার ব্যবস্থা করি। কিন্তু তার কয়েক মাস যেতে না যেতেই পুনরায় দখল হয় দৃষ্টিনন্দন পার্ক ও খেলার মাঠ। তরুণ শিক্ষার্থীদের খেলাধুলা বিনোদন ও শারীরিকভাবে ঠিক রাখতে এই মাঠ উদ্বারের কোন বিকল্প নেই। অবিলম্বে এই চাঁদাবাজি বন্ধ ও দখল হওয়া মাঠ উদ্বার না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। 

 

এনিয়ে কথা বলতে রাজি হয়নি দখলদার ও চাঁদা আদায়কারী কেউই। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, খেলার মাঠ দখল করে বাজার তৈরি হওয়ায় সেখানে প্রতিনিয়ত ঘটছে নানা অপরাধমূলক কর্মকাণ্ড, অবনতি হয়েছে পরিবেশ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির। বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশীদ বলেন, এটি আমাদের এখতিয়ার বর্হিভূত। কারন এর আগে এনিয়ে কাজ করতে গেলে আমাদেরকে বাধা দেয়া হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হয়। 

 

তিনি আরও বলেন, সরকারি দৃষ্টিনন্দন পার্ক ও খেলার মাঠ দখল হওয়ায় এখানে প্রতিনিয়ত নানারকম অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে। নিয়মিত এখানে বসে মাদকের আড্ডা ও কেনাবেচা। বিরাট বিরাট রাইড ও খাবারের দোকান বসিয়ে নষ্ট করা হচ্ছে নদী ও নদীপাড়ের পরিবেশ। সরকারি পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করতে দ্রুত সময়ের মধ্যে উচ্ছেদ অভিযান পরিচালনার দাবি জানান তিনি। 

 

উচ্ছেদের পাশাপাশি দখলদারদের বিরুদ্ধে মামলা করার হুশিয়ারী স্থানীয় প্রশাসনের। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, সরকারি পার্ক ও পার্কের মধ্যে থাকা খেলার মাঠ দখল করে অবৈধভাবে বাজার ও মেলা বসানোর বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তবে এবার কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন। উচ্ছেদের পাশাপাশি দখলদারদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি। 

 

প্রসঙ্গত, গতবছরের ২৩ জুলাই রাতে পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে সরকারি পার্ক ও খেলার মাঠ থেকে স্থায়ী, অস্থায়ী ও ভ্রাম্যমাণ মিলে শতাধিক দোকান উচ্ছেদ করে প্রশাসন।

প্রতিমা পরিদর্শনে পুলিশ সুপার : মানবিকতায় খুশী পঞ্চগড় বাসী
                                  

পঞ্চগড় প্রতিনিধি:

 

পঞ্চগড়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো: মিজানুর রহমান মুন্সী 

 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে তিনি পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ

 (ওসি) আব্দুল্লা হিল জামান সহ পৌরসভার ৪ নং ওয়ার্ডের চানপাড়া এলাকায় প্রতিমা তৈরির কারখানা ও পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি একালার গণ্যমান্য ব্যক্তি ও মৃৎশিল্পীদের সঙ্গে কথা বলেন এবং প্রস্তুতির খোঁজখবর নেন। পাশাপাশি স্বেচ্ছাসেবকদের ভূমিকা ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আলোচনা করেন।

 

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়মিতভাবে প্রতিমা কারখানা ও পূজামণ্ডপ তদারকি করছেন। এতে সামগ্রিক নিরাপত্তা জোরদার হয়েছে।

 

পুলিশ সুপার বলেন, “শান্তিপূর্ণ, নির্বিঘ্ন এবং উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।”

 

পুলিশ সুপারের এ ধরনের মানবিক উদ্যোগে পঞ্চগড়বাসী সন্তোষ প্রকাশ করেছেন।

রূপগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায়  ২ বিশ্ব বিদ্যালয়  শিক্ষার্থী নিহত
                                  

মো: রাসেল মোল্লা 

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফিট সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল লেংটার মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন রাজধানীর ইব্রাহীমপুর এলাকার জসীমউদ্দিনের ছেলে দীপ এবং মাটিকাটা এলাকার সেকান্দারের ছেলে সুমন। তারা দুজনই প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। আহত শিক্ষার্থীর নাম রাব্বি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল রানা জানান, বিকেলে রাজধানী থেকে মোটরসাইকেলযোগে তিন বন্ধু—দীপ, সুমন ও রাব্বি—পূর্বাচলে বেড়াতে আসেন। বেপরোয়া গতিতে চলা মোটরসাইকেলটি লেংটার মাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে জোরে ধাক্কা খায়। এতে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং মোটরসাইকেলে আগুন ধরে যায়।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হলে বাকিদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়, যেখানে সন্ধ্যায় দীপ মারা যান। আহত রাব্বিকে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে।

রিপোর্ট

নির্বাহী সম্পাদক

দৈনিক নতুন বাজার ৭১.নেট

রূপগঞ্জে জলাবদ্ধতার নগরী : লাখো মানুষ পানিবন্দি খাল দখলেই চরম দুর্ভোগ
                                  

মো: রাসেল মোল্লা 

 

পানি নিষ্কাশনের ব্যর্থতায় রূপগঞ্জে লাখো মানুষ এখন পানিবন্দি অবস্থায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। বানিয়াদি এলাকায় স্থাপিত অগ্রণী সেচ প্রকল্পের মেশিন চালু করা যাচ্ছে না ফোর ফর্টি লাইন না থাকায়।

মেশিন অপারেটর জানান, “পল্লী বিদ্যুৎ অফিস থেকে লাইন ঠিক করার খবর পেলেই মেশিন চালু হবে। লাইন ঠিক থাকলে অল্প সময়েই পানি নামানো সম্ভব।”

এ বিষয়ে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাওঘাট অফিসের ডিজিএমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন বলেন, “বিষয়টি আমি দেখছি।”

ভুক্তভোগীরা অভিযোগ করেন, অপরিকল্পিত সেচ প্রকল্প, খাল দখল ও ভরাটের কারণেই জলাবদ্ধতা স্থায়ী রূপ নিচ্ছে। সরেজমিনে দেখা গেছে—তারাবো, কর্ণগোপ গন্ধবপুর বরপা, ভুলতা, গোলাকান্দাইল, আমলাবো, বলাইখা, বিজয়নগরসহ প্রায় ৩০টির বেশি গ্রাম ও পাড়া-মহল্লা পানিতে তলিয়ে গেছে। হাঁটু থেকে কোমরসমান পানি ঢুকে পড়েছে ঘরে ঘরে। বিশুদ্ধ পানির সংকট তীব্র, গবাদি পশু সরিয়ে নেওয়া ও বাঁশের মাচায় বসবাস যেন নিত্যচিত্র হয়ে উঠেছে। শিল্পকারখানাও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত। দুর্গন্ধযুক্ত কেমিক্যাল মিশ্রিত পানিতে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।

১৯৮৪ সালে ৯০ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে ‘অগ্রণী সেচ প্রকল্প-১’ এবং ১৯৯৩ সালে আরও ১০১ কোটি টাকা ব্যয়ে শীতলক্ষ্যার পূর্ব পাড়ে ৫ হাজার হেক্টর জমি রক্ষায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়। কিন্তু কিছু বছরের মধ্যেই শুরু হয় জলাবদ্ধতা। পরবর্তীতে প্রকল্প এলাকায় মিল-কারখানা গড়ে ওঠে, ফলে বসতি ও শিল্পায়নের সঙ্গে পাল্লা দিয়ে জলাবদ্ধতাও বেড়ে যায়।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, “গত ১১ মাসে ৮টি খাল পুনরুদ্ধার করা হয়েছে। খাল খনন ও ড্রেন নির্মাণের কাজ চলছে। আশা করছি আগামী দুই-তিন দিনের মধ্যে জলাবদ্ধতা কিছুটা কমে আসবে।”

পানি উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক রাকিবুল আলম রাজিব জানান, “তারাবো পৌরসভার অধিকাংশ খাল শিল্প প্রতিষ্ঠানের দখলে। পানি বের হতে না পারায় জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে। খাল উদ্ধার করে স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা ফিরিয়ে আনার উদ্যোগ চলছে।

রিপোর্ট 

নির্বাহী সম্পাদক 

দৈনিক নতুন বাজার৭১.নেট

রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে ৮৭৮কোটি টাকা পাচারের অভিযোগ
                                  

মো: রাসেল মোল্লা 

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা ও রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৮৭৮ কোটি টাকা পাচারের অভিযোগে মানিলন্ডারিং মামলা দায়ের করা হয়েছে। গতকাল ৭আগস্ট বৃহস্পতিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ(সিআইডি) বাদী হয়ে গুলশান থানায় এ মামলা দায়ের করেন। একই সঙ্গে আদালতের নির্দেশে তাদের ১৩টি ব্যাংক হিসাব এবং যমুনা ফিউচার পার্কের ১ লাখ বর্গফুট কমার্শিয়াল স্পেস ক্রোক করা হয়েছে।

সিআইডি সূত্রে জানা গেছে, রংধনু বিল্ডার্স প্রাইভেট লিমিটেড নামে প্রতিষ্ঠান বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় বা পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করে তা বিক্রয় করা হয়। রফিকুল ইসলামের ছেলে কাউসার আহমেদ অপু ও মেহেদী হাসান দিপু ২০২২ সালের ৮মার্চ বাংলাদেশ পুলিশ অফিসার্স বহুরুখী সমবায় সমিতির কাছে ৭দশমিক ৫৭৫১ একর জমি বিক্রি করেন। পরবর্তীতে ওই জমির মধ্য থেকে ৬ দশমিক ৩৩৭৫ একর জমি ২০২২ সালের ১ জুন বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট প্রোপার্টি লিমিটেডের কাছে পুনরায় বিক্রি করে ৫৭ কোটি টাকার বেশি আত্মসাৎ করেন। 

এছাড়া পুলিশের বহুমুখী সমবায় সমিতিতে বালিভরাটের ভূয়া কার্যাদেশ দেখিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ২৭০ কোটি এবং ইউনিয়ন ব্যাংক থেকে ২০০ কোটি টাকা প্রতারণার মাধ্যমে ঋণ গ্রহণ করেন। একইভাবে ইসলামী ব্যাংক বারিধারা শাখা থেকেও ভূয়া মূল্যায়ণ কপির মাধ্যমে ৪০০ কোটি টাকা ঋণ গ্রহন করেন। 

অভিযুক্ত রফিকুল ইসলাম ও তার সহযোগীরা এসব অর্থ ফেরত না দিয়ে বিদেশে পাচার করেন। এদের একজন ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জের দেশ অ্যান্টিগা ও বারবুডার নাগরিকত্ব গ্রহণ করে।

অর্থ পাচার, জালিয়াতি ও প্রতারণা মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী ২০১৫) এর ২(৫)(৬)(১৪) ধারায় শাস্তিযোগ্য অপরাধে গতকাল ৭আগস্ট বৃহস্পতিবার সিআইডি গুলশান থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১৪। 

সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে অর্থ ও সম্পত্তি ক্রোকের কাজ সম্পন্ন করা হয়েছে৷ 

রিপোর্ট 

নির্বাহী সম্পাদক 

দৈনিক নতুন বাজার ৭১.নেট

সুনামগঞ্জের তাহিরপুর ও দোয়ারাবাজার সীমান্ত দুটি স্পটে বিজিবি”র পৃথক অভিযানে ৩০ লাখ টাকার উপরে ভারতীয় অবৈধ গরু আটক
                                  

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

 

২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বিরেন্দ্রনগর বিওপির সীমান্ত পিলারের ১১৯২/৩ এস হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কচুয়াছড়া নামক স্থান হতে মালিকবিহীন একটি স্ট্রীলবডি ইজ্ঞিন চালিত নৌকাসহ ১৮টি ভারতীয় অবৈধ গরু আটক করা হয়েছে। 

 

 শনিবার ভোরে বিরেন্দ্র নগর বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্য পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়াছড়া নামক স্থানে অভিযান চালিয়ে এসব অবৈধ ভারতীয় গরু আটক করা হয়। যার বর্তমান বাজার মূল্যে ২০ লাখ চল্লিশ হাজার টাকা।

 

 অপরদিকে একই সময়ে পৃথকভাবে জেলার দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের বাশঁতলা বিওপি কর্তৃক ইসলামপুর নামক স্থানে অভিযান চালিয়ে আরো ১৪টি ভারতীয় অবৈধ গরু বআটক করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্যে ৯ লাখ ৮০ হাজার টাকা। এনিয়ে পৃথক দুটি অভিযানে আটককৃত মোট ৩২টি গরুর বাজার মূল্যে ৩০ লাখ ২০ হাজার টাকা। 

 

এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির বিজিবি”র পৃথক দুটি অভিযানে একটি স্ট্রীলবডি নৌকাসহ ৩০ লাখ টাকার উপরে ভারতীয় গরু আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বিজিবি”র উধর্বতন কর্তৃপক্ষের নির্দেশে সুনামগঞ্জ জেলার ৯০ কিলোঃ সীমান্ত এলাকাজুড়ে ১৯টি বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় চোরাকারবারীদের যেকোন ধরনের অতৎপরতা রোধে টহল জোরদার রয়েছে। আটককৃত স্ট্রীলবডি নৌকাসহ ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা আটককৃত গরু সুনামগঞ্জের শুল্ক কার্যালয়ে জমাদের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

কালীগঞ্জে জনতার দল জুলাই বিপ্লবে নিহত ও আহতদের জন্য দোয়া এবং কালিগঞ্জ জনতার দল উপজেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত
                                  

স্টাফ রিপোর্টার। 

 

গাজীপুরের কালীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা জুলাই বিপ্লবে নিহত ও আহতদের যোদ্ধাদের মাগফেরাত কামনা করে জনতার দল এর দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।

 ২ রা আগস্ট শনিবার সকাল ১০ টা থেকে বিকাল পর্যন্ত কালীগঞ্জের নারগানা ইন্টারন্যাশনাল রিসোর্ন্টে দোয়া মাহফিলে সকল জাতির ও সকল বিপ্লবী শহীদদের দোয়া কামনা করে দোয়া করেন য়ো‌জাফফর হোসেন মেম্বার।

 রফিকুল ইসলাম রফিক, আহ্বায়ক, জনতার দল উপজেলা শাখার এর সভাপতিতে এবং মুহাম্মদ নোমান, সদস্য সচিব উপজেলা শাখা এর সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতার দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী মহাসচিব বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব মোহাম্মদ আজম খান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাহেলা পারভীন শিশির ,ভাইস চেয়ারম্যান জনতার দল কেন্দ্রীয় কমিটি। আরো বক্তব্য রাখেন উপজেলার ৭ ইউনিয়ন ও একটি পৌরসভার সকল ওয়ার্ড ,ইউনিয়ন ও উপজেলা এবং জেলার নেতৃবৃন্দ। 

 প্রধান অতিথি বক্তব্যের জননেতা আজম খান বলেন নির্বাচন হোক বা না হোক সেটা আমাদের বিষয় না যেহেতু আমরা জনতার দল নতুন ভাবে দল গঠন করতেছি প্রতিটি ওয়ার্ড পারা মহল্লা ইউনিয়ন সহ থানা কমিটির আরো কার্যকরী করে অতিতে নির্বাচনে যারা আমাদের অগ্রণী ভূমিকা রাখে তাদেরকে নিয়ে সকল ধরনের কমিটি তথা যুব জনতার ,দল জনতার ‌ নারী জনতার দল, শ্রমিক জনতার দল সহ পাঁচটি অঙ্গ সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি করে তারপরে আমাদের নির্বাচনে ভালো ফলাফল করার বক্ত করতে পারবো।


   Page 1 of 96
     দেশজুড়ে

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশকঃ এম.এ মান্নান
>
নির্বাহী সম্পাদক: মো: রাসেল মোল্লা


উপদেষ্টা মন্ডলীর সভাপতি: হাজী ইউসুফ চৌধুরী নাঈম

ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আজমল হোসেন বাবু, সহ সম্পাদক: কাওসার আহমেদ । প্রধান বার্তা সম্পাদক: আবু ইউসুফ আলী মন্ডল, সহকারী-বার্তা সম্পাদক শারমিন আক্তার মিলি। ফোন: বার্তা বিভাগ 01618868682- 01914220053, সম্পাদক ও প্রকাশক: 01980716232

ঠিকানাঃ বার্তা ও বানিজ্যিক কার্যালয়- নারায়ণগঞ্জ, সম্পাদকীয় কার্যালয়- জাকের ভিলা, হাজী মিয়াজ উদ্দিন স্কয়ার মামুদপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। শাখা অফিস : নিজস্ব ভবন, সুলপান্দী, পোঃ বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ-১৪৬০, রেজিস্ট্রেশন নং 134 / নিবন্ধন নং 69 মোবাইল : 01731190131,E-mail- notunbazar2015@gmail.com, E-mail : mannannews0@gmail.com, web: notunbazar71.net,
    2015 @ All Right Reserved By notunbazar71.com

Developed By: Dynamic Solution IT Dynamic Scale BD