আগামী জুন মাসে বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও কলম্বিয়ার মুখোমুখি হয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচ দুটির জন্য ২৮ সদস্যের একটি প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি।
আর্জেন্টিনা দলে ফিরেছেন দুই তরুণ ফুটবলার- আলেহান্দ্রো গারনাচো ও ভালেন্টিন বারকো। তালিকায় আরও জায়গা পেয়েছেন বিদেশি লিগে খেলা ফুটবলারও। যারা হলেন- ভিয়ারিয়ালের ডিফেন্ডার হুয়ান ফয়েথ, নটিংহাম ফরেস্টের মিডফিল্ডার নিকোলাস ডমিনগেজ এবং লাজিও ফরোয়ার্ড ভালেন্তিন ক্যাস্টেলানোস। তবে নজর কাড়লেও স্কোয়াডে জায়গা হয়নি বোলোনিয়ার সান্তিয়াগো কাস্ত্রো ও বেনহামিন ডমিনগেজের। ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন ডিফেন্ডার গনজালো মন্তিয়েল এবং পাওলো দিবালা।