| বাংলার জন্য ক্লিক করুন
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|

   শেয়ার করুন
Share Button
   জাতীয়
  লালমনিরহাটে জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  19, November, 2026, 10:08:44:PM

নিজস্ব প্রতিবেদক |

দেশের তরুণ প্রজন্মের মেধা, উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তিগত সক্ষমতা বিকাশের লক্ষ্যে লালমনিরহাটে শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬ (NAGC-2026)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (AAUB)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাসে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা দেশের তরুণদের মেধা, সাহস ও সম্ভাবনা বিকাশের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তরুণদের উদ্ভাবনী চিন্তাকে শুধু প্রতিযোগিতা বা প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ না রেখে কৃষি, যোগাযোগ, দুর্যোগ ব্যবস্থাপনা, নিরাপত্তা ও জনকল্যাণে কার্যকর সমাধান তৈরিতে কাজে লাগাতে হবে। তিনি আরও বলেন, তরুণদের শুধু চাকরিপ্রার্থী নয়, বরং উদ্ভাবক, গবেষক ও উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। বাংলাদেশের অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতের সম্ভাবনা কাজে লাগাতে দেশেই দক্ষ প্রকৌশলী, গবেষক ও প্রযুক্তিবিদ তৈরি করা জরুরি। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান অ্যাভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য অর্জনে দক্ষ মানবসম্পদ, গবেষণা ও দেশীয় প্রযুক্তির বিকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান, স্থানীয় সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্বাগত বক্তব্যে জানান, অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন ও রোবটিক্স প্রযুক্তিতে আগ্রহী তরুণ, উদ্ভাবক ও প্রযুক্তিপ্রেমীদের জন্য একটি প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে তরুণদের সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশের পাশাপাশি গবেষক ও উদ্ভাবকদের মধ্যে জ্ঞান বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি হবে। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্তের সম্ভাবনাময় উদ্ভাবকদের বিশ্ববিদ্যালয়ের আধুনিক গবেষণাগার ও প্রযুক্তিগত সুবিধা ব্যবহারের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। এর মাধ্যমে উদ্ভাবনী ধারণাকে বাস্তব প্রযুক্তি ও কার্যকর সমাধানে রূপ দেওয়ার পথ তৈরি হবে। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও বিশেষায়িত গবেষণাগার পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধানমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম, বিশেষায়িত ল্যাবরেটরির সুযোগ-সুবিধা এবং অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস প্রযুক্তির অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৭৪টি দলের মোট ২৯৬ জন প্রতিযোগী চারটি বিভাগে অংশ নিচ্ছেন। বিভাগগুলো হলো—রোটরক্রাফট (১৬টি দল, ৬৯ জন), ফিক্সড উইং (১৭টি দল, ৮০ জন), সকার বট (৩৭টি দল, ১১৭ জন) এবং স্পেস রোবোটিক্স (৪টি দল, ৩০ জন)। আয়োজকদের প্রত্যাশা, এ প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসা নতুন ধারণা ও উদ্ভাবন দেশের অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন, রোবটিক্স ও স্পেস প্রযুক্তিতে গবেষণা, দেশীয় সক্ষমতা এবং প্রযুক্তিগত আত্মনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। উল্লেখ্য, আগামী ২০ নভেম্বর প্রতিযোগিতার দ্বিতীয় দিনের কার্যক্রম ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজন শেষ হবে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 38        
   আপনার মতামত দিন
     জাতীয়
ক্ষমতার ঢাল হিসেবে পুলিশ, রক্তের দায় কার? রাষ্ট্র, জনগণ ও পুলিশ—কেউ আর রক্তের রাজনীতি চায় না
.............................................................................................
পুলিশ সদস্যদের কল্যাণ ও জননিরাপত্তায় গোপালগঞ্জে আইজিপির বিশেষ দিকনির্দেশনা
.............................................................................................
লালমনিরহাটে জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
.............................................................................................
আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে দেশজুড়ে উত্তেজনা, কঠোর নিরাপত্তায় প্রশাসন
.............................................................................................
প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর: COP31 সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ
.............................................................................................
ইতিহাস-ঐতিহ্য, শিল্প-বাণিজ্য ও সংস্কৃতির সমৃদ্ধ জনপদ নারায়ণগঞ্জ
.............................................................................................
শীগ্রই শুরু হতে যাচ্ছে ধারাবাহিক শীর্ষক অনুষ্ঠান "নতুন দিগন্তে উন্নয়নের পথে বাংলাদেশ "
.............................................................................................
ঐতিহাসিক ৭ নভেম্বর: সারাদেশে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
.............................................................................................
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল আলোকিত করবে সরকারের পদ্মা ব্যারাজ প্রকল্প
.............................................................................................
কুষ্টিয়ায় ছয় হত্যা মামলা: হানিফের ফাঁসি, তিনজনের আমৃত্যু কারাদণ্ড
.............................................................................................
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ হেডকোয়ার্টার্স, সাংবাদিকদের বিষয়ে মন্তব্যও অসাবধানতাবশত।
.............................................................................................
আমি হারিয়ে যাইনি, এসেছি তোমাদের তরে
.............................................................................................
বাগেরহাটে আইজিপি ‘সমাজে স্বাচ্ছন্দ্যে চলতে পুলিশকে সহযোগিতা করুন’ বাগেরহাট
.............................................................................................
প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসছে শিগগিরই
.............................................................................................
মানবিকতা ও সেবার মনোভাব নিয়ে জনগণকে পুলিশি সেবা দিতে হবে: আইজিপি
.............................................................................................
প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরীফের বৈঠক!
.............................................................................................
ফের চালু হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম, জানা গেল তারিখ
.............................................................................................
কর্তৃপক্ষ দর্শকের ভূমিকায় রাসায়নিকের প্রভাবে কাউনিয়ায় দেশীয় অর্ধশত প্রজাতির মাছ বিলীনের পথে
.............................................................................................
“ইসলামের বিষয়ে কোনো ধরনের ভুল ব্যাখ্যা বা অপব্যবহার মেনে নেওয়া হবে না” — পৌর বিএনপির সাধারণ সম্পাদক
.............................................................................................
১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি
.............................................................................................
(বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নতুন বাজার প্রত্রিকার পরিবার।
.............................................................................................
ফুলবাড়ীয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের পরিচিতি সভা অনুষ্ঠিত
.............................................................................................
বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লি: এর উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত
.............................................................................................
গাইবান্ধায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
.............................................................................................
কর্মস্থল ছেড়ে ঢাকায় আন্দোলন, ৫ দিনেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ
.............................................................................................
ঢাকা প্রেস ক্লাবের উপদেষ্টা ফারুক আলম তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ
.............................................................................................
সচিবদের ২৫ নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা
.............................................................................................
ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মিকে এবার বরখাস্ত
.............................................................................................
অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকে বসার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
.............................................................................................
জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে যা বললেন
.............................................................................................
সায়েন্সল্যাবে সংঘর্ষ, আহত ১৫ শিক্ষার্থী ঢামেকে
.............................................................................................
জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে যা বলেলেন ধর্ম উপদেষ্টা
.............................................................................................
চতুর্থ শিল্পবিপ্লব ও বাঙলাদেশের শিক্ষাব্যবস্থা - একটি দুর্বোধ্য সমীকরণ!
.............................................................................................
স্মার্টফোন শিশুদের কী দেখাচ্ছে? বাবা-মায়েরা কতটা জানেন?
.............................................................................................
শিক্ষাক্ষেত্র দিয়ে সকল সংস্কার শুরু হবে- সারজিস আলম
.............................................................................................
বন্যার্তদের সহায়তায় রাজনৈতিক-ধর্মীয় পরিচয় নয়: তারেক রহমান
.............................................................................................
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতন দিল বিজিবি
.............................................................................................
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দিনাজপুরে “ বিশ্ব যক্ষ্মা দিবস ২০২৪ইং” উদযাপন।
.............................................................................................
বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীনতার স্বাদ পেত না ---- চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল
.............................................................................................
গোলাপগঞ্জে ব্যতিক্রমী আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
.............................................................................................
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ইং ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ উদযাপন।
.............................................................................................
ফুলবাড়ীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত।
.............................................................................................
৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে
.............................................................................................
আজ জানা যাবে শরিকদের আসন
.............................................................................................
প্রধানমন্ত্রী সুধী সমাবেশে
.............................................................................................
বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর সবচেয়ে বেশি লাভবান হয়েছে জিয়া: প্রধানমন্ত্রী
.............................................................................................
পি কে হালদারের ২২ বছরের কারাদণ্ড
.............................................................................................
বর্ডার খুলে দিলে কেজি হবে ২০-২৫ টাকা
.............................................................................................
পার্বত্য চট্টগ্রামের মানুষ দেশের বোঝা নয়, সম্পদ হবে: পার্বত্যমন্ত্রী
.............................................................................................
রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, দূর্ভোগে যাত্রীরা
.............................................................................................

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশকঃ এম.এ মান্নান

নির্বাহী সম্পাদক: মো: রাসেল মোল্লা


ভারপ্রাপ্ত সম্পাদক : মৃধা বেলাল
নির্বাহী সম্পাদক : মো: রাসেল মোল্লা
সহ সম্পাদক : জাহাঙ্গীর আলম ।

ফোন: বার্তা বিভাগ : 88 01927555138, সম্পাদক ও প্রকাশক: 01980716232

ঠিকানাঃ বার্তা ও বানিজ্যিক কার্যালয়- নারায়ণগঞ্জ, সম্পাদকীয় কার্যালয়- জাকের ভিলা, হাজী মিয়াজ উদ্দিন স্কয়ার মামুদপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। শাখা অফিস : নিজস্ব ভবন, সুলপান্দী, পোঃ বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ-১৪৬০, রেজিস্ট্রেশন নং 134 / নিবন্ধন নং 69 মোবাইল : 01731190131,E-mail- notunbazar2015@gmail.com, E-mail : mannannews0@gmail.com, web: notunbazar71.net,
    2015 @ All Right Reserved By notunbazar71.com

Developed By: Dynamic Solution IT Dynamic Scale BD