রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন এম এমোমেন সভাপতি ও এসএম রোবেল মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত
29, November, 2025, 5:33:43:PM
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের এমএ মোমেন (দৈনিক ইত্তেফাক) দ্বিতীয়বারের মতো সভাপতি ও এস.এম রোবেল মাহমুদ (আরটিভি ও দৈনিক মানবকণ্ঠ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২৯নভেম্বর শনিবার মুড়াপাড়াস্থ প্রেসক্লাবের কার্যালয়ে এ নির্বাচন সম্পন্ন হয়।
৩৩সদস্য বিশিষ্ট দ্বিবার্ষিক কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন শফিকুল আলম ভুঁইয়া (দৈনিক নয়াদিগন্ত), আলী হোসেন টিটু (দৈনিক আমার দেশ) সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক- ইমদাদুল হক দুলাল ভুঁইয়া (দৈনিক সংবাদ), মীর শফিকুল ইসলাম (দৈনিক নয়াদিগন্ত), শরিফ ভুঁইয়া (দৈনিক জনকন্ঠ), সাংগঠনিক সম্পাদক- রাসেল মাহমুদ (আনন্দ টিভি ও দৈনিক যুগান্তর), সহ- সাংগঠনিক সম্পাদক- ইব্রাহিম হোসেন (ভোরের ডাক), এস এম আবু কাউসার (দৈনিক আজকালের খবর), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- আলম হোসাইন (দৈনিক দিনকাল ও চ্যানেল ২৪), সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- এনামুল হক (গ্লোবাল টেলিভিশন), সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক- এনবি আকাশ (দৈনিক বাংলাদেশের খবর), প্রচার বিষয়ক সম্পাদক- শাহিন মিয়া (দৈনিক ভোরের দর্পন),