| বাংলার জন্য ক্লিক করুন
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|

   শেয়ার করুন
Share Button
   মুক্ত কলাম
  সাংবাদিকতায় নৈতিকতার অবক্ষয় ও বিভক্তি: গণঅভ্যুত্থানের পরে নতুন চ্যালেঞ্জে মিডিয়া অঙ্গন
  11, October, 2025, 9:42:49:PM

আওরঙ্গজেব কামালঃ 

জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক,সামাজিক ও পেশাগত অঙ্গনে যে বড় ধরনের পরিবর্তন এসেছে, সাংবাদিকতা পেশা

তার সবচেয়ে স্পষ্ট প্রতিচ্ছবি। স্বাধীনতা, জবাবদিহিতা এবং জনকল্যাণের

বার্তাবাহী একটি পেশা আজ গভীর হতাশা, নৈতিক অবক্ষয় এবং বিভক্তির

মুখে।সাংবাদিকতা শুধুই খবর প্রকাশ নয়, এটি একটি দায়বদ্ধতা—সত্য,

ন্যায্যতা ও জনস্বার্থ রক্ষার প্রতিশ্রুতি। জাতির দর্পণ হিসেবে কাজ করে

এমন একটি পেশা বর্তমানে চরম প্রশ্নবিদ্ধ। এর পেছনে যেমন রাজনৈতিক

চাটুকারিতা ও দলবাজির ভূমিকা আছে, তেমনি ভুয়া সাংবাদিকদের উদ্ভট

কর্মকাণ্ডও এই পেশাকে করেছে কলুষিত ও জনবিচ্ছিন্ন। বর্তমানে মাঠে

মূলধারার সংকট, ভুয়া সাংবাদিকের দাপটে প্রকৃত সাংবাদিকরা এ পেশা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে। গ্রামের পাড়া-মহল্লা থেকে শুরু করে রাজধানী পর্যন্ত ‘সাংবাদিক’ নামধারী এক শ্রেণির মানুষ মিডিয়া কার্ড ঝুলিয়ে চাঁদাবাজি, জমি দখল, নারী কেলেঙ্কারি, এমনকি ব্ল্যাকমেইলিং-এ জড়িয়ে পড়েছে। এরা হয়তো নিজের নাম পর্যন্ত ঠিকমতো লিখতে জানে না, তবু ‘সিনিয়র সাংবাদিক’ বা সম্পাদক’ হিসেবে পরিচয় দেয়। ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্তে এখন ভুয়া সাংবাদিকদের বিশাল নেটওয়ার্ক গড়ে উঠেছে। এরা ভুয়া ফেসবুক আইডি খুলে সাংবাদিকসহ সকল শ্রেনীর মানুষ কে হয়রানী করছে। সাধারণ মানুষ এবং প্রকৃত পেশাদার সাংবাদিকদের জীবনে আজ এদের কারণে নিরাপত্তা হুমকির মুখে।

প্রশাসনের একটি অংশ এবং কিছু রাজনৈতিক শক্তির প্রশ্রয়ে এদের দৌরাত্ম্য বেড়ে চলেছে। অনেক সময় দেখা গেছে, পুলিশের সোর্স হয়েই কেউ রাতারাতি সাংবাদিক বনে গেছে। সাংবাদিকতার এই বিকৃত চেহারা সাংবাদিকতার মূল আদর্শের

সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। দলবাজি ও চাটুকারিতায় গুণগত পতন এখন এইসব ভুয়া সাংবাদিকদের মধ্যে লক্ষ করা যাচ্ছে। গত ১৫ বছরে সাংবাদিকতা পেশায় ঢুকে পড়েছে চরম দলবাজি ও চাটুকারিতা। বিশেষ করে ক্ষমতাসীন দলের মুখপাত্র হয়ে ওঠা কতিপয় সাংবাদিক বিভিন্ন দপ্তর থেকে সুযোগ-সুবিধা আদায়ের লক্ষ্যে পেশাগত নীতিমালাকে বিসর্জন দিয়েছে। এর ফলে সাংবাদিক সমাজ দ্বিধা-বিভক্ত

হয়ে পড়েছিল। তবে জুলাই গণ-অভ্যুত্থানর পর সাংবাদিকদের যে প্রত্যাশা ছিলো তা পূরণ হয়েছে? আমার মনে হয় হয়নি। বর্তমানে এক অজানা ভয় পেয়ে বসেছে গণমাধ্যমকর্মীদের মনে ৷ অনেকে চাকরি হারাচ্ছেন বা আগে হারিয়েছেন ৷ কারণ দৃশ্যমান নয় ৷ দেশে সাংবাদিকদের নিয়ে মব সন্ত্রাসের ভয়ে অনেক কিছুই লেখাও যাচ্ছে না, বলা যাচ্ছে না ৷ এই হচ্ছে পরিবর্তনের অবস্থা ৷ আমি মনে করি, সংবাদমাধ্যমের স্বাধীনতা আরও বেশি খর্ব হয়েছে ৷ শেখ হাসিনার আমলে এক ধরনের ভীতি ছিল৷ এখন সরকারের কোন ভীতি নেই৷ সরকার কিন্তু বলছে না, এই লেখো, কেন লিখলে? কোন এজেন্সিও মিডিয়ার উপর খবরদারি করছে না৷ কিন্তু মিডিয়া নিজেই

সেন্সরশিপ আরোপ করছে ৷ তার কারণও আছে । এখানে মব ভায়লেন্সের কারণে সংবাদমাধ্যমের উপর এক ধরনের কর্তৃত্ব আরোপ করা হচ্ছে ৷ ভুয়া ছাত্র জনতা সেজে এক প্রকার ত্রাসের রাস রাজাত্ব কায়েম করছে। এরা প্রতিটি সেক্টরে স্বৈরাচারের লুকিয়ে থাকা দোসর । বর্তমানে সাংবাদিক সেজে সাংবাদিকতাকে তলানিতে ঠেকিয়েছে। বর্মমানে যারা সরকারকে প্রশ্ন করছে, সরকারের নানাবিধ কর্মকান্ড নিয়ে আলোচনা করছে। তাদের কে স্বৈরাচারের দোসর ট্যাগ দিয়ে হুমকি

দিচ্ছে, বিগত সরকারের সাথে ছবি দিয়ে হয়রানী করার চেষ্টা করছে। ফলে

প্রকৃত সাংবাদিকতা হচ্ছে না৷ যেটা হচ্ছে সেটা দৈনন্দিন রিপোর্ট হচ্ছে ৷

বড় ধরনের কোন ইনভেস্টিগেশন (অনুসন্ধান) হচ্ছে না ৷আমি মনে করি আসলে সেই অর্থে গণমাধ্যম স্বাধীন হয়নি ৷ মুখে মুখে স্বাধীন ৷ বাস্তবে কাঠামোটা যদি পরাধীন থাকে বা আগের নিয়মে থাকে তাহলে আমি যে স্বাধীন তার নিশ্চয়তা কোথায়? দেখবেন, মিডিয়া সংকুচিত ৷ বিদ্যমান যে চ্যানেলগুলো আছে, সেখানে সবাই একই মতাদর্শের কথা বলছেন ৷ সেখানে ভিন্নমতের কেউ নেই ৷ মালিকরা তাদের ডাকতে সাহস পাচ্ছে না ৷ এখনও মব সংস্কৃতি বন্ধ করা যায়নি৷ মুখে মুখে স্বাধীনতার কথা শেখ হাসিনাও বলতেন, এখনও তাই দেখছি । কিন্তু বাস্তবে আগের অবস্থা ফিরে আসবে না তার নিশ্চয়তা কি? ফলে কার্যকর ভাবে গণমাধ্যম

স্বাধীন হয়েছে সেটা বলা যাবে না ৷সৈরাচারমুক্ত সুবিধাবাদ বিরোধী

এক্সেপ্রেস নামের একটি ফেক ফেজবুকের বিরুদ্ধে প্রায় শতাধিক পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও সরকার কোন ব্যবস্থা নেই নি।একদিকে একটি গ্রুপ সরকারের সব কার্যকলাপকে ঢালাওভাবে সমর্থন করে, অন্যদিকে বিপরীত মতের আরেকটি গ্রুপ সেই বিরোধিতাকে পুঁজি করে রাজনৈতিক সুবিধা আদায়ে লিপ্ত। একে

বলা যেতে পারে—সাংবাদিকতা নয়, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের ছদ্মবেশী প্রচেষ্টা। বর্তমানে সাংবাদিকতায় আস্থা সংকটে জনগণ, নিপীড়নে সত্যনিষ্ঠরা সংবাদ হারিয়ে যাচ্ছে। আজকের বাস্তবতায় সাংবাদিকদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাধারণ মানুষের আস্থা অর্জন। প্রকৃত ও বস্তুনিষ্ঠ সাংবাদিকদের সামনে এখন

রয়েছে চরম অনিশ্চয়তা ও জীবননাশের ঝুঁকি। যাঁরা সত্য বলার চেষ্টা করছেন,

তাঁরা নানানভাবে নির্যাতনের শিকার হচ্ছেন—কখনও রাষ্ট্রীয় পর্যায়ে মামলা,

কখনও গুম, আবার কখনও অনলাইন বা সরাসরি হুমকি। নারী সাংবাদিকরা অনলাইনে সহিংসতার শিকার হচ্ছেন। ধর্ষণ, হত্যার হুমকি, কুপ্রস্তাব ও চরিত্র হননের মতো ঘটনা এখন নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধাচরণ আজ সুপরিকল্পিতভাবে চালানো হচ্ছে। আমি মনে করি অপসাংবাদিকতার

কলঙ্কিত অধ্যায় আমরা বিরাজ করছি। হলুদ সাংবাদিকতা আজ একটি মহামারিতে রূপ নিয়েছে। অতিরঞ্জিত তথ্য, গুজব ছড়ানো, মিথ্যা প্রতিবেদন তৈরির মাধ্যমে ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারকে ব্ল্যাকমেইল করাই এদের লক্ষ্য। প্রকৃত সাংবাদিকদের ও এখন এই ব্ল্যাকমেইল এর শিকার হতে হচ্ছে।

কতিপয় স্বার্থান্বেষী সাংবাদিক বেশী ফেসবুক সাংবাদিক এখন সংবাদ নয়,

বানানো গল্পের মাধ্যমে নিজের অবস্থান পোক্ত করছেন। প্রকৃত সাংবাদিকরা

এদের ছায়াতলে পড়ে চরম হতাশায় ভুগছেন। স্মরণ করা প্রয়োজন, ১/১১ পরবর্তী সময়ে সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার একটি অংশের অপসাংবাদিকতা জাতিকে

বিভ্রান্ত করেছিল। তার মাশুল এখনো দিচ্ছে বাংলাদেশ। অতএব, এখনই সময়

অপসাংবাদিকতা ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন। অভ্যুত্থানের পর গণমাধ্যমের নতুন দায়িত্ব নতুন ভাবে পেয়েছে। কিন্ত তার বাস্তবতা কতটুকু। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় গণমাধ্যমের দায়িত্ব আরও বেড়ে গেছে। এখন জনগণের আশা—সাংবাদিকরা

নিরপেক্ষ থাকবেন, সত্য বলবেন, এবং দলীয় মোহ ত্যাগ করে জনস্বার্থে কাজ

করবেন। অনেক আইন বাতিলের ঘোষণা এবং স্বাধীন মিডিয়া কমিশন গঠনের মতো পদক্ষেপ গ্রহণ ইতিবাচক দিক। কিন্তু এই আইন বা কমিশন যতক্ষণ না অপসাংবাদিকতা বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়, ততক্ষণ পর্যন্ত পেশাটিকে

সুরক্ষা দেওয়া সম্ভব নয়। বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকদের জন্য প্রয়োজন

একটি একক, স্বচ্ছ এবং দলনিরপেক্ষ প্ল্যাটফর্ম, যা দলীয় বিভাজন,

ব্যক্তিস্বার্থ ও চাটুকারিতা থেকে মুক্ত থাকবে। এ প্ল্যাটফর্ম সাংবাদিকদের মধ্যে আস্থা ফিরিয়ে আনবে, সমাজে পেশাটির মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করবে। কিন্ত সেটা এখন লক্ষ করা যাচ্ছে না। এছাড়া গত মার্চে গণমাধ্যম সংস্কার কমিশন তাদের সংস্কার বিষয়ক প্রতিবেদন জমা দিয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে ৷ প্রতিবেদন জমা দেয়ার পর কমিশনেরপ্রধান কামাল আহমেদ বলেন, ‘‘কীভাবে এই সুপারিশ বাস্তবায়ন করা সম্ভব সেটাও আমরা দেখিয়ে দিয়েছি ৷ এখন সরকারের দায়িত্ব এটা বাস্তবায়ন করার । গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, যেগুলো এখনই করা সম্ভব, তা সরকার দ্রুত করে ফেলবে। কই কোন কিছুই তো বাস্তব রুপ পাইনি। আমি মনে করি সংবাদমাধ্যমের এখন দু`টি

পক্ষ কাজ করে ‘একপক্ষ খানিকটা নিরপেক্ষভাবেই কাজ করার চেষ্টা করছে, সরকারের তরফ থেকে কোন বাধা নেই ৷ আরেকটা পক্ষ হলো, ওই সংবাদমাধ্যম যে গ্রুপের তাদের স্বার্থ নিয়ে কর্মচারী সাংবাদিকরা সাংবাদিকতা করছে ৷ একেবারে সাংবাদিকতার সুস্থ যে পরিবেশ সেটা বলা যাবে না ৷ আমরা সকলে জানি

সাংবাদিকতা একটি মহান পেশা—যেখানে কলম চলে অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিপরীতে এবং নিপীড়িতদের পক্ষে। বর্তমানে এই পেশার স্বাধীনতা ও মর্যাদা দুটিই বিপন্ন। তথাকথিত কিছু সুবিধাবাদী নামধারী সাংবাদিক, দলদাস নেতৃত্ব এবং ভুয়া রিপোর্টের বিস্তার আজ জাতির বিভাজন বাড়াচ্ছে। সাংবাদিকরা যদি সত্য ও ন্যায়ের পক্ষে একত্রিত হন, তবে এ পেশা শুধু ঘুরে দাঁড়াবে না, দেশ

ও জাতির পথ প্রদর্শক হয়ে উঠবে। সময় এসেছে আত্মশুদ্ধির, সময় এসেছে সত্য

সংবাদকে ফিরিয়ে আনার। বাংলাদেশ এগিয়ে যাবে। এই প্রত্যাশাই আমাদের শক্তি।

গবেষক ও লেখক :

আওরঙ্গজেব কামাল

সভাপতি, ঢাকা প্রেস ক্লাব

সংবাদটি পড়া হয়েছে মোট : 99        
   আপনার মতামত দিন
     মুক্ত কলাম
গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা—জানুয়ারির নির্বাচনে মূল চ্যালেঞ্জ”
.............................................................................................
প্রতিদ্বন্দ্বিতা না প্রতিহিংসা? সাংবাদিকতায় বাড়ছে অনাস্থা" হেডলাইন
.............................................................................................
সাংবাদিকতায় নৈতিকতার অবক্ষয় ও বিভক্তি: গণঅভ্যুত্থানের পরে নতুন চ্যালেঞ্জে মিডিয়া অঙ্গন
.............................................................................................
জুলাই গণঅভ্যুত্থান বদলে দিয়েছে ইতিহাস, জনগণের প্রাপ্তি রয়ে গেছে প্রশ্নের মুখে।
.............................................................................................
রমজানের পবিত্রতা রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করার একান্ত প্রয়োজন
.............................................................................................
রাজনীতিবিদ ও ভিন্ন পেশাজীবীরা সাংবাদিকতায় অনুপ্রবেশ করায় সাংবাদিকতা হুমকীতে
.............................................................................................
সাংবাদিকতায় পেশায় নিবেদিতরা যথাযথ সন্মান ও মর্যাদা থেকে বঞ্চিত
.............................................................................................
রাজনৈতিক সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন কত টুকু সম্ভব
.............................................................................................
বন্ধু
.............................................................................................
রাজনৈতিক যাতাকলে পিশে সাধারন বর্তমানে মানুষ নাজেহাল
.............................................................................................
রাজনৈতিক কারনে সাংবাদিকতায় কঠিন চ্যালেঞ্জ ?
.............................................................................................
গলায় কার্ড ঝুলালে কি সাংবাদিক হওয়া যায়?
.............................................................................................
সাইবার নিরাপত্তা আইনে সাংবাদিকতা কতটুকু গ্রহন যোগ্য
.............................................................................................
রাজনৈতিক দলের সমজোতার অভাব বিপাকে জনসাধারন
.............................................................................................
নীরবে হারিয়ে যাচ্ছে স্বাধীন সাংবাদিকতা
.............................................................................................
সাংবাদিকতা বনাম রাজনীতি
.............................................................................................
বেড়েছে সাংবাদিক সংগঠন,বেড়েছে নেতা, বাড়েনি সাংবাদিকতার মান
.............................................................................................
বাবা-মায়ের সাথে টিভিতে উপযোগী কনটেন্ট দেখলে শিশুর জানার আগ্রহ বাড়ে
.............................................................................................
চলছে ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে "ফটো কনটেস্ট"
.............................................................................................
তানিন ভাই আমাদের পাঞ্জাবি কিনে দিছে
.............................................................................................
জনমত গঠনে গণ মাধ্যম একটি কার্যকরী মাধ্যম,
.............................................................................................
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতি ময়মনসিংহ বিভাগীয় আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত।
.............................................................................................
গৌরব, প্রেরণা আর অহংকারের অমর একুশে ফেব্রুয়ারি শুভেচ্ছা
.............................................................................................
তুমি-আমি=রাজু আহমেদ
.............................................................................................
কবিতা মোঃ দলিলুর রহমান

নীরব কেন-ফাল্গুন যে এসেছে
.............................................................................................
ভালোবাসা দিবসে প্রিয়জনকে কী উপহার দেবেন?
.............................................................................................
ভালোবাসার দিন আজ
.............................................................................................
ময়মনসিংহে স্থানীয় সরকারের পুরষ্কার পেলেন যারা
.............................................................................................
শূন্যস্থান যতো ভরে গেছে বসন্ত বাতাসে; আশরাফ সিদ্দিকী বিটু
.............................................................................................
বিশ্ব ভালোবাসা দিবসে ইতিবৃত্ত
.............................................................................................
‘‘অভাব” -শারমিন আকতার সুমি
.............................................................................................
এখনো ভালোবাসি প্রসেনজিৎকে...
.............................................................................................
১৫ আগস্ট ১৯৭৫ এবং কিছু প্রাসঙ্গিক ভাবনা
.............................................................................................
বার্তা সম্পাদক দৈনিক পত্রিকা/ টেলিভিশন
.............................................................................................
বন্দরের বুরুন্দিতে প্রতিবাদ সামবেশে এলাকাবাসী কুখ্যাত এ মাদক সন্ত্রাসী দিওয়ানকে ধরিয়ে দিলে ৩০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে
.............................................................................................
তিনগাঁওয়ে জামায়াতে ইসলামীর ২ সক্রিয় সদস্য গ্রেফতার
.............................................................................................
বন্দরে মাদক ব্যবসায়ী’র বাড়ি থেকে ৯০পিছ ইয়াবা উদ্ধার
.............................................................................................
ডেমরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
.............................................................................................
বন্দরে মাদকের ওয়ারেন্টে গ্রেফতার-২
.............................................................................................
বন্দরে ২৫ পিছ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সাদ্দাম গ্রেফতার
.............................................................................................
আমতলীতে পৌর যুবদলের সভাপতি গাঁজা সহ গ্রেফতার
.............................................................................................
দিনাজপুরের খানসামা উপজেলায় গরুর মাংস বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি। কসাইরা সিন্ডিকেট করে মাংসের দাম বৃদ্ধি করেছে বলে সাধারন ক্রেতাদের অভিযোগ।
.............................................................................................
মদনপুরে পরাজিত মেম্বার প্রার্থী আবুল কাশেম ও তার সমর্থকদের বিরুদ্ধে কুচক্রি মহলের অপপ্রচারের অভিযোগ
.............................................................................................
বন্দরে মারামারি ও যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
.............................................................................................
শৈলকূপা থেকে ঘুরে এসে
.............................................................................................
ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে আটক ২৭ !
.............................................................................................
‘সরকারের ভাবমূর্তি নষ্ট করতে হত্যাকান্ড ঘটানো হচ্ছে’-ঝিনাইদহে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র !
.............................................................................................
পার্বতীপুরে এআরবি ব্রিকস্ এর ড্রাইভারের উপর দূবৃত্তের হামলা ॥ ১ লক্ষ ৫০ হাজার টাকা ছিনতাই ॥
.............................................................................................

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশকঃ এম.এ মান্নান
>
নির্বাহী সম্পাদক: মো: রাসেল মোল্লা

উপদেষ্টা মন্ডলীর সভাপতি: হাজী ইউসুফ চৌধুরী নাঈম

ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আজমল হোসেন বাবু, সহ সম্পাদক: কাওসার আহমেদ । প্রধান বার্তা সম্পাদক: আবু ইউসুফ আলী মন্ডল, সহকারী-বার্তা সম্পাদক শারমিন আক্তার মিলি। ফোন: বার্তা বিভাগ 01618868682- 01914220053, সম্পাদক ও প্রকাশক: 01980716232

ঠিকানাঃ বার্তা ও বানিজ্যিক কার্যালয়- নারায়ণগঞ্জ, সম্পাদকীয় কার্যালয়- জাকের ভিলা, হাজী মিয়াজ উদ্দিন স্কয়ার মামুদপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। শাখা অফিস : নিজস্ব ভবন, সুলপান্দী, পোঃ বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ-১৪৬০, রেজিস্ট্রেশন নং 134 / নিবন্ধন নং 69 মোবাইল : 01731190131,E-mail- notunbazar2015@gmail.com, E-mail : mannannews0@gmail.com, web: notunbazar71.net,
    2015 @ All Right Reserved By notunbazar71.com

Developed By: Dynamic Solution IT Dynamic Scale BD