|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই (ইসি)সচিব
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচনের সময় নগদ অর্থ বহনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নেই। ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই।
বুধবার (১১ ফেব্রুয়ারি) এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আখতার আহমেদ বলেন, অর্থ বৈধ হলে এবং তার উৎস ও ব্যবহার যথাযথভাবে প্রমাণ করা গেলে যত খুশি টাকা বহন করা যাবে। সোর্স ও বৈধ খাত দেখাতে পারলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই।
তিনি বলেন, যদি কোনো অর্থ ভোটারদের প্রভাবিত করতে ব্যবহার করা হয়, তাহলে বিষয়টি ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’ তদন্ত করবে। আর অর্থের উৎস অবৈধ হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এর আগে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল টাকাসহ আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে তাকে আটক করে প্রশাসন।
নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ টাকা মেশিনে গণনা চলছে। পুলিশ জানিয়েছে, আটকের সময় বেলাল উদ্দিনের কাছে নগদ অর্থসহ বেশকিছু নথিপত্রও পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই চলছে।
জানা গেছে, বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর যান এ জামায়াত নেতা। তার সঙ্গে থাকা ব্যাগে ৫০ লাখের বেশি টাকা ছিল।
আটক করার সময় একটি ভিডিওতে বেলাল উদ্দিনকে বলতে শোনা যায়, তার বাড়ি ঠাকুরগাঁও শহরের হাজিপাড়ায়। ওই এলাকার দবিরুল ইসলামের ছেলে তিনি। এ ছাড়া ঠাকুরগাঁও শালন্দা কলেজের শিক্ষক তিনি। লাগেজে কত টাকা আছে জানতে চাইলে তিনি বলেন, সেখানে ৫০ লাখের বেশি টাকা রয়েছে। এগুলো তার গার্মেন্টস ব্যবসার টাকা।
|
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচনের সময় নগদ অর্থ বহনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নেই। ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই।
বুধবার (১১ ফেব্রুয়ারি) এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আখতার আহমেদ বলেন, অর্থ বৈধ হলে এবং তার উৎস ও ব্যবহার যথাযথভাবে প্রমাণ করা গেলে যত খুশি টাকা বহন করা যাবে। সোর্স ও বৈধ খাত দেখাতে পারলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই।
তিনি বলেন, যদি কোনো অর্থ ভোটারদের প্রভাবিত করতে ব্যবহার করা হয়, তাহলে বিষয়টি ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’ তদন্ত করবে। আর অর্থের উৎস অবৈধ হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এর আগে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল টাকাসহ আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে তাকে আটক করে প্রশাসন।
নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ টাকা মেশিনে গণনা চলছে। পুলিশ জানিয়েছে, আটকের সময় বেলাল উদ্দিনের কাছে নগদ অর্থসহ বেশকিছু নথিপত্রও পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই চলছে।
জানা গেছে, বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর যান এ জামায়াত নেতা। তার সঙ্গে থাকা ব্যাগে ৫০ লাখের বেশি টাকা ছিল।
আটক করার সময় একটি ভিডিওতে বেলাল উদ্দিনকে বলতে শোনা যায়, তার বাড়ি ঠাকুরগাঁও শহরের হাজিপাড়ায়। ওই এলাকার দবিরুল ইসলামের ছেলে তিনি। এ ছাড়া ঠাকুরগাঁও শালন্দা কলেজের শিক্ষক তিনি। লাগেজে কত টাকা আছে জানতে চাইলে তিনি বলেন, সেখানে ৫০ লাখের বেশি টাকা রয়েছে। এগুলো তার গার্মেন্টস ব্যবসার টাকা।
|
|
|
|
জাহাঙ্গীর আলম শাহীন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৩ নং ওয়ার্ডের কর্ণগোপ এলাকায় জেলা ছাত্রদলের সাবেক ১ নং সহ-সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ মো. আরমান মোল্লা এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল মোল্লার নেতৃত্বে তারাবো পৌর ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল চৌধুরী, ৩ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি বিলাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রিয়াজউদ্দিন রিয়াজের পরিচালনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন তারাবো পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য জুয়েল মিয়া, তারাবো পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজন কাজী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সুমন পাঠান, ছাত্রদলের সাবেক সভাপতি জুবায়ের চৌধুরী, সাবেক তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলামিন বাবু, শ্রমিক দল নেতা আলামিন চৌধুরী, যুবদল নেতা রিফাত, আলামিন, সুমন মোল্লা, শামীমসহ আরও অনেকে।
কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা এলাকার বিভিন্ন সড়ক ও অলিগলিতে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাতে হাতে লিফলেট তুলে দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় নেতাকর্মীরা বলেন, বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু একজন জনবান্ধব ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা। তিনি দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। আসন্ন নির্বাচনে তাঁকে বিজয়ী করতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ ও সাড়া লক্ষ্য করা যাচ্ছে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
|
|
|
|
জাহাঙ্গীর আলম শাহীন
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে তারাবো পৌরসভার ২ নং ওয়ার্ডে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ১ নং সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান মোল্লা ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল মোল্লার নেতৃত্বে বিএনপির নেতা কর্মীরা ধানের শীষে ভোট চেয়ে গন সংযোগ লিফলেট বিতরন ও গন মিছিল করেন তারা।
এবং তারাবো পৌর ২ নং ওয়ার্ড সাবেক কমিশনার মোঃ আবুল হোসেন ও পৌর যুবদল নেতা জাহাঙ্গীর মোল্লা ও নারায়ণগঞ্জ জেলা কোকো পরিষদের সহ-সভাপতি বশির আহমেদের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন তারাবো পৌর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক আলামিন বাবু, তারাবো পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রাজন, নারায়ণগঞ্জ জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওহাব মাসুম, নারায়ণগঞ্জ জেলার নাবেক সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মামুম মাহামুদ,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সুলতান খান,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহির মোল্লা,তারাবো পৌর বিএনপি আহবায়ক সদস্য জাহিদুল ইসলাম জাহিদ,নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের সাবেক আহ্বায়ক সদস্য নবি হোসেন,ছাত্রদল নেতা সাকিব,দেলোয়ার হোসেন সহ আরো অসংখ্য নেতকর্মী উপস্থিত ছিলেন।
|
|
|
|
পোস্টাল ব্যালেট নিয়ে নানামুখী শঙ্কা রয়েছে, এই শঙ্কাগুলো মোকাবিলা করাই আসন্ন নির্বাচনের অন্যতম চ্যালেঞ্জ বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনা শেষে এসব কথা বলেন তিনি।
এদিন পোস্টাল ভোট বিডি অ্যাপের কার্যক্রম এবং আসন্ন নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসে নির্বাচন কমিশন। এসময় পোস্টাল ভোটিং নিয়ে প্রার্থীরা অনিয়ম ও শঙ্কার কথা জানান তারা।
উত্তরে ইসির অতিরিক্ত সচিব কে এম নেওয়াজ বলেন, অনিয়মের প্রমাণ পেলে ইসি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
আলোচনা শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেন, পোস্টাল ব্যালট নিয়ে নানামুখী শঙ্কা রয়েছে, এই শঙ্কা মোকাবিলা করাই আসন্ন নির্বাচনের অন্যতম চ্যালেঞ্জ।
সিইসি বলেন, নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ (পোস্টাল ব্যালট) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এই পরিস্থিতিতে আপনারা (সাংবাদিকরা) পাশে আছেন বলেই মানুষ সঠিক তথ্য পাচ্ছে। সাংবাদিকরা না থাকলে আমরা এতোদূর আসতে পারতাম না।
সিইসি বলেন, বিশ্বের ১২২ দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা সফল হলে বিশ্ব ইতিহাসে বাংলাদেশের নাম উজ্জ্বল হয়ে থাকবে। এর আগে দেশে এ ধরনের সাহসী ও ঝুঁকিপূর্ণ উদ্যোগ কেউ নেয়নি। অনেক উন্নত দেশও যা পারেনি, বাংলাদেশ তা করে দেখাচ্ছে।
সিইসি আরও বলেন, বিদেশি কূটনীতিকরা যখন আমার সঙ্গে দেখা করতে আসেন, তারা বলেন যদি বাংলাদেশ এই পোস্টাল ব্যালট সফল করতে পারে, তবে তা বিশ্ব ইতিহাসে স্থান পাবে। আমাদের প্রতিবেশী দেশগুলোও এভাবে সফল হতে পারেনি। প্রথম বছর হিসেবে আমরা এখন পর্যন্ত যা করেছি, তা অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো অবস্থানে আছে।
এদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের আগে বিকাল ৩টায় প্রধান নির্বাচন কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকস।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্বাচন নিয়ে ইসির সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা সম্পর্কে জানতে চান তারা ।
তফসিল অনুযায়ী বুধবার প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন। ২২ তারিখ থেকে প্রার্থীরা পুরোদমে নির্বাচনী প্রচার শুরু করবেন।
|
|
|
|
স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী বাছাই ও তৃণমুল প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কালীগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবু হানিফ সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মাওলানা আব্দুল আউয়াল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক এবং গাজীপুর জেলা শাখার সভাপতি জি এম রুহুল আমীন।
বিশেষ অতিথী ছিলেন: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গাজীপুর জেলার সহ-সভাপতি মুহাম্মাদ হারুন অর রশিদ, গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমাদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ সাইদুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে জি এম রুহুল আমিন বলেন মানুষের মুক্তি ও শান্তি একমাত্র ইসলামের ছায়াতলে ই বিরাজমান। ইসলামের এই ক্লান্তি লগ্নে আপনারাই পারেন ইসলামী শাসন বা ইসলামী হুকুমাত কায়েম করতে। অতএব সামনে সময় আসছে। আগামি নির্বাচনে ভোটের একটি বক্স আপনাদের সম্মুখে আসবে। আপনারা এই বক্স গুলোকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রতীক হাত পাকা মার্কায় ভোট দিয়ে কানায় কানায় ভড়ে দিবেন ইনশাআল্লাহ
|
|
|
|
স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা নির্বাচনে বহিরাগত লোকজন এনে অস্ত্রের মহড়া দিয়ে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে মোবাইল প্রতীকের প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশার বিরুদ্ধে। এছাড়া মোবাইল প্রতীকে ভোট না দিলে ভোটের দিন বিকেলে ভোটারদের বাড়িছাড়া করা হবে। রবিবার বিকেলে জগ প্রতীকের মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক কাঞ্চন পৌরসভার কেন্দুয়া বাগানবাড়ি এলাকায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
এসময় রফিকুল ইসলাম রফিক বলেন, আমি গত ৫ বছর সফলভাবে কাঞ্চন পৌরসভায় মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি এবারও জগ প্রতীকে নির্বাচনে অংশগ্রহন করেছি। একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র্র করছে। আমার প্রতিদ্বন্দী প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশা ভোটারদের কাছ থেকে আইডি কার্ড নিয়ে কার্ড প্রতি ৫’শ টাকা করে দিয়ে ভোট কিনছেন। এছাড়া প্রচার প্রচারণা কালীন সময় প্রতিদ্বন্দী প্রার্থীর লোকজন আমার সমর্থকদেও উপর হামলা চালিয়েছে। নির্বাচনের আগেই বহিরাগত লোকজন এনে অস্ত্রেও মহড়া চালাচ্ছেন। এতে করে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে। এদিকে ভোটাররা যদি মোবাইল প্রতীকে ভোট না দেন তাহলে তাদেরকে ভোট শেষে এলাকা ছাড়া করা হবে বলে হুমকি ধামকি প্রদান করে আসছে। এ অবস্থায় আমি নির্বাচন কমিশনসহ প্রশাসনের সহযোগীতা কামনা করছি।
|
|
|
|
মোঃ আফজাল হোসেন,
দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান মিল্টন (মোটরসাইকেল প্রতীক) ৫৭ হাজার ৬৬২ ভোট পেয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।
তার নিকট তম প্রতিদ্ব›দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৩১ হাজার ৬৪ ভোট। আনারস প্রতীকের অপর প্রার্থী রফিকুল ইসলাম মন্টু পেয়েছেন ২০৬ ভোট।
ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল বুধবার (৫ জুন) রাত ৯ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
এদিকে ফুলবাড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মামুনুর রশীদ মামুন মুহুরী (তালা প্রতীক) ৩০ হাজার ৩০ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
তার নিকট তম প্রতিদ্ব›দ্বী প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী (চশমা প্রতীক) পেয়েছেন ২৭ হাজার ২৬৮ ভোট। অপর দুই প্রার্থীর মধ্যে উড়োজাহাজ প্রতীকের মোকলেছার রহমান ১৬ হাজার ৮৪ ভোট এবং সোলাইমান মন্ডল (টিউবওয়েল প্রতীক) পেয়েছেন ১৩ হাজার ৪৯৮ ভোট।
অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকের শিউলী রানী রায় ৩৭ হাজার ৭৭৬ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
তার নিকট প্রতিদ্ব›দ্বী প্রার্থী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার (কলস প্রতীক) নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ৪৩৩ ভোট। অপর প্রার্থী হাজরা বিবি (হাঁস প্রতীক) পেয়েছেন ১২ হাজার ১২১ ভোট।
উপজেলার একটি পৌরসভাসহ সাতটি ইউনিয়নে ৬৩ টি ভোট কেন্দ্রর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে। ফুলবাড়ি উপজেলা নির্বাচনে সফল চেয়ারম্যান খেটে খাওয়া মানুষের আস্তার প্রতীক মোঃ আতাউর রহমান মিল্টন দ্বিতীয় বারে বিপুল ভোটে উপজেলা নির্বাচনে জয়ী হন।
|
|
|
|
মোঃ জুলহাজুল কবীর
নবাবগঞ্জ, দিনাজপুর।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত ঘোড়া প্রতীকের প্রার্থী তাজওয়ার মোহাম্মদ ফাহিম (নাইন্টি) বিজয়ী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নাইন্টি সাবেক সংসদ সদস্য মরহুম মোস্তাফিজুর রহমান ফিজু`র ছোট ছেলে, বর্তমান সাংসদ মোঃ শিবলী সাদিক এর আপন ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
বুধবার (৫ জুন) সর্বশেষ প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা যায়। উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৯৪ হাজার ৭৫ জনের মধ্যে শতকরা ৩৪.৫৮ ভাগ ভোট পড়ে। এর মধ্যে তাজওয়ার মোহাম্মদ ফাহিম (নাইন্টি) ৪৯ হাজার ৯শ ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের মোঃ নিজামুল হাসান শিশির পেয়েছেন ১৫ হাজার ১শ ৫৫ ভোট । দুজনের ভোটের ব্যবধান ৩৪ হাজার ৭শ ৭৬ ভোট।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবার নির্বাচনে উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৯৪ হাজার ৭৫জন । এর মধ্যে পুরুষ ভোটার ৯৭ হাজার ৮শত ৩৩ জন ও মহিলা ভোটার ৯৬ হাজার ২শ ৩৮ জন । এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছে ৪ জন ।
উপজেলায় মোট ৭৩ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয় । এছাড়াও নির্বাচনে ২৬ হাজার ৫শ ৪৭ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান পদে মোঃ আইনুল হক চৌধুরী (চশমা ) ও ২৩ হাজার ৪শ ৫১ ভোট পেয়ে মোছাঃ শাবানা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
নবাবগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান জানান, নবাবগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সমন্বয়ে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকল কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে ।
|
|
|
|
মো: রাসেল মোল্লা
নারায়নগঞ্জের রূপগঞ্জে আসন্ন ২৬ জুন
কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক প্রতিটি পাড়া-মহল্লায় উঠান বৈঠক, আলোচনা সভা,নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এলাকার ভোটার, নেতাকর্মী, সাধারণ মানুষও এতে অংশ নিচ্ছে।
জনগণের ভোটে নির্বাচিত হয়ে গত পাঁচবছর কাঞ্চন পৌরসভার জনগণের পাশে ছিলাম, তাদের মতামত নিয়েই মনোনয়ন জমা দিয়েছি আগামী ২৬ জুন নির্বাচনে জনগণের ভোটে বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ্।
মঙ্গলবার দিনব্যাপী পৌরসভার বিরাবো এলাকার ০১ও ০২ নং ওয়ার্ডের বিভিন্ন হাট বাজার গ্রাম, পাড়া-মহল্লায় নির্বাচনী প্রচারণা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক আমিনুল হক খোকন, কাঞ্চন পৌর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক নবিউল হাসান শান্ত, রূপগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের কার্যকরী সদস্য হাজী শফিকুল ইসলাম শফিক, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার পারভেজ টিপু, ৫ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল্লাহ খান, দেওয়ান সিরাজুল ইসলাম সিরাজ, মোঃ শুক্কুর আলি, মোঃ ইদ্রিস আলি, আব্দুল আউয়াল, মোঃ খলিল মিয়া, শাহজালাল, ইব্রাহিম, শরিফ, আরিফ, আল আমিন, আব্দুর রহিম মোল্লা, মহিলা লীগের নেত্রী পারভীন আক্তার, নিলুফা আক্তার, রোকেয়া বেগম, মায়া আক্তারসহ আরো অনেক।
রিপোর্ট
নির্বাহী সম্পাদক
দৈনিক নতুন বাজার ৭১.কম
|
|
|
|
মোঃ আফজাল হোসেন,
ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
আজ ৫ই জুন ২০২৪ইং বুধবার ফুলবাড়ী উপজেলা নির্বাচন। উপজেলা পরিষদে নির্বাচনে প্রানান্তক চেষ্টায় ব্যস্ত প্রতি দ্বন্দী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। ২টি গুরুত্বপূর্ণ পদের প্রার্থীরাই প্রতীক বরাদ্দের পর থেকে সমান তালে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছিলেন। এবার নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় ব্যক্তি ইমেজেই বেশি গুরুত্ব পাচ্ছে। নির্বাচনী বৈতরনী পার হওয়ার ক্ষেত্রে ভোটারদের দিকে চোঁখ রাখছেন প্রার্থীরা। চায়ের দোকান থেকে পথে ঘাটে বাসা বাড়ী, পাড়া মহল্লায় চলছে নিবার্চনী আলাপ আলোচনা ও প্রচার মধ্যদিয়ে গত মঙ্গলবার শেষ হয়েছে।
চেয়ারম্যান পদে প্রার্থী হলেন ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বিশিষ্ট্য সমাজ সেবক এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন মটর সাইকেল প্রতীক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল ঘোড়া প্রতীক। এই দুজনের মধ্যে কেউ কাওকে নির্বাচনের মাঠে ছাড় দিতে নারাজ।
এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী চশমা প্রাথীক, নতুন মুখ মোঃ মকলেছার রহমান উড়োজাহাজ, আলহাজ্ব সোলাইমান সরকার টিউবয়েল প্রার্তীক, মোঃ মামুনুর রশিদ চৌধুরী তালা প্রতীক।
এই উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার কলস প্রতীক, নতুন মুখ শিউলী রানী ফুটবল প্রতীক ও হাজরা বানু হাঁস প্রতীক নিয়ে লড়াই করছেন।
প্রতীক পাওয়ার পরথেকেই প্রার্থীরা নির্বাচনী এলাকায় মাইকিং, পোষ্টার লিফলেট বিতরণ এবং ভোটারদের নিকট নিজ নিজ প্রতীকে ভোট কামনা করছেন। নির্বাচনী লড়ায়ে জয় পেতে নারী প্রার্থীরাও পুরুষ প্রর্থীদের মত মরিয়া হয়ে সমান তালে সক্রীয় প্রচার প্রচারনা চালাচ্ছিলেন।
ফুলবাড়ী উপজেলা ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার ১,৫২,৫৯৩জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৬,৩১৩জন, মহিলা ভোটর ৭৬,২৭৯জন, তৃতীয় লিঙ্গ ভোটার ১জন। আজ বুধবার ৬৩টি কেন্দ্রে ব্যালট পেপার এর মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে।
ফুলবাড়ী উপজেলা নির্বাচন অফিসার মোঃ কাজল রানা গতকাল মঙ্গলবার সাংবাদিককে জানান, ৬৩টি কেন্দ্রে ব্যালট পেপার ও বক্স এবং বিভিন্ন সরঞ্জাম যথাসময়ে পৌঁছে যাবে। শান্তি পূর্ণ ভাবে ভোট অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণভাবে ভোট গ্রহনের জন্য সকল সহযোগীতা করবেন।
|
|
|
|
রূপগঞ্জ নারায়নগঞ্জ প্রতিনিধিঃ
আগামী ২৬ জুন আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে
নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় ভোটারদের কাছে ভোট চেয়ে আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক ও তার সমর্থকরা উঠান বৈঠক করেছে ।
শুক্রবার (৩১মে) বিকেলে পৌরসভার ৫ নং ওয়ার্ড কেন্দুয়া এলাকায় এ উঠান বৈঠক করেন তারা।
উক্ত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন কাঞ্চন পৌরসভার সফল মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,
রূপগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক আমিনুল হক খোকন, কাঞ্চন পৌর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক নবিউল হাসান শান্ত, রূপগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের কার্যকরী সদস্য হাজী শফিকুল ইসলাম শফিক, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার পারভেজ টিপু, ৫ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল্লাহ খান, দেওয়ান সিরাজুল ইসলাম সিরাজ, মোঃ শুক্কুর আলি, মোঃ ইদ্রিস আলি, আব্দুল আউয়াল, মোঃ খলিল মিয়া, শাহজালাল, ইব্রাহিম, শরিফ, আরিফ, আল আমিন, আব্দুর রহিম মোল্লা, মহিলা লীগের নেত্রী পারভীন আক্তার, নিলুফা আক্তার, রোকেয়া বেগম, মায়া আক্তারসহ আরো অনেক।
এ সময় রফিকুল ইসলাম রফিক বলেন, আমি জনতার মেয়র ছিলাম,জনতাই আমাকে তাদের ভালোবাসা দিবেন, বিগত দিনের নাগরিক সেবাদান ও কাঞ্চন পৌর অঞ্চল রাস্তাঘাট,ড্রেন কালভার্টসহ ব্যাপক উন্নয়নে ভূমিকা রাখায় এলাকাবাসীর কাছে ভোট চেয়ে পুনরায় বিজয়ী করার আহ্বান জানান ।
|
|
|
|
|
আড়াইহাজার প্রতিনিধি
আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে ১ লক্ষ ১৫ হাজার ২৫২ ভোট পেয়ে মোহাম্মদ সাইফুল ইসলাম স্বপন ঘোড়া মার্কা নিয়ে বিজয় লাভ করেছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শাহজালাল মিয়া দোয়াতকলম মার্কা নিয়ে ১৩১৩২ ভোট পেয়েছেন । আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সরকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার ইশতেহাক আহমেদ ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শেখ ফরিদ এবং ওসি আহসানুল্লাহ ।মোহাম্মদ সাইফুল ইসলাম স্বপনকে বিজয়ী ঘোষণা করেন ।
|
|
|
|
|
দিনাজপুর প্রতিনিধি -
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সদস্য আবু হুসাইন বিপু (আনারস) প্রতীক ৪৪৩৩৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান, দিনাজপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলী সদস্য (ঘোড়া) প্রতীক প্রার্থী মোঃ আমিনুল ইসলাম ৩২৪২৮ ভোট পেয়ে ১১৮৮৮ ভোটে পরাজিত হয়েছে।
ভাইস চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার পরিমল কুমার রায় (চশমা) প্রতীক প্রার্থী ৪৯৫৫৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম মিয়া (বই) প্রতীক প্রার্থী ৪৭৭৭২ ভোট পেয়ে পরাজিত হয়েছে।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি (কলস) প্রতীক ৬৪২৫৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অনিতা রানী রায় (হাঁস) প্রতীক প্রার্থী ৪৫৬৩৩ ভোট পেয়ে পরাজিত হয়েছে।
|
|
|
|
মিজানুর রহমানঃ
স্টাফ রিপোর্টার
আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাওয়া ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়া–সলঙ্গা উপজেলার চেয়ারম্যান হেভিওয়েট প্রার্থী নিজেদের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনের বাকি আর মাত্র ২ দিন। দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনী মাঠে চলছে গরম হাওয়া। চূড়ান্ত লড়াইয়ে নিজেদের স্থান দখলে সরব প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। নির্চনকে সামনে রেখে এলাকার প্রধান সড়ক ও মেঠোপথ প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে। মাইকিং ও গণসংযোগে মুখরিত পুরো উপজেলা। চায়ের আড্ডায় ভোটারদের মাঝে আলোচনা হচ্ছে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে কে হবে উল্লাপাড়া–সলঙ্গা উপজেলা পরিষদের পরবর্তী পাঁচ বছরের জন্য জনপ্রতিনিধি।
চেয়ারম্যান পদে লরছে প্রয়াত সংসদ সদস্য পলাশডাঙ্গা যুব শিবিরের সর্বাধিনায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতি মির্জার কন্যা বর্তমান উল্লাপাড়া আওয়ামী লীগের সহ সম্পাদক সেলিনা মির্জা মুক্তি মোটর সাইকেল প্রতীক নিয়ে,কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সভাপতি, বর্তমান বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় গ্রন্থ–প্রকাশনা সম্পাদক জহুরুল ইসলাম মিল্টন দোয়াত কলম প্রতীক নিয়ে,বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারি নায়েব আমির রফিকুল ইসলাম খাঁনের ভাতিজা, সহ-সভাপতি, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট, কেন্দ্রীয় কমিটি, নবী নেওয়াজ খান বিনু হেলিকপ্টার প্রতীক নিয়ে এবং সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, ফজলুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, বর্তমান উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেদায়েত আহাম্মেদ এলান ঘোড়া প্রতীক নিয়ে,আকমল হোসেন আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
ভাইস-চেয়ারম্যান পদ লড়ছেন পুরুষ :
১. আবু সাঈদ সরকার - চশমা ২. আলমগীর হোসেন- বই
৩. মনিরুজ্জামান পান্না- তালা ৪. সরোয়ার হোসেন-টিউবওয়েল ৫. শরিফুল ইসলাম- টিয়া পাখি
৬. জাহিদুজ্জামান কাকন- উড়োজাহাজ
মহিলা ভাইস-চেয়ারম্যান :
১. সবিতা প্লাবনী (সুইটি) - কলস ২.একা খাতুন- ফুটবল
৩. ঝর্ণা খাতুন- সেলাই মেশিন ৪. সুমাইয়া পারভীন- পদ্ম ফুল ৫. লাভলী সাব্বির- হাঁস
সাধারণ ভোটারদের মাঝে খোঁজ নিয়ে জানা গেছে মূল প্রতিদ্বন্দ্বী মির্জা কন্যা সঙ্গে জামাত নেতা রফিকুল ইসলাম খাঁনের ভাতিজা বিনুর সাথে হাডা হাড্ডি লড়াই হবে।কেন্দ্রীয় যুবলীগ নেতা জহুরুল ইসলাম মিল্টন কেও ফেলে দিচ্ছেন না অনেকে।
আর ভাই চেয়ারম্যান পদে উপজেলা ভাইস চেয়ারম্যান পান্না সাথে লড়াই হবে আবু সাঈদ স্বপনের।
|
|
|
|
মো: রাসেল মোল্লা
আগামী ২১ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোয়াত কলম প্রতীক নিয়ে ভোটারের দ্বারে দ্বারে ভোট চেয়ে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাবিব।
গতকাল ১৮ মে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ করছেন তিনি ।
এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকারী সদস্য মশিউর রহমান তারেক, হাবিবুর রহমান হারেজ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মুশফিকুর রহমান রিপন, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাছুম চৌধুরী অপু, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি আব্দুল আজিজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রচারণার সময় চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান বলেন, আগামী ২১ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আমি নির্বাচিত হলে রূপগঞ্জ উপজেলায় মাদক, কিশোরগ্যাং, সন্ত্রাস, নারী নির্যাতন, অপহরণের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। শিক্ষা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও পানি সরবরাহসহ সার্বিক উন্নয়নে কাজ করে এ উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো। আপনারা আগামী ২১ মে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন।
রিপোর্ট
নির্বাহী সম্পাদক
দৈনিক নতুন বাজার ৭১.কম
|
|
|
|
|
মিজানুর রহমান
স্টাফ রিপোর্টার
বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মাকসুদ হোসেন। বুধবার (৮ মে) রাতে উপজেলা পরিষদের মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ।
রিটার্নিং কর্মকর্তা ইস্তাফিজুল হক জানান, ৫৪ টি কেন্দ্রে ভোট গণনা শেষে চেয়ারম্যান পদে মাকসুদ হোসেন সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন ২৯ হাজার ৮৭৪টি ভোট। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে এমএ রশিদ পেয়েছেন ১২ হাজার ৬০৮ টি ভোট ও আতাউর রহমান মুকুল পেয়েছেন ১৫ হাজার ৬৫৩ টি ভোট।
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| |
| |
|
|
সম্পাদক ও প্রকাশকঃ এম.এ মান্নান > নির্বাহী সম্পাদক: মো: রাসেল মোল্লা
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: হাজী ইউসুফ চৌধুরী নাঈম ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আজমল হোসেন বাবু, সহ সম্পাদক: কাওসার আহমেদ । প্রধান বার্তা সম্পাদক: আবু ইউসুফ আলী মন্ডল, সহকারী-বার্তা সম্পাদক শারমিন আক্তার মিলি। ফোন: বার্তা বিভাগ 01618868682- 01914220053, সম্পাদক ও প্রকাশক: 01980716232
ঠিকানাঃ বার্তা ও বানিজ্যিক কার্যালয়- নারায়ণগঞ্জ, সম্পাদকীয় কার্যালয়- জাকের ভিলা, হাজী মিয়াজ উদ্দিন স্কয়ার মামুদপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। শাখা অফিস : নিজস্ব ভবন, সুলপান্দী, পোঃ বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ-১৪৬০, রেজিস্ট্রেশন নং 134 / নিবন্ধন নং 69 মোবাইল : 01731190131,E-mail- notunbazar2015@gmail.com, E-mail : mannannews0@gmail.com, web: notunbazar71.net,
|
|
| |
|