| বাংলার জন্য ক্লিক করুন
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|

   জেলা সংবাদ -
                                                                                                                                                                                                                                                                                                                                 
রূপগঞ্জে ইস্ট উড সিটি প্রকল্পে হামলা-ভাঙচুর, প্রজেক্ট ইনচার্জকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় অবস্থিত ‘ইস্ট উড সিটি’ প্রকল্প এলাকায় হামলা, ভাঙচুর ও গুরুতর আহত করার অভিযোগ উঠেছে একদল সন্ত্রাসীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শাহ মোঃ মাছুম বিল্লাহ কাঞ্চন থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল ২০২৬ তারিখে কাঞ্চন পৌরসভার আওতাধীন ইনোভেটিভ হাউজিং লিমিটেডের ‘ইস্ট উড সিটি’ প্রকল্প এলাকায় একদল ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে বেআইনী জনতা গঠন করে হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন—আব্দুল্লাহ (৪৪), রিপন (২৭), দেওয়ান জাকির (৩০), রফিজ উদ্দিন (৪৪), সবুজ (২৮), হাবিবুর (৪২), জিয়াউল রহমান (৪০)সহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জন।

অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা ধারালো অস্ত্র, রামদা, লোহার পাইপ ও লাঠিসোটা নিয়ে প্রকল্প এলাকায় প্রবেশ করে। এ সময় প্রজেক্ট ইনচার্জ মোঃ জসিম উদ্দিন ভূইয়া (৫০) এবং ফিল্ড অফিসার সুজন (৩০) তাদের বাধা দিলে অভিযুক্তরা অতর্কিত হামলা চালায়।

হামলার একপর্যায়ে অভিযুক্ত সবুজ (২৮) ধারালো চাপাতি দিয়ে প্রজেক্ট ইনচার্জ জসিম উদ্দিন ভূইয়ার মাথায় কোপ দিলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। একই সঙ্গে রফিজ উদ্দিন (৪৪) লাঠি দিয়ে তার ডান পায়ে আঘাত করে হাড়ভাঙা জখম করেন। এছাড়া অন্য হামলাকারীরা কিল-ঘুষি ও লোহার পাইপ দিয়ে মারধর করে আরও আহত করে।

এছাড়া হামলাকারীরা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জোরপূর্বক বের করে দিয়ে অফিস কক্ষে ভাঙচুর চালায় এবং প্রায় ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে। পরে অফিস কক্ষে তালা লাগিয়ে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় জসিম উদ্দিন ভূইয়াকে প্রথমে স্থানীয় ডিকেএমসি হাসপাতালে এবং পরে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এজাহারকারী মাছুম বিল্লাহ জানান, চিকিৎসা সংক্রান্ত ব্যস্ততার কারণে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রূপগঞ্জে ইস্ট উড সিটি প্রকল্পে হামলা-ভাঙচুর, প্রজেক্ট ইনচার্জকে কুপিয়ে জখম
                                  

স্টাফ রিপোর্টার

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় অবস্থিত ‘ইস্ট উড সিটি’ প্রকল্প এলাকায় হামলা, ভাঙচুর ও গুরুতর আহত করার অভিযোগ উঠেছে একদল সন্ত্রাসীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শাহ মোঃ মাছুম বিল্লাহ কাঞ্চন থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল ২০২৬ তারিখে কাঞ্চন পৌরসভার আওতাধীন ইনোভেটিভ হাউজিং লিমিটেডের ‘ইস্ট উড সিটি’ প্রকল্প এলাকায় একদল ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে বেআইনী জনতা গঠন করে হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন—আব্দুল্লাহ (৪৪), রিপন (২৭), দেওয়ান জাকির (৩০), রফিজ উদ্দিন (৪৪), সবুজ (২৮), হাবিবুর (৪২), জিয়াউল রহমান (৪০)সহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জন।

অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা ধারালো অস্ত্র, রামদা, লোহার পাইপ ও লাঠিসোটা নিয়ে প্রকল্প এলাকায় প্রবেশ করে। এ সময় প্রজেক্ট ইনচার্জ মোঃ জসিম উদ্দিন ভূইয়া (৫০) এবং ফিল্ড অফিসার সুজন (৩০) তাদের বাধা দিলে অভিযুক্তরা অতর্কিত হামলা চালায়।

হামলার একপর্যায়ে অভিযুক্ত সবুজ (২৮) ধারালো চাপাতি দিয়ে প্রজেক্ট ইনচার্জ জসিম উদ্দিন ভূইয়ার মাথায় কোপ দিলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। একই সঙ্গে রফিজ উদ্দিন (৪৪) লাঠি দিয়ে তার ডান পায়ে আঘাত করে হাড়ভাঙা জখম করেন। এছাড়া অন্য হামলাকারীরা কিল-ঘুষি ও লোহার পাইপ দিয়ে মারধর করে আরও আহত করে।

এছাড়া হামলাকারীরা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জোরপূর্বক বের করে দিয়ে অফিস কক্ষে ভাঙচুর চালায় এবং প্রায় ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে। পরে অফিস কক্ষে তালা লাগিয়ে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় জসিম উদ্দিন ভূইয়াকে প্রথমে স্থানীয় ডিকেএমসি হাসপাতালে এবং পরে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এজাহারকারী মাছুম বিল্লাহ জানান, চিকিৎসা সংক্রান্ত ব্যস্ততার কারণে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রূপগঞ্জে বাকপ্রতিবন্ধী পরিবারের উপর নির্যাতনের অভিযোগ
                                  

রূপগঞ্জে বাকপ্রতিবন্ধী পরিবারের উপর নির্যাতনের অভিযোগ

 

মো: রাসেল মোল্লা 

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাবো এলাকায় এক বাকপ্রতিবন্ধী পরিবারের উপর শারীরিক নির্যাতন, অত্যাচার, জমি ও ঘর নির্মাণে সৎ মা ও ভাইদের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ পাওয়া গেছে । গতকাল ৭ এপ্রিল মঙ্গলবার সকালে বাকপ্রতিবন্ধী শাহজাহান চৌধুরীর স্ত্রী সাবিনা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। 

পুলিশ জানায়, বিরাবো এলাকার গৃহবধূ সাবিনা বেগমের শ্বশুর জয়নাল উদ্দিন চৌধুরীর প্রথম স্ত্রী গোলাতুন্নেছার পুত্র বাক প্রতিবন্ধী শাজাহান চৌধুরী ও অপর পুত্র মিজানুর রহমান। শ্বাশুরী গোলাতুন্নেছার মৃত্যুর পর হামিদা বেগমকে জয়নাল উদ্দিন চৌধুরী বিয়ে করেন।  

দ্বিতীয় স্ত্রীর সংসারে আজাহার হোসেন, আতাউর রহমান, আতিকুর রহমান, আশরাফুল হক ও মেয়ে ফাতেমা বেগমের জন্ম হয় । শ্বশুর জয়নাল উদ্দিন চৌধুরী মারা যাওয়ার পর বাকপ্রতিবন্ধী শাহজাহান চৌধুরী সংসারের হাল ধরেন। দিনমজুরের কাজ করে তিনি সংসার চালিয়েছেন। সৎ ভাইদের লেখা পড়া করিয়েছেন। বাবার সম্পত্তি বিক্রি করে সৎ ভাই আতাউর হোসাইন ও আব্দুর রহমানকে দুবাই পাঠিয়েছেন। বর্তমানে সৎ মা ও সৎ ভাইয়েরা মিলে বাক প্রতিবন্ধী শাহজাহান চৌধুরীকে সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা চালাচ্ছে। আর এ কারণেই বাক প্রতিবন্ধী শাহজাহান চৌধুরীর কলেজ পড়ুয়া সোহান চৌধুরীসহ তিন সন্তান ও স্ত্রী সাবিনা বেগমকে মারধরসহ নির্যাতন ও অত্যাচার চালিয়ে আসছে। 

 এ বিষয়ে অভিযুক্ত সৎ ভাই আতাউর রহমান বলেন, বাক প্রতিবন্ধী শাজাহান চৌধুরীর পাওনা জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। অযথা তাদের সঙ্গে ঝামেলা করছে । তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, বাক প্রতিবন্ধী পরিবারের উপর নির্যাতনের বিষয়ে একটি অভিযোগ আমরা পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিপোর্ট 

নির্বাহী সম্পাদক 

দৈনিক নতুন বাজার ৭১.নেট

রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা
                                  

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধ  

 

‎নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া পশ্চিমপাড়া এলাকায় আওয়ামী লীগ নেতা ও আলোচিত ভূমিদস্যু রফিকুল ইসলাম (আন্ডা রফিক) কর্তৃক মসজিদ, মাদরাসা, কবরস্থান, সরকারি রাস্তা ও খাস জমি  এবং সাধারণ মানুষের জমি জোরপূর্বক দখলের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।

‎রবিবার (০৫ এপ্রিল) বিকালে স্থানীয় ১নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে নাওড়া পশ্চিমপাড়া এলাকার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

‎প্রতিবাদ সভায় বক্তারা রফিকুল ইসলাম ও তার ভাই মিজানের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন। তাদের দাবি ছিলো আহলে হাদিস জামে মসজিদ, মাদরাসা, কবরস্থান ও ঈদগাঁর জমি রফিক তার নিজের ও ছেলেদের নামে রেজিস্ট্রেশন করে আত্মসাৎ করেছেন। ২০১৪ সালে  মসজিদটি ৮ তলা করার প্রতিশ্রুতি দিয়ে  অত্র মসজিদের প্রায় ৮ বিঘা জমি রেজিষ্ট্রেশন করে নিলেও এখন পর্যন্ত  মাত্র ৩ তলা করে বাকি টাকা আত্মসাৎ করেন তিনি। সরকারি রাস্তা, খাস জমি এবং সাধারণ মানুষের পৈতৃক সম্পত্তি অস্ত্রের মুখে দখল করা হয়েছে। জনৈক ভুক্তভোগী জানান, তার ১০ বিঘা জমি রফিক দখল করে রাখলেও থানায় অভিযোগ করে কোনো প্রতিকার মেলেনি। এলাকাবাসীর অভিযোগ, ৫০ লক্ষ টাকার জমি মাত্র ৩ লক্ষ টাকায় লিখে দিতে বাধ্য করেছেন এই কথিত নেতা।

‎সভায় ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি ও মসজিদ কমিটির সভাপতি আবদুল হালিম বলেন, "আমরা দীর্ঘদিন এই ফ্যাসিস্ট নেতার কাছে জিম্মি ছিলাম। সে শুধু মানুষের জমিই খায়নি, আল্লাহর ঘরের জমিও নিজের নামে লিখে নিয়েছে। আমরা এই ডাকাতের হাত থেকে মুক্তি চাই এবং অবিলম্বে সব জমি ফেরত চাই।

‎অন্যান্য বক্তারা রফিকুল ইসলামকে `চরিত্রহীন` ও `সন্ত্রাসী` হিসেবে আখ্যা দিয়ে বলেন, সে এ পর্যন্ত ১৪টি বিয়ে করেছে এবং ক্ষমতার দাপটে পুরো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এমনকি সরকারি হালট বাদ দিয়ে মানুষের ব্যক্তি মালিকানাধীন জমিতে রাস্তা করে সেই জমির মালিকদের কোনো ক্ষতিপূরণও দেওয়া হয়নি।

‎প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মসজিদ কমিটির সেক্রেটারী ও বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন নয়ন, প্রাক্তন মসজিদ কমিটির সেক্রেটারি দবির হোসেন, বর্তমান মসজিদ কমিটির  সহ কোষাধ্যক্ষ  রাসেল, কায়েতপাড়া ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল হালিম, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী এনায়েত উল্লাহ ও ১নং ওয়ার্ড বিএনপির সদ্যস মনির হোসেন ।এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবক মো. রেজাউল করিম, নবী ডাক্তার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎সভা শেষে এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে ঘোষণা করেন যে, অনতিবিলম্বে সরকারি খাস জমি, জনগণের জমি এবং ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা দখলমুক্ত করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সভা থেকে প্রশাসনের নিকট এই `ভূমিদস্যু` রফিকের সকল অবৈধ কর্মকাণ্ডের বিচার ও লুণ্ঠিত সম্পদ উদ্ধারের জোর দাবি জানানো হয়।

সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, ‎প্রকাশ্যে দেখা যাওয়ার পর গা ঢাকা, গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ ‎
                                  

‎রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি 

 

‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত রফিকুল ইসলাম রফিক ওরফে ‘আন্ডা রফিক’কে ঘিরে নতুন করে উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে ধারাবাহিক সংবাদ প্রকাশের পর তিনি দেশ ছাড়ার চেষ্টা করছেন—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে। একই সঙ্গে প্রকাশ্যে দেখা যাওয়ার পর হঠাৎ তার গা ঢাকা দেওয়ায় বিষয়টি নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে।

‎স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগেও কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় তাকে প্রকাশ্যে চলাফেরা করতে দেখা গেছে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর তার এমন প্রকাশ্য উপস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দেয়। তবে গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পর থেকেই তিনি হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান। এরপর থেকেই এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে দেশত্যাগের চেষ্টা করছেন।

‎এলাকাবাসীর অভিযোগ, তার বিরুদ্ধে জমি দখল, প্রতারণা, ভুয়া দলিল তৈরি, একই জমি একাধিকবার বিক্রি এবং নিরীহ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মতো গুরুতর অভিযোগ দীর্ঘদিন ধরে রয়েছে। এসব অভিযোগে একাধিক মামলা থাকলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ না থাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।

‎নাওড়া এলাকার স্থানীয়রা বলেন, সংবাদ প্রকাশের পর থেকেই সে এলাকায় নেই। আমরা শুনতেছি, সে দেশ ছাড়ার চেষ্টা করছে। এখনই যদি তাকে আটক না করা হয়, তাহলে সে পালিয়ে যাবে এবং আমরা আর বিচার পাবো না।

‎ভুক্তভোগী এক পরিবার জানায়, তারা দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের অপেক্ষায় আছেন। কিন্তু মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া ধীরগতির কারণে তারা হতাশ। অভিযুক্ত ব্যক্তি দেশত্যাগ করলে বিচার পাওয়া আরও অনিশ্চিত হয়ে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

‎স্থানীয়দের দাবি, প্রভাবশালী হওয়ায় এতদিন তিনি প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে ছিলেন। তারা অভিযোগ করেন, বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে অভিযোগ উঠলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন। এখন দেশ ছাড়ার চেষ্টা করলে পুরো বিষয়টি আরও জটিল হয়ে পড়বে বলে মনে করছেন তারা।

‎এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন)  তারেক আল মেহেদী বলেন, রফিক প্রকাশ্যে ঘুরাফেরা করছে এ বিষয়টি আমি খবর নিচ্ছি। সে যেহেতু আসামি অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রগণ করা হবে। আসামি কোনোভাবেই প্রকাশ্যে ঘুরাফেরা করতে পারবে না।  আসামির জামিন নিতে হবে নয়তো বা গ্রেফতার হতে হবে। সে জামিনে আছে কি না আমার জানা নেই। যদি প্রকাশ্যে ঘুরে তাকে আইনের আওতায় নিয়ে যাবো। ।

ত্রিশালে ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তার
                                  

স্টাফ রিপোর্টার 

 

ময়মনসিংহের ত্রিশালে ৩ বছর বয়সী শিশু লাবিব হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ঘাতক পিতা সোহাগ মিয়া ও সৎ মা জাকিয়া আক্তারকে গ্রেপ্তার করেছে ত্রিশাল থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের সন্তানকে গলা টিপে হত্যার কথা স্বীকার করেছেন সোহাগ মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে নিহত শিশুর মা লামিয়া দীর্ঘদিন ধরে তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। গত বুধবার (১ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে সোহাগ মিয়া শ্বশুরবাড়িতে গিয়ে লাবিবকে নিজের বাড়িতে নিয়ে আসেন। পরে সন্ধ্যায় শিশুটিকে আবার নানার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা ছিল।

তবে নির্ধারিত সময় পার হলেও শিশুটিকে ফেরত না দিয়ে উপজেলার রায়েরগ্রাম এলাকার একটি সড়কের পাশে লাবিবের নিথর দেহ ফেলে রাখা হয়। স্থানীয়রা দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ত্রিশাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঘটনার পরপরই আসামিদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত প্রায় ৩টার দিকে গফরগাঁও থানার যশোরা ইউনিয়নের বাখুরা গ্রাম থেকে আত্মগোপনে থাকা সোহাগ মিয়া (৩০) ও তার সহযোগী জাকিয়া আক্তারকে (২৮) গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ মিয়া স্বীকার করেন, পূর্বপরিকল্পিতভাবে তিনি নিজের সন্তানকে গলা টিপে হত্যা করে মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যান। এ ঘটনায় নিহত শিশুর মা লামিয়া বাদী হয়ে ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ত্রিশাল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সোহাগ মিয়াকে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে এবং অপর আসামি জাকিয়া আক্তারকে আইনি প্রক্রিয়ায় কারাগারে পাঠানো হয়েছে। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে নারী আটক, ইয়াবা উদ্ধার
                                  

স্টাফ রিপোর্টার,

 

নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক নারীকে আটক করে তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুল ইসলাম-এর দিকনির্দেশনায় সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে চলমান অভিযানের অংশ হিসেবে ১ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে অত্র থানার এসআই শাহিনুর ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ডিউটিকালীন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, মনোহরদী থানাধীন শেখের বাজার এলাকায় অবস্থানকালে গোপন তথ্যের মাধ্যমে জানা যায়, বড়চাঁপা ইউনিয়নের চন্ডীতলা গ্রামের জুয়েল রানার বাড়িতে মাদকদ্রব্য বিক্রয় করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মাদক ব্যবসায়ী জুয়েল রানা (৩৫), পিতা নাজিম উদ্দিন, দৌড়ে পালিয়ে যায়।

এ সময় তার স্ত্রী অপু (৩০)-কে আটক করা হয়। পরে নারী পুলিশের মাধ্যমে তল্লাশি চালিয়ে তার দেহ থেকে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মনোহরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটককৃত অপুকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক জুয়েল রানাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।

রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ
                                  

জাহাঙ্গীর আলম শাহীন 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

 

পবিত্র রমজান উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌর যুবদলের উদ্যোগে পথচারী ও বিভিন্ন যানবাহনের চালকদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার তারাব পৌরসভার ৩ ও ৪নং ওয়ার্ডে পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবিরের নির্দেশনায় এ ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ১নং সহ-সাংগঠনিক সম্পাদক মো. আরমান মোল্লা ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল মোল্লা। এ সময় তারা পথচারী, শ্রমজীবী মানুষ ও বিভিন্ন পরিবহনের চালকদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তারাবো পৌর যুবদলের ৪নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম মোল্লা, তারাবো পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজন কাজী, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওহাব মাসুম, তারাবো পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য রোমান মোল্লা, আহ্বায়ক সদস্য জাহিদুল ইসলাম, যুবদল ৩নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, তারাবো পৌর জিয়া সাইবার ফোর্সের যুগ্ম আহ্বায়ক বশির আহমেদ, যুবদল নেতা রমজান ভূঁইয়া এবং ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহির মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, রমজানের সংযম ও সহমর্মিতার চেতনা থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

রূপগঞ্জে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ প্রত্যাহার ॥ আবারো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
                                  

মো: রাসেল মোল্লা 

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়িরটেক এলাকা থেকে আবারো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।১৫মার্চ রবিবার ভোরে রূপগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে দেড়মণ গাঁজা ও সাড়ে চার শতাধিক ফেন্সিডিলের বোতলসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। এদিকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক হুমায়ূন আহমেদ, সহকারী উপ-পরিদর্শক আহসানউল্লাহ ও নাদিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন । 

এছাড়া গত ১১মার্চ রাতে নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা অভিযান চালিয়ে ঠাকুরবাড়িটেক এলাকা থেকে ৬০ কেজি গাঁজা ও ৪৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় মাদক ব্যবসায়ী আবু হানিফ ও ইউসুফ মোল্লা নামের দুইজনকে ম্যাগজিন ও একটি বিদেশী পিস্তলসহ আটক করে। তখন মাদকবহনকারী একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বাড়ি রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া গ্রামে।

নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। 

রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। 

রিপোর্ট 

নির্বাহী সম্পাদক 

দৈনিক নতুন বাজার ৭১.নেট

ভালুকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা,
                                  

বিশেষ প্রতিনিধি,

ময়মনসিংহের ভালুকায় অবস্থিত রাসেল গার্মেন্টস কারখানায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে “ক্রাইম রিপোর্ট” অনলাইন নিউজ পোর্টালের সম্পাদকের উপর হামলার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিককে মারধর, মোবাইল ফোন ভাঙচুর এবং তার গলায় ঝোলানো প্রেস কার্ড ছিঁড়ে ফেলার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে গার্মেন্টসের সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, ক্রাইম রিপোর্ট অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক মোঃ বাদশাহ দেওয়ান ৯ মার্চ ২০২৬ সকাল আনুমানিক ১১টার দিকে ভালুকা উপজেলার কাঠালী এলাকায় অবস্থিত রাসেল গার্মেন্টস-এ যান। সেখানে শ্রমিকরা বেতন ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলন করছিলেন। আন্দোলনের খবর সংগ্রহ ও ছবি ধারণ করার সময় গার্মেন্টসের ভেতর থেকে কয়েকজন ব্যক্তি তাকে ডেকে গার্মেন্টসের ভিতরে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে শারীরিকভাবে নির্যাতন চালায় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, ওই সময় অভিযুক্তরা সাংবাদিককে মারধর করে গুরুতরভাবে আহত করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে ফেলে ও মেমোরি কার্ডটি নিয়ে নেয়। শুধু তাই নয়, তার গলায় ঝুলানো প্রেস কার্ড টেনে ছিঁড়ে ফেলা হয়, যা সংবাদকর্মীদের পেশাগত মর্যাদার উপর সরাসরি আঘাত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ ঘটনায় সাংবাদিক বাদশাহ দেওয়ান শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন এবং পরে তিনি ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে তিনি ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল এ ঘটনাকে সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার ওপর সরাসরি হামলা হিসেবে আখ্যা দিয়েছেন। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সাংবাদিক মহলের মতে, শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে একজন সাংবাদিকের উপর এ ধরনের হামলা শুধু ব্যক্তি নয়, গণমাধ্যমের স্বাধীনতার উপরও বড় আঘাত।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বের সাথে গ্রহণ করা হয়েছে এবং তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহ ফিলিং স্টেশনগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা
                                  

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ সদর ও মাসকান্দা এলাকায় ফিল্ম স্টেশনগুলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আজ ১৩মার্চ শুক্রবার তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি না করার বিষয় সর্তকতা মূলক অভিযান পরিচালনা করা হয়।
ময়মনসিংহ সদর ও মাসকান্দা এলাকায় স্টার ফিলিং স্টেশন,বাইপাস এলাকায় এসইপিএল ফিলিং স্টেশন, মেসার্স সওদাগর ফিল্ম স্টেশন ও নিটল ফিলিং স্টেশনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তানভীর হাসান কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সেই সময়ে সকল ফিল্ম স্টেশনের মালিকসহ সংশ্লিষ্ট সকল কর্মচারীকে তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি না করার বিষয়ে সতর্ক করা হয়। সেই সাথে সাধারণ ক্রেতাগন যেন মজুদ করতে না পারে সে বিষয়েসতর্ক থাকা দিক নির্দেশমূলক পরামর্শ প্রদান করা হয়। এসইপিএল ফিলিং স্টেশনে তেল দেওয়া বন্ধ রাখায় যানজট সৃষ্টি হয় এবং জনগণের ভোগান্তুির সৃষ্টি হয়।এই ঘটনায় এসইপিএল ফিলিং স্টেশন কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯এর ৪৫ধারা মোতাবেক অর্থদণ্ড প্রদান করা হয় এবং যথারীতি তেল দেওয়ার কার্যক্রম চালু করা হয়।
ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানাযায়।

বিরামপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত
                                  

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি:
“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, টেকসই বাংলাদেশ গড়বো”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় বিরামপুর উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্কাউটস সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক বাস্তবভিত্তিক মহড়া অনুষ্ঠিত হয়। এতে দুর্যোগকালীন সময়ে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়া, আগুন লাগলে প্রাথমিকভাবে কীভাবে তা নিয়ন্ত্রণ করা যায় এবং আহতদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা দেওয়ার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। উপস্থিত শিক্ষার্থী ও সাধারণ মানুষকে দুর্যোগের সময় করণীয় সম্পর্কে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ বাংলাদেশে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও সচেতনতার কোনো বিকল্প নেই। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারলে অনেক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব। তাই দুর্যোগ প্রস্তুতি সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে এবং এ ধরনের কর্মসূচি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান, উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) পাপিয়া নাসরিন, বরেন্দ্র সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজিম উদ্দিন, বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রস্তুতি জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

রূপগঞ্জে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ইফতার বিতরণ
                                  

জাহাঙ্গীর আলম শাহিন

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি

 

নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ও

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ১ নং সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান মোল্লা ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ রাসেল মোল্লার নেতৃত্বে তারাবো পৌরসভার ১ নং ও ২ নং ওয়ার্ডে হতদরিদ্র গাড়ি চালক ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠিত।

এসময় আরো

উপস্থিত ছিলেন তারাবো পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বাবু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ওহাব মাসুম, তারাবো পৌর যুবদলের ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,তারাবো পৌর বিএনপি`র আহবায়ক সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহির মোল্লা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন৷

তিন জেলার স্বপ্নের তিস্তা সেতুতে মরন ফাঁদ কর্তৃপক্ষ নিরব দর্শকের ভূমিকায়, আতঙ্কে যাত্রী সাধারন
                                  

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুর-কুড়িগ্রাম-লালমনিরহাট তিন জেলার মানুষের যোগাযোগ সহজ করতে তিস্তা নদীর ওপর স্বপ্নের তিস্তা সড়ক সেতু ২০ সেপ্টেম্বর ২০১২ সালে উদ্বোধন করা হয়। সেই স্বপ্নের সতু কর্তৃপক্ষ সঠিক ভাবে রক্ষনা বেক্ষন না করায় সেতুর মাঝ খানে মরন ফাঁদ সৃষ্টি হয়েছে। লোহার পাত খুলে গিয়ে মরন ফাঁদে পরিনত হয়োয় আতঙ্কে পরেছেন যাত্রী সাধারন। সরেজমিনে তিস্তা সড়ক সেতুতে গিয়ে দেখা গেছে প্রায় প্রতিটি স্প্যান এর ডেক্স স্লাব এর কনসট্রাকশন জয়েন্টের নাট বল্টু খুলে গিয়ে লোহার পাত খুলে মরন ফাঁদে পরিনত হচ্ছে। এই সেতু দিয়ে প্রতিদিন তিন জেলা থেকে শতশত যাত্রিবাহী বাস, মাল বোঝাই ট্রাকসহ বিভিন্ন পরিবহ চলা চল করে। কর্তৃপক্ষ স্বপ্নের তিস্তা সড়ক সেতুর সঠিক রক্ষনা বেক্ষন না করায় এধরনের মরন ফাঁদ তৈরী হচ্ছে। শুধু তাই নয় ধুলো বালি পরিস্কার না করায় সড়কের দুই ধারে বালুর স্তুপ জমে গেছে। ফলে এই বালু যাত্রী সাধারনরে চোখে পড়ে যেমন চোখের ক্ষতি হচ্ছে অন্য দিকে বৃষ্টি হলেই সেতুর উপর পানি জমে থাকে। একটি সূত্র থেকে জানাগেছে, সিস্তা ৩সেতু ণির্মান প্রকল্পের অধিন ১২২.০৯৭২ কোটি টাকা ব্যায়ে আরসিসি ক্যাশনের উপর প্রিষ্ট্রেসড কংক্রিট গার্ডার ১৫টি স্প্যান ৭৫টি গার্ডার ১৪টি পিয়ার ১২-১০ মিটার প্রস্থ ৭৫০ মিটার দৈর্ঘ তিস্তা সড়ক সেতু ণির্মান করা হয়। তিস্তা ডিগ্রী কলেজের সহকারী অদ্যাপক আব্দুস ছালাম জানান, তিস্তা সড়ক সেতুটি ণির্মানের পর তিন জেলার মানুষের যোগাযোগের অভাবনিয় উন্নতি ঘটে। সেই স্বপ্নের সেতুতে মরন ফাঁদ তৈরী হওয়ায় আতংক বিরাজ করছে গাড়ির চালক সহ যাত্রী সাধারন। স্বপ্নের তিস্তা সেতুর মরন ফাঁদ দ্রুত সংস্কার করা প্রয়োজন বলে বিজ্ঞ মহল করছেন।

প্রতীক বরাদ্দের পর কাউনিয়া বিএনপির আনন্দ মিছিল
                                  

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীক বরাদ্দের পর রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব এমদাদুল হক ভরসার ধানের শীষ প্রতীক পাওয়ায় কাউনিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। সোমবার কাউনিয়া উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা সদরে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় দলীয় নেতাকর্মীদের হাতে ধানের শীষ প্রতীক সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়। এ ছাড়া উপজেলার হারাগাছ, টেপামধুপুর, শহীদবাগ, কুর্শা সারাই সহ, প্রতিটি ইউনিয়নে পৃথক পৃথক আনন্দ মিছিল হয়। আনন্দ মিছিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি বলেন, ধানের শীষ জনগণের আশা প্রতীক। দীর্ঘদিন ধরে ভোটাধিকার বঞ্চিত মানুষ এবার ব্যালটের মাধ্যমে তাদের অধিকার পুনরুদ্ধার করবে। তিনি আরও বলেন, আলহাজ্ব এমদাদুল হক ভরসা একজন পরিচ্ছন্ন ও জনবান্ধব নেতা, তিনি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আনন্দ মিছিলগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

কাউনিয়ায় অসুস্থ স্ত্রী কে নিয়ে খোলা আকাশের নীচে বসবাস করা তপন চন্দ্র কে নতুন ঘর নির্মাণ করে দিল ইউএনও
                                  

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ অভাব অনটনের সংসারে জীবন বাঁচাতে সামান্য যে টুকু ভিটেমাটি ছিল তা বিক্রি করে স্ত্রী ও এক পুত্র সন্তান কে নিয়ে কাউনিয়ার তালুকশাহাবাজ গ্রামের বন বিহারি চন্দ্রের পুত্র তপন চন্দ্র বর্মন (৪৮) প্রায় ১০ বছর আগে কাজের উদ্দ্যেশে ঢাকার সাভার মধুপুর গণকবাড়ী ধামসোনা নামক স্থানে একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ শুরু করেন । বেশ সুখেই চলছিল তার সংসার ও ছেলের পড়া লেখা। হঠাৎ বিধিবাম হঠাৎ স্ত্রী সিন্ধু রানী (৩৮) স্টোক করে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে পড়েন। নিজে চলাফেরার সামর্থ্য হারিয়ে ফেলেন স্ত্রী। হুইলচেয়ার বসে স্বামীর সহযোগিতা ছাড়া খাওয়া দাওয়া প্রকৃতির ডাকে সারা দেওয়া কোনটাই তিনি করতে পারেন না। এ অবস্থায় স্বামী তপন চন্দ্র বর্মন স্ত্রী কে নিয়ে প্রায় এক মাস আগে কাউনিয়ার তালুক শাহাবাজ গ্রামে এসে ভাইয়ের বাড়িতে ওঠেন। ভাইয়ের বাড়িতে পর্যাপ্ত ঘর না থাকায় অসুস্থ স্ত্রীর প্রশাব-পায়খানার গন্ধের কারণে নিজের ভাই তার অসুস্থ স্ত্রী সিন্ধু রানী সহ তাকে বাড়ি থেকে বের করে দেন। পরে তারা অন্যর জমিতে মাটিতে খড় বিছিয়ে পলিথিন টাঙ্গিয়ে অসুস্থ স্ত্রী কে নিয়ে খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন করে। এ খবর বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হলে আরিফা ফুড প্রডাক্টস ও সোহা ট্রেডার্সসহ এলাকার মানুষের সহায়তায় কেনা ২ শতক জমির উপর কাউনিয়ার ইউএনও পাপিয়া সুলতানা নতুন করে টিনের ঘর তৈরি করে দিয়ে বৃহস্পতিবার দুপুরে নতুন ঘরে তুলে দেন। ইউএনও এর মহৎ কর্মে প্রশংশায় ভাসছেন তিনি। এ সময় উপস্থিত উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মমিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, তপন চন্দ্র বর্মন নতুন ঘর পেয়ে ইউএনও কে ধন্যবাদ জানানো সহ সৃষ্টি কর্তার কাছে শুকরিয়া জানান।

আগামী নির্বাচনের হাওয়া বদলে দেবে তরুণরা: ডা. শফিকুর রহমান
                                  

অভ্যুত্থানের মতো আগামী নির্বাচনেও দেশের তরুণ সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। রাষ্ট্র ক্ষমতায় গেলে ন্যায়বিচারের প্রশ্নে জামায়াত কোনো ছাড় দেবে না জানিয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে তার দলের কেউ নিয়মবহির্ভূত সুবিধা নেবে না। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে রাজধানীর একটি হোটেলে শুরু হওয়া দিনব্যাপী সামিটে দেশ গঠনের নানা পরিকল্পনা তুলে ধরে তিনি এসব কথা বলেন।   

ক্ষমতায় গেলে কীভাবে দেশ পরিচালনা করবে তা নিয়ে পলিসি সামিটের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশের শীর্ষ স্থানীয় শিক্ষাবিদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী, জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিত্ব ও প্রায় ৩০টি দেশের কূটনৈতিকদের সামনে তুলে ধরা হয় আগামীর বাংলাদেশ নিয়ে দলটির পরিকল্পনা। জবাব দেওয়া হয় নানা প্রশ্নের।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচনে হাওয়া বদলে দিবে যুবসমাজ। রাষ্ট্র ক্ষমতায় গেলে ন্যায়বিচারের ক্ষেত্রে কোনো আপস না করার কথা জানান জামায়াত আমির।

সামিটে ভবিষ্যৎ বাংলাদেশে বিনির্মাণে আগামীর রুপরেখা তুলে ধরতে বক্তব্য রাখেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা৷এছাড়া দিনব্যাপী পলিসি সামিটে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন রুপরেখা তুলে জামায়াতের নীতিনির্ধারকরা।

  • স্বাস্থ্য খাতে জিডিপির ৬–৮% বাজেট বরাদ্দ
  • স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড চালু (এনআইডি, টিআইএন, স্বাস্থ্য ও সামাজিক সেবা এক কার্ডে)
  • প্রথম ৩ বছরের জন্য সব শিল্পে গ্যাস, বিদ্যুৎ ও পানির চার্জ মওকুফ
  • কৃষকদের জন্য সুদবিহীন ঋণ সুবিধা
  • গ্রাজুয়েশন শেষে চাকরি পাওয়া পর্যন্ত সময়ে ৫ লাখ গ্রাজুয়েটকে ২ বছর মেয়াদি মাসিক ১০ হাজার টাকা সুদমুক্ত ঋণ
  • মেধাভিত্তিক ১ লাখ শিক্ষার্থীর জন্য মাসিক ১০ হাজার টাকা ঋণ
  • প্রতিবছর বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে ১০০ শিক্ষার্থীকে সুদমুক্ত লোনে সরকারি প্রেরণ। মেধাবী গরীবের সন্তানও যেন হার্ভার্ড, এমআইটি, অক্সফোর্ড, ক্যামব্রিজে পড়তে পারে।
  • ইডেন ও বদরুন্নেসা কলেজ একীভূত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা
  • ৬০ বছরের ঊর্ধ্বে বয়স্ক ও ৫ বছরের নিচে শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা
  • বন্ধ কলকারখানা পাবলিক–প্রাইভেট পার্টনারশিপে চালু এবং ১০% মালিকানা শ্রমিকদের প্রদান
  • ৬৪ জেলায় ৬৪টি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা
  • সকল শিশুর জন্য বিনামূল্যে খাদ্য সরবরাহ
  • ‘ফার্স্ট হান্ড্রেড ডেইজ প্রোগ্রাম’-এর আওতায় প্রসূতি নারী ও মায়েদের বিনামূল্যে সেবা ও সহায়তা
  • দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স
  • ট্যাক্স ও ভ্যাট (মূল্য সংযোজন কর) বর্তমান হার থেকে ক্রমান্বয়ে কমিয়ে দীর্ঘমেয়াদে ট্যাক্স ১৯ শতাংশ ও ভ্যাট ১০ শতাংশে নিয়ে আসার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
    • দক্ষ জনশক্তি ও জব প্লেসমেন্টের জন্য নতুন মন্ত্রণালয়
    • ৫ বছরে ১০ মিলিয়ন তরুণকে বাজারভিত্তিক স্কিল প্রশিক্ষণ
    • প্রতিটি উপজেলায় গ্র্যাজুয়েটদের জন্য ‘ইয়ুথ টেক ল্যাব’ স্থাপন
    • প্রতিটি জেলায় ‘জেলা জব ইয়ুথ ব্যাংক’ গঠন করে ৫ বছরে ৫ মিলিয়ন জব এক্সেস নিশ্চিত
    • নারী, তরুণ ও অবহেলিত জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে ৫ লক্ষ উদ্যোক্তা তৈরি
    • ১.৫ মিলিয়ন ফ্রিল্যান্সার তৈরি
    • স্বল্পশিক্ষিত যুবকদের জন্য উপযোগী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু

    আইসিটি ও ভিশন ২০৪০

    • আইসিটি সেক্টর উন্নয়নে ‘ভিশন ২০৪০’ ঘোষণা
    • ২০৩০ সালের মধ্যে ২ মিলিয়ন আইসিটি জব সৃষ্টি ও প্লেসমেন্ট
    • ফ্রিল্যান্সার ও ডিজিটাল রপ্তানির জন্য ন্যাশনাল পেমেন্ট গেটওয়ে স্থাপন
    • আইসিটি সেক্টর থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়
    • আইসিটি খাতে সরকারের ১.৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় সাশ্রয়
    • লক্ষ্য: শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর

    রেমিট্যান্স সংক্রান্ত

    • দক্ষ জনশক্তির মাধ্যমে ৫-৭ বছরের মধ্যে রেমিট্যান্স আয় দুই থেকে তিনগুণ বৃদ্ধি করা হবে।
    • অর্থনৈতিক রেমিট্যান্সের পাশাপাশি প্রবাসী বাংলাদেশী প্রফেশনাল, গবেষক, শিক্ষকদের দেশে নিয়ে আসা হবে ‘ইন্টেলেকচুয়াল রেমিট্যান্স’ হিসেবে।

    জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সম্মেলন। ভবিষ্যতের বাংলাদেশ কেমন হওয়া উচিত, সেই মানবিক ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা নিয়ে গভীর ও গঠনমূলক আলোচনা হবে এই সামিটে।


   Page 1 of 303
     জেলা সংবাদ

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশকঃ এম.এ মান্নান
>
নির্বাহী সম্পাদক: মো: রাসেল মোল্লা


উপদেষ্টা মন্ডলীর সভাপতি: হাজী ইউসুফ চৌধুরী নাঈম

ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আজমল হোসেন বাবু, সহ সম্পাদক: কাওসার আহমেদ । প্রধান বার্তা সম্পাদক: আবু ইউসুফ আলী মন্ডল, সহকারী-বার্তা সম্পাদক শারমিন আক্তার মিলি। ফোন: বার্তা বিভাগ 01618868682- 01914220053, সম্পাদক ও প্রকাশক: 01980716232

ঠিকানাঃ বার্তা ও বানিজ্যিক কার্যালয়- নারায়ণগঞ্জ, সম্পাদকীয় কার্যালয়- জাকের ভিলা, হাজী মিয়াজ উদ্দিন স্কয়ার মামুদপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। শাখা অফিস : নিজস্ব ভবন, সুলপান্দী, পোঃ বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ-১৪৬০, রেজিস্ট্রেশন নং 134 / নিবন্ধন নং 69 মোবাইল : 01731190131,E-mail- notunbazar2015@gmail.com, E-mail : mannannews0@gmail.com, web: notunbazar71.net,
    2015 @ All Right Reserved By notunbazar71.com

Developed By: Dynamic Solution IT Dynamic Scale BD