| বাংলার জন্য ক্লিক করুন
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|

   খেলাধূলা -
                                                                                                                                                                                                                                                                                                                                 
ওকসের শেষ বলের ছক্কায় সিলেটের রুদ্ধশ্বাস জয়, রংপুরের বিদায়

বিপিএলের এলিমিনেটর ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মঙ্গলবার অবিশ্বাস্য নাটকীয়তার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। টানটান উত্তেজনার ম্যাচে শেষ বলের ছক্কায় রংপুর রাইডার্সকে তিন উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছে গেছে সিলেট টাইটান্স। আর এই হারের মাধ্যমে আসর থেকে বিদায় নিল রংপুর।

হারলেই বিদায়- এমন সমীকরণের ম্যাচে মিরপুরে লড়াই হলো সেয়ানে সেয়ানে। কম পুঁজি নিয়েও রংপুর রাইডার্স যেভাবে লড়াই করেছে, তাতে ম্যাচটি এবারের অন্যতম সেরা রোমাঞ্চকর ম্যাচে রূপ নেয়। 

তবে সব নাটকীয়তা মাটি করে বিপিএল অভিষেকেই নায়ক বনে গেলেন ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৬ রান, ফাহিম আশরাফকে ডিপ এক্সট্রা কাভার দিয়ে সীমানা ছাড়া করে সিলেটকে উল্লাসে মাতান তিনি।

১১২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই মোস্তাফিজের বলে তৌফিক তুষারকে হারিয়ে চাপে পড়ে সিলেট। দ্বিতীয় উইকেটে আরিফুল ইসলাম (১৭) ও পারভেজ ইমন (১৮) ৩৬ রান যোগ করলেও দ্রুতই তারা ফিরে যান। আলিস আল ইসলামের ঘূর্ণিতে ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা সিলেটকে পথে ফেরান মেহেদী হাসান মিরাজ ও স্যাম বিলিংস। এই জুটি ৫০ রান যোগ করে জয়ের ভিত গড়ে দেন।

শেষ দুই ওভারে সিলেটের প্রয়োজন ছিল ১৫ রান। ১৯তম ওভারে মোস্তাফিজকে উড়িয়ে মারতে গিয়ে হৃদয়কে ক্যাচ দেন বিলিংস। সেই ওভারে মাত্র ৬ রান আসায় শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ৯ রানের। 

ফাহিম আশরাফের করা শেষ ওভারের প্রথম ৫ বলে মাত্র ৩ রান দিয়ে মঈন আলীর উইকেট তুলে নেয় রংপুর। কিন্তু স্ট্রাইক পেয়ে শেষ বলে অসাধ্য সাধন করেন ক্রিস ওকস। ছক্কাটি হওয়ার সাথে সাথেই সিলেটের ডাগআউটে আনন্দের জোয়ার বয়ে যায়।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে সিলেটের বোলারদের তোপের মুখে পড়ে রংপুর রাইডার্স। ২৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়া রংপুরকে টেনে তোলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার ৩৩ রানের (২৬ বল) সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১১ রান সংগ্রহ করে তারা। 

সিলেটের হয়ে বল হাতে আগুন ঝরিয়েছেন সৈয়দ খালেদ আহমেদ। মাত্র ১৪ রান দিয়ে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। এছাড়া ক্রিস ওকস ও নাসুম আহমেদ দুটি করে উইকেট নেন।

রংপুর রাইডার্স: ১১১/৯, ২০ ওভার (মাহমুদউল্লাহ ৩৩, খালেদ ৪/১৪)

সিলেট টাইটান্স: ১১২/৭, ২০ ওভার  (বিলিংস ৩২, ওকস ৯*, আলিস ২/১৮)

ফল: সিলেট টাইটানস ৩ উইকেটে জয়ী।

ওকসের শেষ বলের ছক্কায় সিলেটের রুদ্ধশ্বাস জয়, রংপুরের বিদায়
                                  

বিপিএলের এলিমিনেটর ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মঙ্গলবার অবিশ্বাস্য নাটকীয়তার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। টানটান উত্তেজনার ম্যাচে শেষ বলের ছক্কায় রংপুর রাইডার্সকে তিন উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছে গেছে সিলেট টাইটান্স। আর এই হারের মাধ্যমে আসর থেকে বিদায় নিল রংপুর।

হারলেই বিদায়- এমন সমীকরণের ম্যাচে মিরপুরে লড়াই হলো সেয়ানে সেয়ানে। কম পুঁজি নিয়েও রংপুর রাইডার্স যেভাবে লড়াই করেছে, তাতে ম্যাচটি এবারের অন্যতম সেরা রোমাঞ্চকর ম্যাচে রূপ নেয়। 

তবে সব নাটকীয়তা মাটি করে বিপিএল অভিষেকেই নায়ক বনে গেলেন ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৬ রান, ফাহিম আশরাফকে ডিপ এক্সট্রা কাভার দিয়ে সীমানা ছাড়া করে সিলেটকে উল্লাসে মাতান তিনি।

১১২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই মোস্তাফিজের বলে তৌফিক তুষারকে হারিয়ে চাপে পড়ে সিলেট। দ্বিতীয় উইকেটে আরিফুল ইসলাম (১৭) ও পারভেজ ইমন (১৮) ৩৬ রান যোগ করলেও দ্রুতই তারা ফিরে যান। আলিস আল ইসলামের ঘূর্ণিতে ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা সিলেটকে পথে ফেরান মেহেদী হাসান মিরাজ ও স্যাম বিলিংস। এই জুটি ৫০ রান যোগ করে জয়ের ভিত গড়ে দেন।

শেষ দুই ওভারে সিলেটের প্রয়োজন ছিল ১৫ রান। ১৯তম ওভারে মোস্তাফিজকে উড়িয়ে মারতে গিয়ে হৃদয়কে ক্যাচ দেন বিলিংস। সেই ওভারে মাত্র ৬ রান আসায় শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ৯ রানের। 

ফাহিম আশরাফের করা শেষ ওভারের প্রথম ৫ বলে মাত্র ৩ রান দিয়ে মঈন আলীর উইকেট তুলে নেয় রংপুর। কিন্তু স্ট্রাইক পেয়ে শেষ বলে অসাধ্য সাধন করেন ক্রিস ওকস। ছক্কাটি হওয়ার সাথে সাথেই সিলেটের ডাগআউটে আনন্দের জোয়ার বয়ে যায়।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে সিলেটের বোলারদের তোপের মুখে পড়ে রংপুর রাইডার্স। ২৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়া রংপুরকে টেনে তোলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার ৩৩ রানের (২৬ বল) সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১১ রান সংগ্রহ করে তারা। 

সিলেটের হয়ে বল হাতে আগুন ঝরিয়েছেন সৈয়দ খালেদ আহমেদ। মাত্র ১৪ রান দিয়ে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। এছাড়া ক্রিস ওকস ও নাসুম আহমেদ দুটি করে উইকেট নেন।

রংপুর রাইডার্স: ১১১/৯, ২০ ওভার (মাহমুদউল্লাহ ৩৩, খালেদ ৪/১৪)

সিলেট টাইটান্স: ১১২/৭, ২০ ওভার  (বিলিংস ৩২, ওকস ৯*, আলিস ২/১৮)

ফল: সিলেট টাইটানস ৩ উইকেটে জয়ী।

ধামরাইয়ে টুর্নামেন্টের ফাইনালে বান্নাখোলা একতা সংঘ চ্যাম্পিয়ন
                                  

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: 

 

“মাদককে না বলি, খেলাধুলায় এগিয়ে আসি” এই শ্লোগানকে সামনে রেখে ঢাকা জেলার ধামরাইয়ে অনুষ্ঠিত টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে বান্নাখোলা একতা সংঘ। শুক্রবার (২৬ আগস্ট ২০২৫) বিকাল ৩টায় কালামপুর ইউনিয়নের দেপাশাই নয়াপাড়া খেলার মাঠ প্রাঙ্গণে এ খেলা অনুষ্ঠিত হয়।

 

ফাইনালে মুখোমুখি হয় বান্নাখোলা একতা সংঘ, ধামরাই বনাম মেহেদী স্পোর্টিং ক্লাব, দেপাশাই কারাবিল। খেলায় জয়ী হয়ে বান্নাখোলা একতা সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

 

চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেওয়া হয় একটি মোটরসাইকেল এবং রানার্সআপ দলকে প্রদান করা হয় একটি ফ্রিজ।

 

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি ছিলেন জনাব ইয়াছিন ফেরদৌস মুরাদ, সভাপতি, ঢাকা জেলা যুবদল। খেলার উদ্বোধন করেন জনাব মোঃ শামসুল হক, পরিচালক, এস.ডি.আই। সভাপতিত্ব করেন জনাব এম.এ. জলিল, সাবেক সাধারণ সম্পাদক, ধামরাই উপজেলা বিএনপি।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

 

জনাব মোঃ ইবাদুল হক জাহিদ, সাবেক সহ-সভাপতি, ঢাকা জেলা যুবদল

 

জনাব ওবায়দুর রহমান আলাল, সাবেক যুগ্ম সম্পাদক, ঢাকা জেলা ছাত্রদল

 

জনাব এম.এ. মালেক গিরী, মেসার্স মক্কা মদিনা এন্টারপ্রাইজ

 

 

আয়োজন করে দেপাশাই একতা সংঘ। সার্বিক সহযোগিতা করেন ইতালী প্রবাসী ও সংগঠনের উপদেষ্টা আব্দুল্লাহ আল-মামুন।

 

খেলা শেষে অতিথিরা বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের সুস্থ সমাজ বিনির্মাণে খেলাধুলাকে আরও প্রসারিত করতে হবে।”

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫, স্বেচ্ছাসেবক দল একাদশ বিজয়ী৷
                                  

আল আমিন 

স্টাফ রিপোর্টার 

 

বানিয়াদি একাদশ বনাম মুড়াপাড়া স্বেচ্ছাসেবক দল একাদশ, বানিয়াদী এলাইট জুট মিসল,বালুর মাঠ এই ফুটবল টুর্নামেন্টে আয়োজন করেন, ৩/০৮/২০২৫ ইং বানিয়াদী একাদশ টুনাম, স্বেচ্ছাসেবক দল একাদশ টুর্নামেন্টেরে কাছে ২ও ৩ গলে পরাজিত হন বানিযাদী একাদশ টুর্নামেন্ট ,স্বেচ্ছাসেবক দল টুর্নামেন্ট তিন গোলে বিজয়ী হন, খেলা শেষে বিজয়ীদের হাতে কাপ তুলে দেন , প্রধান অতিথি মো নাছির উদ্দিন নাছির, সাবেক আহবায়ক নারায়ণগঞ্জ জেলা বিএনপি, 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মাহাবুব রহমান মাহাবুব,আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল।প্রধান মেহমান, এডভোকেট আবুল কালাম আজাদ, (জাকির) পিপি নারায়ণগঞ্জ জেলা জজ কোট। বিশেষ মেহমান,মো রমজান আলী, সাবেক প্রচার সম্পাদক রূপগঞ্জ থানা বিএনপি,। প্রধান মেহমান হিসেবে আরো উপস্থিত ছিলেন, আব্দুল মান্নান পারভেজ, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি,। মো কাজী কামরুল ইসলাম কামাল, সভাপতি রূপগঞ্জ থানা জিয়া পরিষদ।মো আল-আমিন মিয়া,সাংবাদিক রূপগঞ্জ প্রেসক্ল,। অনুষ্ঠানের সভাপতি তো করেন, নাঈম মিয়া, মুড়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল । উদ্বোধক মো আলী আহেমেদ , সদস্য সচিব রূপগঞ্জ থানা। সঞ্চালনায় ছিলেন মো দেলয়ার হোসেন প্রদান, স্বেচ্ছাসেবক দল মুড়াপাড়া ইউনিয়ন, উপস্থিত ছিলেন মুড়াপাড়া ইউনিয়ন ১নং উয়াট বিএনপি, আক্তার হোসেন, মো আলমগীর স্বেচ্ছাসেবক দল নেতা, মুড়াপাড়া ১নং ওয়াট। উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী। এই সময় প্রধান বক্তা নাসির উদ্দিন নাসির, বলেন খেলাধুলা মানুষকে মাদক থেকে দূরে রাখে,এই স্লোগান দিয়েই সমাপ্ত করেন খেলার।

রূপগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
                                  

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের সমন্বয়ে চব্বিশের রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো গ্রাফিতি, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা। গতকাল ১৭জুলাই বৃহস্পতিবার সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নুর আলম। 

সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক খোকন, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাছবীর হোসেন, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা একাডেমিক সুপারভাইজর আশরাফুল আলম সিদ্দিকী, সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মোঃ নাজমুল হাসান ও সহকারী প্রধান শিক্ষক পঙ্কজ কুমার পাল প্রমুুখ। 

সভায় বক্তারা বলেন, জুলাই বিপ্লবকে সকলকে ধারণ করতে হবে। এ বিপ্লবে শহীদদের স্মরণ করতে হবে। আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করতে হবে। তাদের অবদান যেন আমরা ভুলে না যাই। জুলাই বিপ্লব ইতিহাসের পাতায় চির স্মরণীয় হয়ে থাকবে। জুলাই বিপ্লবের চেতনায় আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জুলাই যেন না হারিয়ে যায় সবাইকে সজাগ থাকতে হবে। তবেই জুলাই বিপ্লব সার্থক হবে। 

পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিশ্বকাপ বাছাইপর্বের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা
                                  

আগামী জুন মাসে বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও কলম্বিয়ার মুখোমুখি হয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচ দুটির জন্য ২৮ সদস্যের একটি প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি।

 

আর্জেন্টিনা দলে ফিরেছেন দুই তরুণ ফুটবলার- আলেহান্দ্রো গারনাচো ও ভালেন্টিন বারকো। তালিকায় আরও জায়গা পেয়েছেন বিদেশি লিগে খেলা ফুটবলারও। যারা হলেন- ভিয়ারিয়ালের ডিফেন্ডার হুয়ান ফয়েথ, নটিংহাম ফরেস্টের মিডফিল্ডার নিকোলাস ডমিনগেজ এবং লাজিও ফরোয়ার্ড ভালেন্তিন ক্যাস্টেলানোস। তবে নজর কাড়লেও স্কোয়াডে জায়গা হয়নি বোলোনিয়ার সান্তিয়াগো কাস্ত্রো ও বেনহামিন ডমিনগেজের। ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন ডিফেন্ডার গনজালো মন্তিয়েল এবং পাওলো দিবালা। 

 

একনজরে দেখে নিন দুই দলের একাদশ-
আর্জেন্টিনা স্কোয়াড: জেরোনিমোরুল্লি, এমিলিয়ানো মার্টিনেজ, অল্টার বেনিটেজ, নাহুয়েল মলিনা, জন ফয়েতে, ক্রিশ্চিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্ডি, ফাকোন্দো মেডিনা, নিকোলাস তাগলিয়াফিকো, ভালেন্টিন বার্কো, অ্যালেক্সিস ম্যাক এলিস্টার, লিয়ার্ন্দ্রো প্যারাদেস, নিকোলাস ডমিঙ্গেস, এক্সেকুয়েল প্যালাসিওস, রদ্রিগো ডি পল, থিয়াগো আলভাদা, জিওভানি লো সেলসো, এঞ্জো ফার্নান্দেজ, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, নিকোলাস পাজ, লাউতারো মার্টিনেজ, ভালেন্তিন ক্যাস্টেলানস, আলেসান্দ্রো গার্নাচো, নিকোয়ালস গনজালেস, জিওলিয়ান সিমিওনে, অ্যঞ্জেল কোরেরা।

ফুলবাড়ী লিজেন্ট ক্রীকেট টুর্ণামেন্ট সিজন-২ এর চ্যাম্পিয়ন হ্যাপি গার্মেন্টস
                                  

মোঃ আফজাল হোসেন, 

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি   

 

দিনাজপুরের ফুলবাড়ী লিজেন্ট ক্রীকেট টুর্ণামেন্ট সিজন-২ এর ফাইনাল খেলায় জিরো সেভেন টাইটেলসকে ৫ উইকেটে হারিয়ে হ্যাপি গার্মেন্টস ক্রীকেট দল চ্যাম্পিয়ন হাওয়া গৌরব অর্জন করেন।

গত ২২ ডিসেম্বর ২০২৩ সালে ১০টি দল নিয়ে শুভ উদ্বোধন হওয়া লিজেন্ট ক্রীকেট টুর্ণামেন্ট সিজন-২ ফাইনাল খেলা গত ২০ এপ্রিল ২০২৪ শনিবার বিকাল ৩টায় ফুলবাড়ী সরকারী কলেজে মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। এ সময় লিজেন্ট ক্রীকেট টুর্ণামেন্ট সিজন-২ এর আয়োজক কমিটির সভাপতি অমিত সরকার, ফুলবাড়ী পৌরসভার সাবেক কাউন্সিলর এসএম আব্দুল্যহ নুরুজ্জামান, হ্যাপি গার্মেন্ট এর মালিক রোমান আলীসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় টস জিতে ফিল্ডি নেন হ্যাপি গার্মেন্টস প্রথম ইনিংসে জিরো সেভেন টাইটেলস ১৮.৩ অভারে সব উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করেন। জবাবে দ্বিতীয় ইনিংসে ১৩.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩০ রানের সংগ্রহ করে হ্যাপি গার্মেন্টস চ্যাম্পিয়ন হন। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন খেলায় আমন্ত্রীত অতিথিবৃন্দ।

 

নিশাঙ্কা ও আসালাঙ্কার ব্যাটিং নৈপুণ্যে সিরিজ সমতায় লঙ্কানরা
                                  

টাইগারদের টি-টোয়েন্টি সিরিজে হারানোর পর প্রথম ওয়ানডেতে হেরে পিছনে পড়ে যায় লঙ্কানরা। চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে তিন উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। এতে ১-১ ব্যবধানে সিরিজ সমতায় ফিরিয়েছে সফরকারীরা। তাই শেষ ম্যাচটি দুই দলের জন্য অঘোষিত ফাইনাল।

শুক্রবার (১৫ মার্চ) টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল শ্রীলঙ্কা। প্রথমে ব্যাটিংয়ে নেমে লঙ্কানদের ২৮৭ রানে লক্ষ্য দেয় টাইগাররা। জবাব দিতে নেমে তিন উইকেট এবং ১৭ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা।

 

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় সফরকারীরা। ইনিংসে প্রথম বলেই শরিফুলের শিকার হন আভিষ্কা ফার্নান্দো। ১৬ বলে ১৩ রান করে তাকে সঙ্গ দেন কুশল মেন্ডিস। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সাদিরা সামারাবিক্রমা। ৪ বলে ১ রান করে আউট হন তিনি।

 

তবে পিচের এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা। ১০০ বলে নিজের সেঞ্চুরি তুলে নেন এই লঙ্কান ওপেনার। তাকে যোগ্য সঙ্গ দেন চারিথ আসালাঙ্কা। ব্যাট চালিয়ে রান তুলতে থাকেন দুজনই।

১১৪ রানে নিশাঙ্কাকে সাজঘরে ফেরান মিরাজ। এরপর ৯৩ বলে ৯১ রান করে আসালাঙ্কা আউট হলেও ততক্ষণে লঙ্কানদের জন্য জয়ের পথটা সহজ হয়ে যায়। ৪২তম ওভারে জানিথ লিয়ানাগেকে লেগ বিফোরে ফাঁদে ফেলেন তানজিম সাকিব। ১৬ বলে ৯ রান করে আউট হন এই ডান হাতি ব্যাটার। এতে কিছুটা চাপে পড়ে লঙ্কানরা।

 

শেষ পর্যন্ত ওয়েনিন্দু হাসানাঙ্কার ১৬ বলের ২৫ রান এবং দুনিথ ওয়েল্লালাগের ২৬ বলের অপরাজিত ১৫ রানে ভর করে তিন উইকেট এবং ১৭ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা।

 

বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ দুটি করে উইকেট নেন। এ ছাড়াও তানজিম হাসান সাকিব, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম একটি করে উইকেট নেন।

 

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩ বলে শূন্য রান করে সাজঘরে ফেরেন লিটন কুমার দাস। তবে নাজমুল হাসান শান্তকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক ওপেনার সৌম্য সরকার। তবে দুটি জীবন পেয়েও ফিফটি পূরণ করতে পারেননি শান্ত। ৩৯ বলে ৪০ রান করে আউট হন তিনি।

শেষ বলে ছক্কা মেরে বি বাড়িয়া একাদশের ঐতিহাসিক জয়
                                  

সুমন আবদুল লতিফ 

স্টাফ রিপোর্টার 

 

২৫ এবং ২৬ ফেব্রুয়ারি কুয়েতের ৬৩ তম জাতীয় দিবস ও ৩৩ তম স্বাধীনতা দিবস। বর্ণিল আয়োজনে পালিত হয়েছে দিবসটি। দিনটি স্মরণীয় করতে কুয়েতে প্রবাসী বাংলাদেশীরা টি-১০ হালা ফেব্রুয়ারি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ আয়োজন করে। টান টান উত্তেজনা আর নাভিশ্বাস লড়াইয়ের মধ্যদিয়ে এই খেলায় কুয়েতে সবচেয়ে অভিজাত এবং শক্তিশালি ক্রিকেট দল হিসেবে পরিচিত আই আই ওয়াই দলকে হারিয়ে বি বাড়িয়া একাদশ ক্লাব ঐতিহাসিক জয় পেয়েছে।  

কুয়েতের জাতীয় দিবস এবং স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েত এর উদ্যোগে এবং বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সহযোগিতায় অনুষ্ঠিত হলো টি-১০ হালা ফেব্রুয়ারি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪। বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন এর আয়োজনে এবং বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সহযোগিতায় এই খেলায় প্রবাসী বাংলাদেশীদের মোট ১২টি দল অংশ নেয়। দল গুলো হলো জিলিব প্রবাসী, বি বাড়ীয়া একাদশ, আই আই ওয়াই, সিলেট সিক্সার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, বেঙ্গল এব্রাম্স, আল ফয়সল, মুন্সিগঞ্জ স্টার, খুলনা টাইটান্স, খুলনা রয়েল, বরিশাল ব্রাদার্স, মারাফি বেঙ্গল। দুই দিনব্যাপী নকআউট খেলার গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয় সোমবার আল রাই ক্রিকেট গ্রাউন্ডে।

বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন এর সভাপতি জাহাঙ্গীর খান পলাশ এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন এর পরিচালনায় হাসান কামাল এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল রাই পৌরসভার কর্মকর্তা মোহাম্মদ নাহার আল মোতাইরী, আবদুল আজীজ আল জাহাবী, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, খেলার স্পন্সর মোঃ সারোয়ার। মরুর মাঠে খেলা উপভোগ করতে জড় হয় দেশ বিদেশী অসংখ্য দর্শক। বিদেশি দর্শকরা যেমন করেছে আয়োজকদের প্রশংসা তেমনি দেশটির নাগরিকরা আগামীতে সার্বিক সহযোগিতা করার আশ্বাসও দেন।  

দীর্ঘদিন পর এমন আয়োজনে আনন্দিত প্রবাসী দর্শকরা। এমন আয়োজনে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমুর্তি উজ্জল হওয়ার পাশাপাশি সবার মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট হবে মনে করেন প্রবাসীরা।

 

কুয়েতে প্রবাসী বাংলাদেশী ক্রিকেট দলে সবচেয়ে অভিজাত এবং শক্তিশালি ক্রিকেট দল হিসেবে পরিচিত আই আই ওয়াই। এই দলকে পরাজিত করা অবিস্মরণীয় ঐতিহাসিক জয় বলেন বি বাড়ীয়া একাদশের ক্যাপ্টেন মনির।

 

ফাইনাল খেলার টসে জিতে প্রথমে বেটিং করেন আই আই ওয়াই। চার উইকেটে ১২৩ রান তুলে স্কোর বোর্ডে। ১২৪ রানের টার্গেট নিয়ে মাঠে নামে বি বাড়িয়া একাদশ । চার উইকেট হারিয়ে নয় ওভার পাঁচ বলে ১১৯ রান নিলে, সর্বশেষ একটি বলে টার্গেট পুরনে পাঁচ রান দরকার, টান টান উত্তেজনা সৃষ্টি হয়। অবশেষে লাষ্ট বলে সাব্বিরের ব্যাটে ছক্কা ম্যাচ শেষে জয়ের হাসি বি বাড়িয়া একাদশের। অন্যদিকে সর্বোচ্চ উইকেট নিয়ে ম্যাচ সেরাও হয়েছেন সাব্বির।  

 

ব্রিলিয়ান্ট প্লাস কোচিং সেন্টারে আয়োজনে এক আন্তঃ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত।
                                  

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি 

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্রিলিয়ান্ট প্লাস কোচিং সেন্টারের আয়োজনে এক বিশাল আন্তঃ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ক্রিকেট ম্যাচে অংশগ্রহন করে কোচিং সেন্টারের ছাত্র শিক্ষক বিন্দু। খেলা পরিচালনায় সভাপতিত্বকরেন ব্রিলিয়ান্ট প্লাস কোচিং সেন্টারের পরিচালক মোঃ শরীফ ভূইয়া। এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের খেলাধুলার জন্য উৎসাহিত করতে হবে। এতে করে সমাজের যে নৈতিক অবক্ষয়গুলো ঘটছে তা অনেকটাই কমে যাবে।এই খেলায় উভয় দল ১৫ ওভার করে খেলার সুযোগ পায়। শিক্ষকদের টিম ৩৮ রানে জয় লাভ করে।খেলা শেষ দুই দলের খেলোয়াড়দের কে রান্না করা খাবার খাওয়ানো হয়।

আন্তঃবিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গ্লেনরিচ স্কুল
                                  

মো: রাসেল মোল্লা 

  

অনূর্ধ্ব-১৯ নারী আন্তঃবিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল। স্কলাস্টিকা স্কুল আয়োজিত এই টুর্নামেন্টটি গত ১৯ ও ২০ জানুয়ারি অনুষ্ঠিত হয়।

রাজধানীর বিভিন্ন বিদ্যালয় থেকে পৃথকভাবে ছেলে (পুরুষ) ও মেয়ে (নারী) শিক্ষার্থীদের দল এই ইভেন্টে অংশগ্রহণ করে। নারীদের অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতে চ্যাম্পিয়নশিপের জন্য স্কলাস্টিকা উত্তরা (এসআরইউ), অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল (ওআইএস), গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল (জিআইএস), সানবিমস, স্যার জন উইলসন স্কুল এবং প্লেপেন স্কুল প্রতিদ্বন্দ্বিতা করে।

ফাইনালে স্কলাস্টিকা স্কুলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল।

গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ রমেশ মুডগাল বলেন, “ফুটবল দলের মেয়েদের অভিনন্দন। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে আমাদের গর্বিত করার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। একইসাথে অংশগ্রহণকারী সব দল দুর্দান্ত স্পোর্টসম্যানশিপ প্রদর্শন করেছে, যা প্রশংসনীয়। শিক্ষার্থীদের নিয়মিত পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম, যেমন খেলাধুলা ও অন্যান্য কর্মকাণ্ডে অংশ নিতে উত্সাহিত করতে হবে। এ ধরণের কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিকাশে ভূমিকা রাখবে।”

 

উল্লেখ্য, গ্লেনরিচ স্কুল শিক্ষার্থীদের সার্বিক উন্নতি এবং জীবনযুদ্ধে এগিয়ে থাকার জন্য বিভিন্ন পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করে। গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী সুহানা সালহা জাহান (গ্রেড - সপ্তম) এবং ফারিজা জাহিদ (গ্রেড - অষ্টম) টুর্নামেন্টের সেরা গোলরক্ষক এবং শীর্ষ গোলদাতা (টপ স্কোরার) হিসেবে পুরস্কার লাভ করেন।

ফটো ক্যাপশন: স্কলাস্টিকা স্কুলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে আন্তঃবিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৯) চ্যাম্পিয়ন হয় গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল। স্কলাস্টিকা স্কুল আয়োজিত এই টুর্নামেন্টটি গত ১৯ ও ২০ জানুয়ারী অনুষ্ঠিত হয়।

রিপোর্ট 

নির্বাহী সম্পাদক 

দৈনিক নতুন বাজার৭১.কম

কোটচাঁদপুর হাইস্কুল মর্নিং স্পোর্টিং ক্লাব টুর্নামেন্ট ২০২৩ সেমিফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত।
                                  

কোটচাঁদপুর প্রতিনিধিঃ

 

ঝিনাইদহ কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে কোটচাঁদপুর হাইস্কুল মর্নিং স্পোর্টিং ক্লাব টুর্নামেন্ট ২০২৩ সেমিফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সেমিফাইনাল আজ ১১ অক্টোবর বিকাল ৪ টার সময়, দুটি শক্তিশালি দল অংশ গ্রহণ করেন, কোটচাঁদপুর ফারিয়া ফুটবল একাদশ ও বড়বামন্দাহ ফুটবল একাদশ। 

কোটচাঁদপুর হাইস্কুল মর্নিং স্পোর্টিং ক্লাব টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠানে, সভাপতিত্ব করেন জনাব মুহিদুল ইসলাম সহকারি শিক্ষক, কুশনা মাধ্যমিক বিদ্যালয় প্রধান অতিথি জনাব মোঃ মফিজুল রহমান প্রধান শিক্ষক, কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়। বিশেষ অতিথি কোটচাঁদপুর হাইস্কুল মর্নিং স্পোর্টিং ক্লাব এর সকল সদস্য বৃন্দ।

 

উক্ত খেলাটি পরিচালনা করেন ওয়াসিম আকরাম টনি।কোটচাঁদপুর ফারিয়া ফুটবল একাদশ এর পক্ষে খেলোয়ার গান হলেন : শাওন, সুদীপ,তরিকুল,হেলাল, সবুজ, জামাল (ক্যাপ্টেন),স্বাধীন,হানিফ,মানিক ,অনিক

(গোলকিপার),শীলন,আশিক,রবিউল। 

বড়বামন্দাহ ফুটবল একাদশ এর পক্ষে খেলোয়াড় হলেন, পারভেজ,ইসরাইল,হাসান,সাইফুল, পাপ্পু,সিয়াম,শাহা জান,সুমন,তানজিল,রাব্বি, রুহুল,বাবলু ইসরা। 

 

ফুটবল, যা সাধারণত ফুটবল বা সকার নামে পরিচিত,একটি দলগত খেলা যা ০৯ +০৯ = ১৮ জন খেলোয়াড়ের দুটি দলের মধ্যে খেলা হয়।ঐতিহ্যগতভাবে, খেলাটি ৩০ মিনিট করে দুই অংশের খেলা হয়ে থাকে, মোট ম্যাচের সময় ৬০ মিনিট খেলা করান রেফারি মোঃ টুটুল । কিন্তু উভয় দলের মধ্যে কোন গোল হয় নি। ট্রাইবেকারে কোটচাঁদপুর ফারিয়া ফুটবল একাদশ কে হারিয়ে

১ গোলে বড়বামন্দাহ ফুটবল একাদশ এগিয়ে আছে। জাজমেন্ট ছিলেন ২ জন কাজী সোহাগ ও রাবন,ধারাভাষ্যকার ছিলেন শিব দাদা।

শ্রীলংকার বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ
                                  

বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮১ রানের দুর্দান্ত জয় তুলে নিয়েছে পাকিস্তান। আজ দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। যারা কিনা তাদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০২ রানে পরাজিত হয়েছে।

মঙ্গলাবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে পাকিস্তান-শ্রীলংকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। খেলাটি সরাসরি দেখাবে টি স্পোর্টস, গাজী টিভি, স্টার স্পোর্টস ১, এ স্পোর্টস।

 

হায়দরাবাদেই নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচের ভেন্যুও একই জায়গায় হওয়ায় বাড়তি সুবিধা বাবর আজমের দলের। নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস দ্বৈরথের ভেন্যুও ছিল একই। ব্যাক টু ব্যাক ম্যাচ আয়োজনে শতভাগ প্রস্তুত থাকবে তো রাজীব গান্ধী স্টেডিয়াম? এরই মধ্যে সমালোচনা শুরু হয়েছে।

সাম্প্রতিক সময়ে ওপেনিংয়ের দূর্বলতা বড় চিন্তার নাম পাকিস্তানের। ইমাম উল হক কিংবা ফখর জামান দু’জনই অধারাবাহিক। শ্রীলংকার বিপক্ষে ম্যাচে নিশ্চয়ই সেদিকে বাড়তি নজর থাকবে দলের।তাই তো জয়ের ধারা অব্যাহত রাখতে এক পরিবর্তনের কথা ভাবছে পাকিস্তান দল। ফখর জামানের জায়াগায় দলে ডাক পেতে পারেন আবদুল্লাহ শফিক। রোববার মিকি আর্থার এএফপিকে বলেন, ‘আমি তার (ফখর) ফর্ম নিয়ে চিন্তিত নই, সে একজন ভালো খেলোয়াড় এবং বড় স্কোর থেকে মাত্র এক ইনিংস দূরে।’যথারীতি ব্যাটিং অর্ডারে চার নম্বরে থাকবেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। নেদারল্যান্ডসের বিপক্ষে ভালো করতে না পারা ইফতেখার আহমেদ শ্রীলংকার বিপক্ষে ব্যাট ও বল দুই হাতেই দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাইবেন।মোহাম্মদ নওয়াজ এবং শাদাব খানও তাদের অলরাউন্ডার ক্ষমতার সেরা পারফরম্যান্সের জন্য মুখিয়ে থাকবেন। লাইনআপের চূড়ান্ত তিনটি স্লটে হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি এবং হাসান আলী সহ ফাস্ট বোলার থাকবে।পাকিস্তানের সম্ভাব্য একাদশ: আবদুল্লাহ শফিক, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, হাসান আলী ও হারিস রউফ।

শেষ প্রস্তুতি ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
                                  

বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সোমবার (২ অক্টোবর) দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হাসান শান্ত।  

আবহাওয়ার পূবার্ভাস অনুযায়ী এই ম্যাচে রয়েছে বৃষ্টির শঙ্কা। আকাশ মেঘলা থাকবে। বজ্রপাতের সঙ্গে রয়েছে তীব্র বৃষ্টিপাতের আশঙ্কাও। গুয়াহাটিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৮৭ শতাংশ। ১৮.৮ মিলিমিটার বৃষ্টি হতে পারে। তাই ম্যাচটিতে হানা দিতে পারে বৃষ্টি।

প্রস্তুতি ম্যাচে একাদশ নির্ধারিত থাকে না। ব্যাটাররা ব্যাটিং ঝালিয়ে নেন। বোলাররা বল করে প্রস্তুতি সেরে নিতে পারেন। আর তাই কেউ ব্যাটিং করলেও তার ফিল্ডিং বা বোলিং করতে হবে এমন বিধি-নিষেধ নেই।

নিজদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেট হারায় বাংলাদেশ। এই ম্যাচ জিতেই বিশ্বকাপের মূল পর্ব শুরু করতে চায় টিম টাইগার। অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে হালকা চোট পেয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। আর তাই প্রথম প্রস্তুতি ম্যাচে খেলেননি তিনি। ইংল্যান্ডের বিপক্ষেও খেলবেন না টাইগার অধিনায়ক।

শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা
                                  

শুরু হয়ে গেছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ উত্তেজনা। এবারের বিশ্বকাপ খেলতে ২৭ সেপ্টেম্বর দেশ ছেড়েছে টাইগাররা।আজ শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

শুক্রবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় লঙ্কানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ যাত্রা শুরু করবে টাইগাররা।প্রস্তুতি ম্যাচ হওয়ায় প্রচলিত নিয়ম-কানুনে কিছুটা ছাড় থাকবে। দলে থাকা ১৫ জনের যেকোনো ১১ জন ব্যাটিং করতে পারবেন। ব্যাটিং না করলেও বোলিং করতে বাধা থাকবে না। আবার কোনো ব্যাটসম্যান চাইলে সেঞ্চুরি বা ফিফটি করার পর উঠে আসতে পারবেন। অন্যদের ব্যাটিংয়ের সুযোগ করে দিতে পারবেন।বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। মুশফিক-মাহমুদউল্লাহদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ অক্টোবর একই সময়ে।দুটি ম্যাচই টেলিভিশনে সম্প্রচার করা হবে। সরাসরি দেখাবে টি-স্পোর্টস ও গাজী টিভি। ভারতের স্টার স্পোর্টস-২ ও স্টার স্পোর্টস-২ এইচডি’তেও দেখা যাবে ম্যাচটি। এছাড়া বিভিন্ন অ্যাপে সাবস্ক্রাইব করেও টাইগারদের প্রস্তুতি ম্যাচ উপভোগের সুযোগ রয়েছে।

মুড়াপাড়া খেলোয়াড়দের মাঝে সরঞ্জামাদী বিতরণ
                                  

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি:

 

রূপগঞ্জের মুড়াপাড়া স্পোটিং ক্লাবের অর্ধশতাধিক ফুটবল খেলোয়াড়ের মাঝে জার্সি, ট্রাকস্যুট, ট্রাওজার, মোজা ও ব্যাগ বিতরণ করা হয়েছে। ৬ সেপ্টেম্বর বুধবার রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা, মুড়াপাড়া স্পোটিং ক্লাবের সভাপতি ও মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহম্মেদ আলমাছ এ খেলার সরঞ্জামাদী বিতরণ করেন। মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত বিতরণী সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা সধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সবেক সদস্য মাহমুদ হাসান, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউর রহমান রিপন, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, পাবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ ভুঁইয়া, উপদেষ্টা এজাজ আহম্মেদ, মুড়াপাড়া ইউপি সদস্য আলম হোসেন, আবু ভুঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও মুড়াপাড়া ইউপি সদস্য তাওলাদ হোসেন, ক্রীড়া অনুরাগী ও মুড়াপাড়া স্পোটিং ক্লাবের সদস্য হেদায়েত আহম্মেদ রিপন প্রমুখ।

 

 পরে খেলোয়াড়দের মাঝে জার্সি, ট্রাকস্যুট, ট্রাওজার, মোজা ও ব্যাগ বিতরণ করা হয়। 

ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন মেসির ছেলেও
                                  

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই রীতিমতো উড়ছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। মায়ামিকে শুধু শিরোপা জেতানো নয়, ব্যর্থতার বৃত্তে থাকা দলটিকে নিয়ে যাচ্ছেন সেরাদের কাতারে। ৩৬ বছর বয়সেও মেসির এমন ছন্দময় ফুটবলে হতবাক যুক্তরাষ্ট্রের ফুটবলপ্রেমীরা। ভক্তদের জন্য সুখবর, বাবা মেসির পর এবার মায়ামির জার্সিতে দেখা যাবে ছেলে থিয়াগোকে 

গত সোমবার (২৮ আগস্ট) ফুটবলভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, ইন্টার মায়ামির একাডেমিতে অনূর্ধ্ব–১২ দলে যোগ দিতে যাচ্ছে মেসির বড় ছেলে। ২০২৩–২৪ মৌসুমের দলের সঙ্গে যোগ দেবে থিয়াগো। সেখানে ইন্টার মায়ামির বিভিন্ন পর্যায়ের যুবদলে থাকা ১৫০ ফুটবলারের সঙ্গে খেলবে মেসি জুনিয়র।

চলতি মৌসুমেই থিয়াগোর পাশাপাশি বিভিন্ন পর্যায়ে আরও ৩৪ তরুণের অভিষেক হবে এই একাডেমিতে। যদিও এর আগে বার্সেলোনার ছয় থেকে আট বছর বয়সীদের একটি প্রজেক্টে যুক্ত ছিল থিয়াগো। ফ্লোরিডা ব্লু ট্রেনিং সেন্টারে অনুশীলন করবে মেসির ছেলে। এর ঠিক পাশেই বাবা মেসির অনুশীলন মাঠ।

২০১৯ সালে মায়ামির একাডেমি প্রতিষ্ঠিত হয়। ইতোমধ্যে তারা বেশকিছু প্রতিভাবান খেলোয়াড় তৈরি করেছে। সেখান থেকে ওঠে আসা বেঞ্জামিন ক্রেমাশি, ডেভিড রুইজ ও নোয়া অ্যালেনরা তো এখন মেসির সতীর্থ হিসেবে খেলছেন। এবার মায়ামি থেকেই ফুটবলে নিজের গল্পটা শুরু করতে যাচ্ছে জুনিয়র মেসি। তবে, বাবার মতো সফল হতে পারবেন তো থিয়াগো? সে উত্তরটা সময়ের হাতেই তোলা থাক।


   Page 1 of 23
     খেলাধূলা

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশকঃ এম.এ মান্নান
>
নির্বাহী সম্পাদক: মো: রাসেল মোল্লা


উপদেষ্টা মন্ডলীর সভাপতি: হাজী ইউসুফ চৌধুরী নাঈম

ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আজমল হোসেন বাবু, সহ সম্পাদক: কাওসার আহমেদ । প্রধান বার্তা সম্পাদক: আবু ইউসুফ আলী মন্ডল, সহকারী-বার্তা সম্পাদক শারমিন আক্তার মিলি। ফোন: বার্তা বিভাগ 01618868682- 01914220053, সম্পাদক ও প্রকাশক: 01980716232

ঠিকানাঃ বার্তা ও বানিজ্যিক কার্যালয়- নারায়ণগঞ্জ, সম্পাদকীয় কার্যালয়- জাকের ভিলা, হাজী মিয়াজ উদ্দিন স্কয়ার মামুদপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। শাখা অফিস : নিজস্ব ভবন, সুলপান্দী, পোঃ বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ-১৪৬০, রেজিস্ট্রেশন নং 134 / নিবন্ধন নং 69 মোবাইল : 01731190131,E-mail- notunbazar2015@gmail.com, E-mail : mannannews0@gmail.com, web: notunbazar71.net,
    2015 @ All Right Reserved By notunbazar71.com

Developed By: Dynamic Solution IT Dynamic Scale BD