| বাংলার জন্য ক্লিক করুন
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|

   শেয়ার করুন
Share Button
   কৃষি
  উন্নত জাতের গাভীর বাছুর এর পরিবর্তে খিচুড়ির প্যাকেট ধরিয়ে দিলো এনজিও
  19, January, 2025, 10:32:31:AM

মিজানুর রহমান

স্টাফ রিপোর্টার 

প্রকল্পের নাম হতদরিদ্রদের মাঝে উন্নতজাতের গাভীর বাছুর বিতরণ। বরাদ্দ রয়েছে ৫ লাখ টাকা। সুফলভোগী দুস্থ ১০ নারী। কিন্তু তাদের প্রশিক্ষণের নামে বাছুর দেওয়ার কথা বলে ডেকে নিয়ে বাছুর হাতে ছবি তুলে খিচুড়ির প্যাকেট দিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। কাউকে বাছুর দেওয়া হয়নি। খামার থেকে ১০টি বাছুর এনে ছবি তোলা শেষে আবার খামারেই ফেরত পাঠানো হয় সেই বাছুরগুলো।

গরু না পাওয়ায় হতাশ ওই সব গরিব দুস্থ নারীরা। ফটোসেশনের দুই সপ্তাহ পার হলেও এখনও তাদের বাছুর বুঝিয়ে দেওয়া হয়নি। প্রকল্পের টাকা পুরোটাই আত্মসাতের অপচেষ্টা করা হয়েছে। এমনই গুরুতর অভিযোগ উঠেছে পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রেলবাজার এলাকার মানবসেবা উন্নয়ন সংস্থা নামে একটি এনজিওর নির্বাহী পরিচালক এম এস আলম বাবলুর বিরুদ্ধে।

ভুঙক্তভোগী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর সকালে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) আর্থিক সহায়তায় মানবসেবা উন্নয়ন সংস্থা এনজিওর উদ্যোগে ১০ জন দুস্থ নারীকে গাভীর বাছুর দেওয়ার কথা বলে রেলবাজারে নিয়ে আসা হয়। নিজের পরিচিত একটি খামার থেকে ১০টি গাভীর বাছুর গাড়িতে করে নিয়ে আসেন এনজিওটির নির্বাহী পরিচালক এম এস আলম বাবলু। এরপর এলাকার কিছু ব্যক্তিকে তার বাসভবন সংলগ্ন এনজিওর সামনে ডেকে এনে ১০ জন নারীকে দাঁড় করিয়ে গরু দেওয়ার ফটোসেশন করেন।

পরে ওই সব নারীদের গাভীর বাছুর না দিয়ে ডিম-খিচুড়ির প্যাকেট দিয়ে বিদায় করা হয়। এরপর বাছুরগুলো আবার একই গাড়িতে করে একই খামারে ফেরত দিয়ে আসা হয়। সেখানে উপস্থিত অনেকেই গরু প্রদানের বিষয়ে জানতে চাইলে নির্বাহী পরিচালক বাবলু জানান পরে দেওয়া হবে।

কুবিরদিয়ার মাঠপাড়া গ্রামের আলম হোসেনের মেয়ে খুশি খাতুন বাবার বাড়িতে এক ছেলে এক মেয়ে নিয়ে বসবাস করেন। অন্যের বাড়িতে ও মাঠে দিনমজুরের কাজ করে সংসার চালান।

তিনি বলেন, ট্রেনিং এর কথা বলে আমাকে ডেকে নিয়ে আসছে। গাভীর বাছুর হাতে ধরিয়ে ছবি তোলে। কিন্তু আমাকে গাভীর দেয় নাই। বলছে এবার অন্য এলাকার লোকদের দেব, পরেরবার তোমাকে দেব। পরে খিচুরি ডিম খাওয়ায়ে বিদায় করছে। বাবলু কাকা ত্যাড়া মানুষ। বেশি কথা বললে আবার ধমক দেয়। তাই আর কিছু বলার সাহস পাই নাই।

খুশি আরও বলেন, এর আগে একবার আমাকে একটা ছাগল দিয়েছিল বাবলু কাকা। তবে সেজন্য আমার কাছ থেকে নগদ ১৩০০ টাকা নিয়েছিল। এছাড়া পরে একটি গর্ভবতী ছাগলও নিয়েছিল

অন্যের বাড়িতে রান্নার কাজ করে সংসার চালানো এক গৃহবধূ নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের গাভী দেওয়ার কথা বলে ট্রেনিং ডেকে নেয়। তারপর ট্রেনিং শেষে আমাদের বাছুর হাতে দিয়ে ছবি তুলে বিদায় করেছে। বলছে, এখন না, পরে দেব। এখন পর্যন্ত পাইনি। ট্রেনিং এ আমরা বিভিন্ন গ্রামের দশজন মহিলা ছিলাম।

যে গাড়িতে গরুর বাছুরগুলো আনা নেওয়া করেছে সেই গাড়িচালক শুভ দাস বলেন, ওইদিন আমার গাড়ি নিয়ে মথুরাপুর এলাকার একটি গরুর খামার থেকে ১০টা বাছুর নিয়ে রেলবাজার বাবলু সাহেবের বাসার সামনে নেয়। পরে অনুষ্ঠান শেষে ওখান থেকে ওই বাছুরগুলো আবার মথুরাপুরের একই খামারে নামিয়ে দেওয়া হয়। এর বেশি কিছু জানা নেই।

এ বিষয়ে অভিযুক্ত এনজিও মানবসেবা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এম এস আলম বাবলু বলেন, আমরা ১০ জন ছাড়াও আরও কয়েকজনকে ডেকেছিলাম। তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ১০ জনকে গাভীর বাছুর দেওয়া হয়েছে। বাকিদের পরের প্রকল্পে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এখানে কোনো অনিয়ম হয়নি বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী বলেন, আমাকে অতিথি করে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু ব্যস্ততার কারণে যেতে পারিনি। প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত জানা নেই। তবে আমার অফিসে প্রত্যয়ন দেওয়ার কথা রয়েছে। তিনি প্রত্যয়ন নেওয়ার জন্য রিপোর্ট অফিসে জমা দিয়েছেন কি না দেখে বলতে পারব। তবে এরকম অভিযোগ থাকলে বিষয়টি খতিয়ে দেখে সে মোতাবেক প্রত্যয়ন দেওয়া হবে।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) উপ-মহাব্যবস্থাপক (কর্মসূচি) মোস্তফা কামাল ভূঞার কাছে জানতে চাইলে তিনি বলেন, বিশেষ প্রকল্পের আওতায় মানবসেবা উন্নয়ন সংস্থা নামের এনজিওকে আমরা ৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছি। তার মধ্যে প্রথম অবস্থায় ৩ লাখ টাকা দিয়েছি। কার্যক্রম সন্তোষজনক রিপোর্ট পেলে তাকে বাকি ২ লাখ টাকা দেওয়া হবে।

তিনি আরও বলেন, এ প্রকল্পে সংশ্লিষ্ট ইউএনও বা তার প্রতিনিধিকে একীভূত করে কাজ করার নির্দেশনা রয়েছে। কারণ প্রকল্প বাস্তবায়নের রিপোর্টে ইউএনওর প্রত্যয়ন লাগবে। ১৫/২০ দিনের মধ্যে প্রকল্প বাস্তবায়নের রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে। এখনও তার রিপোর্ট হাতে পাইনি। আমরা বিষয়টি পর্যক্ষেণ করছি। রিপোর্ট আসার পর যাচাই-বাছাই করে দেখব, ঘাপলা পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি পড়া হয়েছে মোট : 350        
   আপনার মতামত দিন
     কৃষি
রূপগঞ্জে ডাইয়িং কারখানার বর্জ্যে পরিবেশ বিপন্ন ॥ মরে যাচ্ছে মাছ
.............................................................................................
শীতের আগমনে খেজুর রসের প্রস্তুতি: চুয়াডাঙ্গায় ব্যস্ত সময় পার করছে গাছিরা
.............................................................................................
প্রবল বর্ষণে রূপগঞ্জে সবজির ব্যাপক ক্ষতি ॥ জনজীবন বিপর্যস্ত ॥ কৃষকরা দিশেহারা
.............................................................................................
মৌমাছি চাষ করে সিরাজগঞ্জ উল্লাপাড়ার অনেক বেকার যুবক এখন স্বাবলম্বী,
.............................................................................................
ফটিকছড়িতে কৃষকদের পার্টনার কংগ্রেস ও ফলমেলা অনুষ্ঠিত
.............................................................................................
উন্নত জাতের গাভীর বাছুর এর পরিবর্তে খিচুড়ির প্যাকেট ধরিয়ে দিলো এনজিও
.............................................................................................
ফুলবাড়ী উপজেলার সজনপুকুর গ্রামে প্রতিপক্ষরা বোরো ধানের বীজতলা বিষাক্ত কীটনাশক স্প্রে করে পুড়িয়ে দেন
.............................................................................................
কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত করার লক্ষ্যে রূপগঞ্জ উপজেলা কৃষকদলের সভা ॥ শোভাযাত্রা
.............................................................................................
ফুলবাড়ীতে সরকারি কৃষি প্রনোদনার বীজ ও সার বিতরন
.............................................................................................
ফুলবাড়ীতে কৃষকদের মাঝে দুটি ধান কাটা মেশিন বিতরণ
.............................................................................................
ফুলবাড়ীর পল্লীতে কৃষকের ৮শতক জমির ধান প্রতিপক্ষরা কেটে নেওয়া হুমকি
.............................................................................................
নবাবগঞ্জে প্রাণী সম্পদ প্রদর্শনী-২০২৪ উদ্বোধনী /সমাপনী অনুষ্ঠান
.............................................................................................
বিরামপুরে সাথী ফসল আবাদ করে লাভবান কৃষক আব্দুল কাদের
.............................................................................................
কৃষকের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে যুগান্তকারী সমাধান নিয়ে এলো আইফার্মার
.............................................................................................
কর্তৃপক্ষ নিরব কাউনিয়ায় কারেন্ট ও চায়না ভয়ঙ্কর জালের ফাঁদে দেশীয় প্রজাতির মাছ।
.............................................................................................
তিস্তায় হঠাৎ পানি বৃদ্ধি, কলেজ মাঠে পাট ধুচ্ছে কৃষক
.............................................................................................
আইফার্মার ও ইউসিবি’র ভিন্নধর্মী উদ্যোগ শতভাগ ঋণ পরিশোধ করলেন ভুট্টা চাষিরা
.............................................................................................
কাউনিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল খেলার পুরস্কার বিতরণ
.............................................................................................
কাউনিয়ায় খড়ায় পুড়ছে আমন ক্ষেত, দিশেহারা চাষিরা
.............................................................................................
দাম পেয়ে কলা চাষে আগ্রহ বাড়ছে কাউনিয়ার চাষীদের
.............................................................................................
ভালুকায় দুই ফসলি জমিকে তিন ফসলিতে রূপান্তর
.............................................................................................
কাউনিয়ায় চরাঞ্চলসহ বিভিন্ন গ্রামে বাদামের কাটামারী শুরু
.............................................................................................
নেপিয়ার ও পাকচং ঘাস চাষ করে কাউনিয়ায় বাজিমাত করেছে তালুকশাহাবাজের খামারী ভুট্টু
.............................................................................................
কাউনিয়ায় কাঁচা মরিচের ঝাল বেড়েছে মরিচের দাম পেয়ে চরাঞ্চলের চাষীরা বেজায় খুশি
.............................................................................................
কাউনিয়ায় ৭০ জন কৃষকে মাঝে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের বীজ সার সহ উপকরন বিতরণ
.............................................................................................
ফুলবাড়ীতে কৃষকদের কাছ থেকে ইরি বোর ধান সংগ্রহের উন্মুক্ত লটারি
.............................................................................................
কাউনিয়ায় হারিয়ে যাচ্ছে ঢেঁকি ও উরুন গাইনে ছাটা চাউল
.............................................................................................
কাউনিয়ায় বস্তায় বাদাম চাষ করে নিজপাড়া গ্রামের কৃষক আব্দুল মালেক ব্যাপক সাড়া ফেলেছে
.............................................................................................
কাউনিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্য কাউনের চাষ হারিয়ে যাচ্ছে
.............................................................................................
কাউনিয়ায় তিস্তার চরে ভুট্টা নয় সোনা ফলেছে বাম্পার ফলন ও দাম পেয়ে কৃষকের মুখে হাসির ঝিলিক
.............................................................................................
ফুলবাড়ীতে কৃষি যান্ত্রিকীকরণ বিষয়ক কৃষক সমাবেশ ও প্রদর্শণী অনুষ্ঠিত
.............................................................................................
কাউনিয়ায় খর¯্রােতা তিস্তায় পানি নেই শত শত নৌকার মাঝি ও মৎস্য জীবি বেকার
.............................................................................................
নবাবগঞ্জে বোরো ধান ও চাল সংগ্রহ ২০২৩ উদ্বোধন
.............................................................................................
ফুলবাড়ী খাদ্য গুদামে ইরি-বোরো ধান ও চাউল সংগ্রহের শুভ উদ্বোধন
.............................................................................................
রাজশাহীতে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ
.............................................................................................
আমতলীতে ছয় হাজার পাঁচ’শ কৃষক পেল কৃষি উপকরন।
.............................................................................................
কাউনিয়ায় বোরো ধানের বাম্পার ফলন, বর্তমান দামে হতাশ কৃষক
.............................................................................................
ভ্যানে করে ঘাস বিক্রি কাউনিয়া সহ দেশ জুরে গো-খাদ্য ঘাসে আয়বর্ধক কর্মসংস্থান সৃষ্টি
.............................................................................................
কাউনিয়ায় তিস্তার চরে বাদামী সোনার চাষ, লাভের স্বপ্ন কৃষকের
.............................................................................................
কাউনিয়ায় বোরো খেতে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন সোনালী ধান
.............................................................................................
দেশী ৪১ প্রজাতির মাছ হারিয়ে যাচ্ছে মৎস্য বিভাগের উদাসিনতায় কাউনিয়ায় মাছের ঘাটতি ১০৩১ মেঃটন
.............................................................................................
ডিমলায় ভুট্টার বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি
.............................................................................................
বর্ষা মৌসুমের আগমনে কাউনিয়ায় বাঁশের তৈরী মাছ ধরা চাঁইয়ের কদর বেড়েছে
.............................................................................................
এলুয়াড়ী ইউনিয়নে সেচ পাম্প মালিকেরা কৃষকদের কাছ থেকে অতিরিক্ত পানির দাম নেওয়ায় মানববন্ধন
.............................................................................................
কাউনিয়ায় ৩০০০ পাট চাষির মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ
.............................................................................................
ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধানের বীজ, পাট বীজ ও সার বিতরণের উদ্বোধন
.............................................................................................
ভারী বর্ষণে তলিয়ে গেছে তরমুজ ক্ষেত, কোটি কোটি টাকার ক্ষতির আশংকা
.............................................................................................
ফুলবাড়ী উপজেলা খয়েরবাড়ীতে তেজপাতা চাষের অফার সম্ভাবনা
.............................................................................................
কুমড়া চাষে কৃষকের ভাগ্য বদল কাউনিয়ায় কৃষি বিভাগের পরিকল্পনায় ধু-ধু বালুচরে কৃষি বিপ্লব
.............................................................................................
দলদলিয়া ডাঙ্গাপাড়া গ্রামে বিষ প্রয়োগে রোপনকৃত ধানের চারা নষ্টের অভিযোগ
.............................................................................................

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশকঃ এম.এ মান্নান
>
নির্বাহী সম্পাদক: মো: রাসেল মোল্লা

উপদেষ্টা মন্ডলীর সভাপতি: হাজী ইউসুফ চৌধুরী নাঈম

ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আজমল হোসেন বাবু, সহ সম্পাদক: কাওসার আহমেদ । প্রধান বার্তা সম্পাদক: আবু ইউসুফ আলী মন্ডল, সহকারী-বার্তা সম্পাদক শারমিন আক্তার মিলি। ফোন: বার্তা বিভাগ 01618868682- 01914220053, সম্পাদক ও প্রকাশক: 01980716232

ঠিকানাঃ বার্তা ও বানিজ্যিক কার্যালয়- নারায়ণগঞ্জ, সম্পাদকীয় কার্যালয়- জাকের ভিলা, হাজী মিয়াজ উদ্দিন স্কয়ার মামুদপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। শাখা অফিস : নিজস্ব ভবন, সুলপান্দী, পোঃ বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ-১৪৬০, রেজিস্ট্রেশন নং 134 / নিবন্ধন নং 69 মোবাইল : 01731190131,E-mail- notunbazar2015@gmail.com, E-mail : mannannews0@gmail.com, web: notunbazar71.net,
    2015 @ All Right Reserved By notunbazar71.com

Developed By: Dynamic Solution IT Dynamic Scale BD