| বাংলার জন্য ক্লিক করুন
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|

   গণমাধ্যম -
                                                                                                                                                                                                                                                                                                                                 
রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন এম এমোমেন সভাপতি ও এসএম রোবেল মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের এমএ মোমেন (দৈনিক ইত্তেফাক) দ্বিতীয়বারের মতো সভাপতি ও এস.এম রোবেল মাহমুদ (আরটিভি ও দৈনিক মানবকণ্ঠ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২৯নভেম্বর শনিবার মুড়াপাড়াস্থ প্রেসক্লাবের কার্যালয়ে এ নির্বাচন সম্পন্ন হয়। 

৩৩সদস্য বিশিষ্ট দ্বিবার্ষিক কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন শফিকুল আলম ভুঁইয়া (দৈনিক নয়াদিগন্ত), আলী হোসেন টিটু (দৈনিক আমার দেশ) সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক- ইমদাদুল হক দুলাল ভুঁইয়া (দৈনিক সংবাদ), মীর শফিকুল ইসলাম (দৈনিক নয়াদিগন্ত), শরিফ ভুঁইয়া (দৈনিক জনকন্ঠ), সাংগঠনিক সম্পাদক- রাসেল মাহমুদ (আনন্দ টিভি ও দৈনিক যুগান্তর), সহ- সাংগঠনিক সম্পাদক- ইব্রাহিম হোসেন (ভোরের ডাক), এস এম আবু কাউসার (দৈনিক আজকালের খবর), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- আলম হোসাইন (দৈনিক দিনকাল ও চ্যানেল ২৪), সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- এনামুল হক (গ্লোবাল টেলিভিশন), সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক- এনবি আকাশ (দৈনিক বাংলাদেশের খবর), প্রচার বিষয়ক সম্পাদক- শাহিন মিয়া (দৈনিক ভোরের দর্পন), 

সহ-সভাপতি- মাসুদ ভুঁইয়া (দৈনিক সমাচার), সহ-সভাপতি-নিজাম উদ্দিন আহম্মেদ (দৈনিক আমার সংবাদ), সহ-সভাপতি- শেখ সুমন আহম্মেদ (দৈনিক আজকের বাংলা), অর্থ বিষয়ক সম্পাদক- নওয়াব ভুঁইয়া (দৈনিক গণকণ্ঠ), দপ্তর বিষয়ক সম্পাদক- মিজানুর রহমান (দৈনিক একুশে নিউজ), সহ-দপ্তর বিষয়ক সম্পাদক- এস এম রনি (দৈনিক আজকের বাংলা), সাহিত্য বিষয়ক সম্পাদক- সৈয়দ নাজমুল হক (দৈনিক গণমুক্তি), সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক- বিএম আবুল হাসনাত বাপ্পি (দৈনিক দেশের কণ্ঠ), সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক- সোহেল কবির (দৈনিক আলোকিত সকাল), সহ-প্রচার বিষয়ক সম্পাদক- আবু কাউছার মিঠু (দৈনিক তৃতীয় মাত্রা), ক্রীড়া বিষয়ক সম্পাদক- অনুপম হাসান (দৈনিক এই বাংলা), সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক- রনি আহম্মেদ (সিএসবি নিউজ), প্রকাশনা বিষয়ক সম্পাদক- টিআই আরিফ (দৈনিক সংবাদচর্চা), সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক- মনজুর এলাহী (দৈনিক ভোরের আকাশ), ধর্ম বিষয়ক সম্পাদক- মোমেন মিয়া (সিএন বাংলা টিভি), সহ-ধর্ম বিষয়ক সম্পাদক- রোমান মিয়া (দৈনিক সকালের বার্তা), কার্যকরী পরিষদের সদস্য- মোঃ মনির হোসেন (দৈনিক অগ্নিশিখা), কার্যকরী পরিষদের সদস্য- রিপন পাল (আলোকিত প্রতিদিন), কার্যকরী পরিষদের সদস্য- গোলাম মোস্তফা সাগর (এনএএন টিভি)।

রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন এম এমোমেন সভাপতি ও এসএম রোবেল মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত
                                  

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের এমএ মোমেন (দৈনিক ইত্তেফাক) দ্বিতীয়বারের মতো সভাপতি ও এস.এম রোবেল মাহমুদ (আরটিভি ও দৈনিক মানবকণ্ঠ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২৯নভেম্বর শনিবার মুড়াপাড়াস্থ প্রেসক্লাবের কার্যালয়ে এ নির্বাচন সম্পন্ন হয়। 

৩৩সদস্য বিশিষ্ট দ্বিবার্ষিক কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন শফিকুল আলম ভুঁইয়া (দৈনিক নয়াদিগন্ত), আলী হোসেন টিটু (দৈনিক আমার দেশ) সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক- ইমদাদুল হক দুলাল ভুঁইয়া (দৈনিক সংবাদ), মীর শফিকুল ইসলাম (দৈনিক নয়াদিগন্ত), শরিফ ভুঁইয়া (দৈনিক জনকন্ঠ), সাংগঠনিক সম্পাদক- রাসেল মাহমুদ (আনন্দ টিভি ও দৈনিক যুগান্তর), সহ- সাংগঠনিক সম্পাদক- ইব্রাহিম হোসেন (ভোরের ডাক), এস এম আবু কাউসার (দৈনিক আজকালের খবর), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- আলম হোসাইন (দৈনিক দিনকাল ও চ্যানেল ২৪), সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- এনামুল হক (গ্লোবাল টেলিভিশন), সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক- এনবি আকাশ (দৈনিক বাংলাদেশের খবর), প্রচার বিষয়ক সম্পাদক- শাহিন মিয়া (দৈনিক ভোরের দর্পন), 

সহ-সভাপতি- মাসুদ ভুঁইয়া (দৈনিক সমাচার), সহ-সভাপতি-নিজাম উদ্দিন আহম্মেদ (দৈনিক আমার সংবাদ), সহ-সভাপতি- শেখ সুমন আহম্মেদ (দৈনিক আজকের বাংলা), অর্থ বিষয়ক সম্পাদক- নওয়াব ভুঁইয়া (দৈনিক গণকণ্ঠ), দপ্তর বিষয়ক সম্পাদক- মিজানুর রহমান (দৈনিক একুশে নিউজ), সহ-দপ্তর বিষয়ক সম্পাদক- এস এম রনি (দৈনিক আজকের বাংলা), সাহিত্য বিষয়ক সম্পাদক- সৈয়দ নাজমুল হক (দৈনিক গণমুক্তি), সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক- বিএম আবুল হাসনাত বাপ্পি (দৈনিক দেশের কণ্ঠ), সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক- সোহেল কবির (দৈনিক আলোকিত সকাল), সহ-প্রচার বিষয়ক সম্পাদক- আবু কাউছার মিঠু (দৈনিক তৃতীয় মাত্রা), ক্রীড়া বিষয়ক সম্পাদক- অনুপম হাসান (দৈনিক এই বাংলা), সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক- রনি আহম্মেদ (সিএসবি নিউজ), প্রকাশনা বিষয়ক সম্পাদক- টিআই আরিফ (দৈনিক সংবাদচর্চা), সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক- মনজুর এলাহী (দৈনিক ভোরের আকাশ), ধর্ম বিষয়ক সম্পাদক- মোমেন মিয়া (সিএন বাংলা টিভি), সহ-ধর্ম বিষয়ক সম্পাদক- রোমান মিয়া (দৈনিক সকালের বার্তা), কার্যকরী পরিষদের সদস্য- মোঃ মনির হোসেন (দৈনিক অগ্নিশিখা), কার্যকরী পরিষদের সদস্য- রিপন পাল (আলোকিত প্রতিদিন), কার্যকরী পরিষদের সদস্য- গোলাম মোস্তফা সাগর (এনএএন টিভি)।

সাংবাদিক ড. আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে পুরাতন মিথ্যা সংবাদ প্রচারে বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ
                                  

বিশেষ প্রতিনিধি:

 

বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের সহ-সভাপতি, জাতীয় দৈনিক আমার প্রাণের

বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ড. আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে

একটি কুচক্রী মহল পুরনো ও মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে তাঁর সামাজিক ও

পেশাগত সম্মান ক্ষুণ্ণের অপচেষ্টা চালাচ্ছে।

এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল নিউজ

ক্লাবের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ হোসেন ভূঁইয়া, মহাসচিব ও

আন্তর্জাতিক প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল, ভাইস-চেয়ারম্যান

তালুকদার রুমী (নির্বাহী সম্পাদক, দৈনিক পাজ্ঞেরী), মোঃ মনোয়ার হোসেন

(প্রকাশক ও সম্পাদক, দৈনিক বাংলার ডাক), মোঃ মিয়াজী সেলিম আহম্মেদ

(নির্বাহী সম্পাদক, দৈনিক আমাদের কণ্ঠ), এবং সিনিয়র যুগ্ম-মহাসচিব মোঃ

শফিকুল ইসলাম সাদ্দাম (প্রকাশক ও সম্পাদক, দৈনিক দিন প্রতিদিন)।

 

এছাড়াও সংগঠনের অন্যান্য পদস্থ নেতৃবৃন্দ— এম এম তোহা (প্রকাশক ও

সম্পাদক, দৈনিক আজকের জনবানী ও চেয়ারম্যান, সান টেলিভিশন), খান সেলিম

রহমান (প্রকাশক ও সম্পাদক, দৈনিক মাতৃজগত), মুন্সী জামিল উদ্দীন বাবু

(প্রধান সম্পাদক, দৈনিক বাংলার দূত), এফ আই ফারুক (প্রধান সম্পাদক, দৈনিক

কালের খবর), মোঃ ফজলুর রহমান জুলফিকার (সম্পাদক, দৈনিক দিনের আলো), শেখ

মোস্তাফিজুর রহমান (প্রকাশক ও সম্পাদক, দৈনিক ফলাফল), এবং নুরুন নাহার

সীমা (প্রকাশক ও সম্পাদক, দৈনিক প্রতিজ্ঞা)— যৌথভাবে এক বিবৃতিতে তীব্র

প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, প্রায় ৮-১০ বছর আগে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ

মানবপাচারকারী এক চক্রের বিরুদ্ধে অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ

করেছিল। সেই প্রেক্ষিতে মাছরাঙা টেলিভিশনের এক সাংবাদিকের সঙ্গে

বাকবিতণ্ডা হলে তিনি একতরফাভাবে মিথ্যা সংবাদ প্রচার করেন। পরবর্তীতে

তথ্য মন্ত্রণালয়ের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয়।

কিন্তু সম্প্রতি কিছু কুচক্রী মহল পুরনো সেই মিথ্যা সংবাদ পুনরায় প্রচার

করে ড. আব্দুল্লাহ আল মামুন ও তাঁর পরিচালিত দৈনিক আমার প্রাণের বাংলাদেশ

পত্রিকার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে। যা সাংবাদিক সমাজ ও

পেশাগত মর্যাদার ওপর সরাসরি আঘাত বলে বিবেচিত।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ একটি সরকারিভাবে

স্বীকৃত জাতীয় দৈনিক। এর সম্পাদক ড. আব্দুল্লাহ আল মামুন একজন

উচ্চশিক্ষিত, অভিজ্ঞ সাংবাদিক, লেখক, কলামিস্ট ও কবি। তিনি প্রায় ২৯ বছর

ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত এবং ২০১১ সাল থেকে পত্রিকাটির প্রকাশনা

নিয়মিতভাবে পরিচালনা করে আসছেন।

তাঁরা বলেন, “যারা সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, তারা প্রকৃত

অর্থে দেশ ও জাতির শত্রু। এদের থেকে সতর্ক থাকা সকলের দায়িত্ব।”

শেষে নেতৃবৃন্দ সবাইকে আহ্বান জানান— মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদে কেউ

যেন বিভ্রান্ত না হন, এবং সাংবাদিক সমাজের ঐক্য অটুট রাখার আহ্বান জানান।

সাংবাদিক ড. আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে পুরাতন মিথ্যা সংবাদ প্রচারে বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ
                                  

বিশেষ প্রতিনিধি:

 

বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের সহ-সভাপতি, জাতীয় দৈনিক আমার প্রাণের

বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ড. আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে

একটি কুচক্রী মহল পুরনো ও মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে তাঁর সামাজিক ও

পেশাগত সম্মান ক্ষুণ্ণের অপচেষ্টা চালাচ্ছে।

এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল নিউজ

ক্লাবের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ হোসেন ভূঁইয়া, মহাসচিব ও

আন্তর্জাতিক প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল, ভাইস-চেয়ারম্যান

তালুকদার রুমী (নির্বাহী সম্পাদক, দৈনিক পাজ্ঞেরী), মোঃ মনোয়ার হোসেন

(প্রকাশক ও সম্পাদক, দৈনিক বাংলার ডাক), মোঃ মিয়াজী সেলিম আহম্মেদ

(নির্বাহী সম্পাদক, দৈনিক আমাদের কণ্ঠ), এবং সিনিয়র যুগ্ম-মহাসচিব মোঃ

শফিকুল ইসলাম সাদ্দাম (প্রকাশক ও সম্পাদক, দৈনিক দিন প্রতিদিন)।

 

এছাড়াও সংগঠনের অন্যান্য পদস্থ নেতৃবৃন্দ— এম এম তোহা (প্রকাশক ও

সম্পাদক, দৈনিক আজকের জনবানী ও চেয়ারম্যান, সান টেলিভিশন), খান সেলিম

রহমান (প্রকাশক ও সম্পাদক, দৈনিক মাতৃজগত), মুন্সী জামিল উদ্দীন বাবু

(প্রধান সম্পাদক, দৈনিক বাংলার দূত), এফ আই ফারুক (প্রধান সম্পাদক, দৈনিক

কালের খবর), মোঃ ফজলুর রহমান জুলফিকার (সম্পাদক, দৈনিক দিনের আলো), শেখ

মোস্তাফিজুর রহমান (প্রকাশক ও সম্পাদক, দৈনিক ফলাফল), এবং নুরুন নাহার

সীমা (প্রকাশক ও সম্পাদক, দৈনিক প্রতিজ্ঞা)— যৌথভাবে এক বিবৃতিতে তীব্র

প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, প্রায় ৮-১০ বছর আগে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ

মানবপাচারকারী এক চক্রের বিরুদ্ধে অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ

করেছিল। সেই প্রেক্ষিতে মাছরাঙা টেলিভিশনের এক সাংবাদিকের সঙ্গে

বাকবিতণ্ডা হলে তিনি একতরফাভাবে মিথ্যা সংবাদ প্রচার করেন। পরবর্তীতে

তথ্য মন্ত্রণালয়ের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয়।

কিন্তু সম্প্রতি কিছু কুচক্রী মহল পুরনো সেই মিথ্যা সংবাদ পুনরায় প্রচার

করে ড. আব্দুল্লাহ আল মামুন ও তাঁর পরিচালিত দৈনিক আমার প্রাণের বাংলাদেশ

পত্রিকার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে। যা সাংবাদিক সমাজ ও

পেশাগত মর্যাদার ওপর সরাসরি আঘাত বলে বিবেচিত।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ একটি সরকারিভাবে

স্বীকৃত জাতীয় দৈনিক। এর সম্পাদক ড. আব্দুল্লাহ আল মামুন একজন

উচ্চশিক্ষিত, অভিজ্ঞ সাংবাদিক, লেখক, কলামিস্ট ও কবি। তিনি প্রায় ২৯ বছর

ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত এবং ২০১১ সাল থেকে পত্রিকাটির প্রকাশনা

নিয়মিতভাবে পরিচালনা করে আসছেন।

তাঁরা বলেন, “যারা সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, তারা প্রকৃত

অর্থে দেশ ও জাতির শত্রু। এদের থেকে সতর্ক থাকা সকলের দায়িত্ব।”

শেষে নেতৃবৃন্দ সবাইকে আহ্বান জানান— মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদে কেউ

যেন বিভ্রান্ত না হন, এবং সাংবাদিক সমাজের ঐক্য অটুট রাখার আহ্বান জানান।

স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ এ ভূষিত সাংবাদিক চৌধুরী জীবন
                                  

নিজস্ব প্রতিবেদক: 

 

অনন্য অবদানের স্বীকৃতি পেলেন প্রবীণ সাংবাদিক স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-এ সাংবাদিক চৌধুরী জীবন পেলেন সম্মাননা। গণমাধ্যমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটি ছিল তারকাখচিত ও আবেগঘন।

 

গণমাধ্যমে নিষ্ঠা, সততা ও দীর্ঘ অভিজ্ঞতার অনন্য স্বীকৃতি হিসেবে স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-এ ভূষিত হয়েছেন প্রবীণ প্রথিতযশা সাংবাদিক চৌধুরী জীবন (মো. মাহবুব আলম চৌধুরী)। সাংবাদিকতার এই পথিকৃৎ বর্তমানে জাতীয় দৈনিক সোনালী কণ্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি (ক্রাইম) এবং ক্রাইমনিউজবিডি২৪ডটকম-এর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই তারকাখচিত আয়োজনে দেশের বরেণ্য ব্যক্তিত্ব, সাংবাদিক, শিল্পী ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।

 

স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫; গুণীজনদের সম্মাননা উৎসব-

 

জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন–এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানটি হয়ে উঠেছিল সত্যিকারের গুণীজনদের মিলনমেলা। গত শনিবার (৪ অক্টোবর ২০২৫) বিকেল ৫টায় অনুষ্ঠিত এই আয়োজনে অর্ধশতাধিক সাংবাদিক, চলচ্চিত্র তারকা, সঙ্গীতশিল্পী, ফ্যাশন মডেল ও নৃত্যশিল্পী উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক মো. মোজাম্মেল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তাশিক আহমেদ, উপদেষ্টা (অনুষ্ঠান), এটিএন বাংলা।

 

বিশেষ অতিথি হিসেবে ছিলেন জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী সুজাতা আজিম, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক জ্যাম্বস কাজল, চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা কাজী হায়াত, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, এ.কে.এম. মুশফিকুল আলম (ব্যবস্থাপনা পরিচালক, ই-ক্রয়), এবং সুপারহিরোখ্যাত অভিনেতা ডি.এ তায়েব।

 

সাংস্কৃতিক আয়োজনে ঝলমলে পরিবেশ-

 

অনুষ্ঠানটি ছিল এক অসাধারণ সাংস্কৃতিক উৎসব। জমকালো ফ্যাশন শো, সঙ্গীত ও নৃত্যের পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম। উপস্থাপনায় ছিলেন, স্বর্ণপদকপ্রাপ্ত আবৃতিকার সবুজ রায় ও চিত্রনায়িকা নেহা আকতার এবং নিউজ প্রেজেন্টার জাকওয়ানা চৌধুরী (অনিকা)।

 

অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিল এটিএন বাংলা ও ই-ক্রয়সহ কয়েকটি গণমাধ্যম। 

 

গুণীজনদের স্বীকৃতি ও আজীবন সম্মাননা-

 

এ বছর স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-এ বিভিন্ন ক্যাটাগরিতে ৩০ জন গুণী ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। সাংবাদিকতা, শোবিজ, ব্যবসা-বাণিজ্য, আইসিটি, রিয়েল এস্টেট, নারী উদ্যোক্তা ও মানবিক কাজের ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।

 

এর মধ্যে আজীবন সম্মাননা প্রদান করা হয় গণমাধ্যম জগতের কিংবদন্তি মো. মোজাম্মেল হক এবং চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি সুজাতা আজিমকে। 

 

খন্দকার তোতা’র আবেগঘন বক্তব্য-

 

অনুষ্ঠানের আয়োজক এবং দৈনিক মানবাধিকার প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক খন্দকার আছিফুর রহমান (তোতা) বলেন, “যে দেশে গুণীদের সম্মান দেওয়া হয় না, সে দেশে গুণীজন জন্মায় না। আমরা চাই, প্রতিটি ক্ষেত্রের অবদানশীল মানুষদের স্বীকৃতি দেওয়া হোক। আজকের এই আয়োজন আমাদের সেই প্রচেষ্টারই প্রতিচ্ছবি।”

তিনি আরও জানান, তাদের ক্ষুদ্র প্রচেষ্টা যেন ভবিষ্যতেও অনুপ্রেরণা হয়ে থাকে, এবং তারা এই ধারাবাহিকতা বজায় রাখবেন।

 

সাংবাদিক চৌধুরী জীবনের অনুপ্রেরণামূলক যাত্রা-

 

চৌধুরী জীবন বাংলাদেশের সাংবাদিকতায় এক পরিচিত নাম। দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে অনুসন্ধানী প্রতিবেদন ও সামাজিক ন্যায়ের পক্ষে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। ক্রাইম রিপোর্টিংয়ের জগতে তার নির্ভীকতা ও পেশাদারিত্ব তাকে আলাদা মর্যাদায় পৌঁছে দিয়েছে। তার হাতে পাওয়া স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ শুধু একটি স্বীকৃতি নয়, বরং তরুণ সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার প্রতীক।

 

তিনি জানান— “এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। সাংবাদিকতা আমার পেশা নয়, এটি আমার নেশা ও ভালোবাসা।”

 

অনুষ্ঠান ঘিরে সাড়া ও প্রশংসা-

 

সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সাংবাদিক চৌধুরী জীবনসহ সকল পুরস্কারপ্রাপ্তকে অভিনন্দন জানিয়েছেন সহকর্মী, পাঠক ও ভক্তরা।

 

অনুষ্ঠানটি দেশের গুণীজনদের স্বীকৃতি ও সমাজে ইতিবাচক অনুপ্রেরণার বার্তা বহন করেছে।

 

গুণী মানুষদের সম্মানিত করা মানেই সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করা। স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ সেই বার্তাই দিয়েছে—দেশের প্রতিটি সৎ ও নিবেদিত কর্মীর মূল্যায়ন একদিন নিশ্চিত। সাংবাদিক চৌধুরী জীবন-এর এই অর্জন সাংবাদিক সমাজে এক নতুন প্রেরণা হয়ে থাকবে।

দোয়ারাবাজার প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
                                  

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের ‘দোয়ারাবাজার প্রেসক্লাব’ ২ বছর মেয়াদে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। তাজুল ইসলামকে (দৈনিক ‎যুগান্তর ও সিলেটের ডাক) সভাপতি ও এনামুল কবির মুন্নাকে (এশিয়ান টেলিভিশন) সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে দোয়ারাবাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সভাকক্ষে দোয়ারাবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি এম এইচ শাহজান আকন্দ, জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আবু তাহের মিসবাহ, সাংগঠনিক সম্পাদক হাফিজ সেলিম আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক নূর মোহাম্মদ, দপ্তর সম্পাদক এম এ শুকুর, অর্থ সম্পাদক হাবিবুল কবির শুভ, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুস সালাম, সম্মানিত সদস্য হাবিবুর রহমান, জাহিদ হাসান পাপন ও হুমায়ুন ফরিদ।

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ডোমারে মানববন্ধন
                                  

নীলফামারী জেলা প্রতিনিধি

 

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে নীলফামারীর ডোমারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় ডোমার রেলগেট সংলগ্ন বাটার মোড়ে এ কর্মসূচি আয়োজন করে স্থানীয় সাংবাদিক সমাজ। এতে অংশ নেন উপজেলা ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের কর্মীবৃন্দ।

 

ডোমার প্রেসক্লাবের সভাপতি মোজাফফর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রওশন রশিদের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন সংবাদকর্মীরা বক্তব্য রাখেন।

 

বক্তারা বলেন, সাংবাদিক তুহিন ছিলেন সত্যনিষ্ঠ ও নির্ভীক সংবাদকর্মী। তার ওপর হামলা ও হত্যা শুধু একজন সাংবাদিককে হত্যাই নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও জনস্বার্থের উপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিক সুরক্ষা আইন চালুর দাবি জানান।

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন
                                  

মাহমুদা আক্তার  

নেত্রকোনা জেলা প্রতিনিধি: 

 

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

 

জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে রোববার বেলা বারোটায় দুর্গাপুর প্রেসক্লাবের আয়োজনে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে ঘন্টাব্যাপি মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলার সর্বস্তরের সাংবাদিক ও সুধীজনেরা।

 

এ সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহর সঞ্চালনায়, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ মোহন মিয়া, এসএম রফিকুল ইসলাম রফিক, নির্মলেন্দু সরকার বাবুল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ জামাল তালুকদার। 

 

এ সময় বক্তারা বলেন, তুহিন হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল সন্ত্রাসীকে বিচারের নামে কাল ক্ষেপণ না করে দ্রুত সময়ের মাঝে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি কার্যকর করার দাবী জানান। পাশাপাশি মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার জন্য সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের জোর দাবি জানান সাংবাদিকরা।

চোরাচালানের রিপোর্ট করায় সাংবাদিকের উপর হামলা
                                  

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

 

 

সুনামগঞ্জের ছাতকে চোরাকারবারিদের বিরুদ্ধে থানায় অভিযোগ করে নিউজ করায় ক্ষিপ্ত হয়ে দৈনিক যায়যায়দিন এর সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনিরের উপর অতর্কিত ভাবে হামলা করেছে চোরাকারবারিরা। ছাতক থানার সামনে গত শনিবার রাত সাড়ে ৮টায় ঘটনাটি ঘটেছে। আহত সাংবাদিককে বর্তমানে সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে দ্রুত এই হামলাকারিদের গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জানা যায়, গত মাসের ১৮ জুলাই ছাতকের লাফার্জ হোলসিম সিমেন্ট কোম্পানী এলাকায় ভারত থেকে চোরাই পথে দেশে আমদানি করা পণ্য ফুসকা ও রেডব্লু ভর্তি করা ট্রাক আটক করে সেনাবাহিনী। ছাতক ক্যাম্পের সেনাবাহিনী প্রায় ১৯ লাখ টাকা মূল্যের চোরাই মালামালসহ ট্রাকের সাথে ৩জন ব্যক্তিকে আটকের পর থানায় হস্তান্তর করে। এ তথ্যের ভিত্তিতে স্থানীয় সাংবাদিকরা তাদের নিজ নিজ পত্রিকা ও পোর্টালে সংবাদ প্রকাশ করে। ঘটনার ১৩ দিনের মাথায় গত ৩১ জুলাই রাতে এই চোরাই মালামাল সেনাবাহিনীর মাধ্যমে আটক করানো হয়েছে মর্মে দৈনিক যায়যায় দিন`র ছাতক উপজেলা প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ মনির ও এশিয়ান টিভির ছাতক উপজেলা প্রতিনিধি নাজমুল হাসান জুয়েলকে দায়ী করে তাদেরকে মোবাইল ফোনে গালাগাল করে শাহিন মিয়া নামের টেঙ্গারগাঁও গ্রামের আফতাব মিয়ার ছেলে। সে এক পর্যায়ে তাদেরকে প্রাণনাশের হুমকিও দেয়। এ বিষয়ে সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনির চোরাকারবারি ও হুমকিদাতা শাহিন মিয়ার নাম উল্লেখ করে গত ১ আগস্ট ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি সেনাবাহিনী ছাতক ক্যাম্পেও চোরাকারবারি কর্তৃক হুমকির বিষয়টি মৌখিক ভাবে তারা অবহিত করেন।

এদিকে, চোরাকারবারি উপজেলার নোয়ারাই ইউনিয়নের টেংগারগাঁও গ্রামের আফতাব মিয়ার ছেলে শাহিন মিয়ার বিরুদ্ধে ছাতক থানায় অভিযোগ দায়ের ও এ বিষয়ে সংবাদ প্রচারের কারনে পৌরশহরের বাগবাড়ি মহল্লার বাসিন্দা জবরু বক্সের ছেলে চোরাকারবারি শাওন আহমদ ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ৩ আগষ্ট সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনিরকে গালাগাল করে ওই শাওন। এই বিষয়টি তিনি পৌরসভার সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেনসহ বেশ কয়েকজনকে অবহিত করেন। 

এদিকে, গত শনিবার রাত ৮টার দিকে ছাতক থানায় অবস্থান করছিলেন সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনির ও দৈনিক আমারদেশ পত্রিকার ছাতক প্রতিনিধি প্রভাষক মোশাররফ হোসেন। এসময় দক্ষিন বাগবাড়ির তুহিন ও স্মরণ এবং টেঙ্গারগাঁও এর মান্না ফোন পেয়ে দুই সাংবাদিক থানার সামনের ফার্মেসী ও সেলুনের কাছে দাড়িয়ে তাদের সাথে আলাপ করছেন এবং চা পান করা অবস্থায় হঠাৎ মোটর সাইকেল যোগে এসে কাঠের রুল দিয়ে সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনিরের ওপর আঘাত করে তাকে মাটিতে ফেলে চলে যায়। গাজিপুরের সাংবাদিক তুহিনকে যারা হত্যা করেছিল ঠিক একই কায়দায় এই মনিরকেও তারা প্রাণে মারার চেষ্টা করেছিল বলে ধারণা স্থানীয়দের। পরে সহকর্মীরা তাকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

এই ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, হামলার খবর শুনে আমি পুলিশ পাটিয়েছি।

লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নিব।

পূবাইলে থানা পুলিশের নাম ভাঙিয়ে আওয়ামী লীগ কর্মী ও সাংবাদিকের দালালি
                                  

নিজস্ব প্রতিনিধি 

 

গাজীপুর মহানগরের পূবাইলে গাঁজা সেবন কারী আসামি কে ছাড়াতে পূবাইল থানা পুলিশের নাম ভাঙ্গিয়ে ১৪ হাজার টাকা নিয়েছে বলে জানান ভুক্তভোগীর মা। যার মধ্যে আওয়ামী লীগ কর্মী বাচ্চু মিয়া ১০ হাজার ও স্হানীয় সাংবাদিক ৪ হাজার নেয়। আওয়ামী কর্মী বাচ্চু মিয়া নগরীর ৪১নং ওয়ার্ড উধুর এলাকার লেহাজ উদ্দিনের ছেলে। তিনি ইতিপূর্বে আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন তিনি বিভিন্ন নির্বাচনে আওয়ামী লীগের কর্মী হিসেবে গাজীপুরের পূবাইল উধুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র কমিটির দায়িত্ব পালন করেন গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর উধুর কেন্দ্র কমিটির যুগ্ন আহবায়ক এর দায়িত্ব পালন করেন বলে জানান এলাকাবাসী। পাশাপাশি পূবাইলের স্থানীয় সাংবাদিক মামলা হালকা করে দিবে মর্মে পুলিশের নাম ভাঙ্গিয়ে চার হাজার টাকা আত্মসাৎ করেন বলে জানা যায় ।ঘটনার বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজনের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।বিএনপির নেতাকর্মীরা বলেন এখনও কিভাবে আওয়ামী লীগের দোসররা এ ধরনের কর্মকাণ্ড করেন তাকে আইনের আওতায় আনা উচিত। ঘটনাটি ঘটে গত ২৬ শে জুন উধুর এলাকায়।এর আগে অভিযুক্ত অর্পণ চন্দ্র দাসকে২৫ শে জুন সন্ধ্যার পর পূবাইল পোস্ট অফিস এলাকা থেকে আটক করেন পূবাইল থানা পুলিশের এস আই নাসির উদ্দিন। ২৬শে জুন অর্পণ চন্দ্র দাস কে মামলা দিয়ে গাজীপুর কোটে প্রেরণ করেন। অর্পণ চন্দ্র দাসের বড় ভাই রতন চন্দ্র দাস জানান,আমার ভাইয়ের সাথে গাজা পেয়ে পূবাইল থানার এস আই নাসির উদ্দিন তাকে ধরে পূবাইল থানায় নিয়ে যান। তাকে ছাড়াতে এগিয়ে আসেন আমাদের এলাকার আওয়ামী লীগ কর্মী বাচ্চু মিয়া এবং বলেন তোমার ভাইকে ছাড়াতে থানা পুলিশ ও উকিলকে দেওয়ার জন্য ১৪ হাজার টাকা দিতে হবে না হলে পুলিশ মামলা দিয়ে জেলে পাঠাবে। সে সুবাদে অভিযুক্তর মা ১৪ হাজার টাকা জোগাড় করে আওয়ামী লীগ কর্মী বাচ্চু মিয়ার হাতে দেন পরে ১৪ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা রেখে ৪ হাজার টাকা রবিউল সাংবাদিকের হাতে দেন এস আই নাসির কে দেওয়ার জন্য।এ বিষয়ে পূবাইল থানার এস আই নাসির উদ্দিন কে জিজ্ঞেস করলে তিনি জানান আমার সাথে কোন প্রকার লেনদেন হয় নাই। যদি আমার কথা বলে কেউ টাকা পয়সা নিয়ে থাকে তাহলে পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে আলোচনা করে ব্যবস্থা নিব। পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আমিরুল ইসলাম আমাদের প্রতিনিধিকে জানান,পুলিশের নাম ভাঙ্গিয়ে অনেকে অনেক কিছু করে এ বিষয়ে কি বলব আমার জানা নেই তবে যে আওয়ামী লীগ কর্মী এই কাণ্ড ঘটিয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনার আড়ংঘাটা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
                                  

বিশেষ প্রতিনিধি 

 

খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন শলুয়া স্লুইচগেটের পাশেই অবস্থিত আড়ংঘাটা প্রেসক্লাবে গত মঙ্গলবার (২৪ জুন) ভোররাতে সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। আড়ংঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম বলেন, শলুয়া এলাকার সন্ত্রাসী সুজন সরকার (৩০), রসুল ফকির (৪৫), ওসমান মোল্লা (২৫), সেলিম মোড়ল (৩০), দিপু সরকার (৩৮) ও সবুজ শেখ (২৭)-সহ তাদের সহযোগীরা আমাকে সন্দেহ করে এ হামলা চালিয়েছে। তারা ভাবেন, আমি প্রশাসনকে খবর দিয়ে তাদেরকে গ্রেপ্তার করতে সহয়তা করি এবং তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করি। এই শত্রুতাবশত তারা অফিসের সব কিছু তছনছ করেছে, ৯ বছরের গুরুত্বপূর্ণ সব ডকুমেন্ট পুড়িয়ে ফেলেছে, আসবাবপত্র, কম্পিউটার, জানালা-দরজা পর্যন্ত ভেঙেছে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তিনি । তিনি আরও বলেন, সুজন সরকার শুধু সাংবাদিকদের উপরই নয়, সমগ্র এলাকায় এক আতঙ্কের নাম। সে শলুয়ার কুখ্যাত সন্ত্রাসী এবং আরিফ হত্যার প্রধান আসামি। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও প্রশাসন তার কাছ থেকে উদ্ধার করেছে। তার বিরুদ্ধে ডাকাতি মামলা রয়েছে এবং সে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হিসেবে কাজ করে। এছাড়াও মাদক ব্যবসা, চাঁদাবাজি, ভূমি দখল, সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায়সহ নানা অপকর্মে সে জড়িত। তার অপতৎপরতায় শলুয়ার বাসিন্দারা কার্যত জিম্মি হয়ে আছেন।

এ ঘটনায় স্থানীয় ও ঢাকা প্রেস ক্লাব সহ সাংবাদিকরা গভীর ক্ষোভ প্রকাশ করেছেন এবং এ ধরনের জঘন্য কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

এ বিষয়ে আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তুহিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি খুবই দুঃখজনক ঘটনা। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংবাদিক সমাজ আশা করছে, অতি দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে এবং মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিক সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর ভূমিকা রাখতে হবে। অপরদিকে এই ঘটনা তীব্র নিন্দা প্রতিবাদ ও অপরাধীদের দূরত্ব গ্রেফতারের দাবি জানিয়েছেন ঢাকা প্রেসক্লাবের আলহাজ্ব মোঃ তৈয়বুর রহমান (চেয়ারম্যান,হৃদয় গ্রুপ),বিচারপতি ছিদ্দিকুর রহমান (আফিল বিভাগ),মোঃ সাইদুর রহমান রিমন (প্রকাশক ও সম্পাদক দৈনিক দেশ বাংলা),বহুভাষাবিদ প্রফেসার মোঃ মাসুদ এ খান (চেয়ারম্যান বেটার বাংলাদেশ ফাউন্ডেশন), কাজী হায়াৎ (সভাপতি চলচ্চিত্র পরিচালক সমিতি), মনোয়ার হোসেন ডিপজল (সিনিয়র সহ-সভাপতি চলচ্চিত্র শিল্পী সমিতি) , এস এম মোরশেদ (চেয়ারম্যান,ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন),সভাপতি আওরঙ্গজেব কামাল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সহ সংগঠনের নেতৃবৃন্দ, প্রেসক্লাব ফেডারেশনের যুগ্ম আহবায়ক ও দৈনিক মানবাধিকার প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক মোঃ আবুল হাসান, দৈনিক ফলাফল পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ মোস্তাাফিজুর রহমান,দৈনিক আমার বার্তা প্রতিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন,দৈনিক কালের চিত্রের সম্পাদক এফ আই ফারুক, দৈনিক মাতৃছায়ার প্রকাশক ও সম্পাদক খান মোতালেব হোসেন , দৈনিক দেশ সংবাদের প্রকাশক ও সম্পাদক মোঃ : শাহিন আল মামুন, দৈনিক বাংলার দূত পত্রিকা সম্পাদক মুন্সি জামিল উদ্দিন বাবু, সাপ্তাহিক অপরাধ চিত্রের প্রকাশক ও সম্পাদক ফজলুল হক, দৈনিক অবদানের প্রকাশক ও সম্পাদক এসএম হানিফ আলী, মাহফুজুর রহমান, দৈনিক বাংলার ডাক পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ মনোয়ার হোসেন, দৈনিক পতিজ্ঞার প্রকাশক ও সম্পাদক নুরুন্নাহার সীমা, দৈনিক বর্তমান খবরের প্রকাশক ও সম্পাদক মোঃ হুমায়ুন কবির,দৈনিক নতুন বাজারের সম্পাদক এ মান্নান, দৈনিক নীল সীমান্ত পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ হাসান হাবীব তালুকদার , দৈনিক মাতৃভূমি খবরের নির্বাহী সম্পাদক মেজবাউল আলম মোহন ,বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ হোসেন ভূঁইয়া, মিয়াজী সেলিম আহমেদ , আব্দুল্লাহ আল মামুন,আবু ইউসুফ, মোঃ আবুল হোসেন, মোঃ কুতুব উদ্দিন, শাহিন আলম আশিক, আবুল হাসান  বেল্লাল,বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি খান সেলিম রহমান, দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের আঞ্চলিক সাধারণ সম্পাদক কে এম মোহাম্মদ হোসেন রিজভী, এ কিউ বুলবুল, মো: মুকুল খসরু , জুয়েল খন্দকার , শারমিন সুলতানা মিতু , মেহেদী হাসান সবুজ , শাহনাজ আলম রোমানা , আলহাজ্ব শাহাজান আলম, মাহবুবুর রহমান প্রমুখ। এ সময় নেতৃবৃন্দরা বলেন প্রেস ক্লাব কারো ব্যক্তিগত বা কোন রাজনৈতিক দলীয় সম্পত্তি নয়। তাহলে প্রেসক্লাব কেন ভাঙচুর বা লুটপাট এবং অগ্নিসংযোগ করবে। যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে।

ঘোড়াঘাট প্রেসক্লাবের নতুন ভবন উদ্ধোধন
                                  

মোঃ আফজাল হোসেন, 

দিনাজপুর প্রতিনিধি

 

দিনাজপুরের ঘোড়াঘাট প্রেসক্লাবের নতুন ভবন উদ্ধোধন করা হয়েছে। গত সোমবার সকাল ১০ঘটিকায় উপজেলার রাণীগঞ্জ বাজারে অবস্থিত ঘোড়াঘাট প্রেসক্লাবের নতুন ভবন উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রাক্তন সচিব জনাব মোঃ দলিল উদ্দিন মন্ডল। উদ্ধোধন শেষে ঘোড়াঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ গাফ্ফার প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রাক্তন সচিব জনাব মোঃ দলিল উদ্দিন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলার ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন, রাণীগঞ্জ সরকারী স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক মোঃ মাসুদ রানা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাহিত্যিক আলহাজ্ব মোঃ আবুল হোসেন প্রধান, ঘোড়াঘাট প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট নুরুন্নবী মন্ডল, রাণীগঞ্জ সেন্ট্রাল প্রি-ক্যাডেট পরিচালক রবিউল ইসলাম (নয়ন), সাংবাদিক মোখলেছুর রহমান সওদাগর ও আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক মোফাজ্জল হোসেন, প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বাবু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম রেজা, সিনিয়র সহ সভাপতি তোজাম্মেল হক সহ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, সাংবাদিক আহসান হাবিব। দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশবাসীর কল্যাণ প্রার্থনা করে সভাপতি সভার সমাপ্ত ঘোষণা করেন।

ঢাকা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত।
                                  

বিশেষ প্রতিনিধি :

 

গতকাল দুপুর ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় সেগুন

রেস্টুরেন্ট ঢাকা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সম্পাদক ও

সাংবাদিকদের বিভিন্ন বিষয় নিয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের

সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আওরঙ্গজেব কামাল। এ সময় উপস্থিত ছিলেন

সংগঠনের উপদেষ্টা দৈনিক বাংলা ডাক পত্রিকার প্রকাশক ও সম্পাদক অ্যাডভোকেট

মনোয়ার হোসেন সিদ্দিকী, দৈনিক আমার বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক

মো: জসিম উদ্দিন, ডেইলি প্রেজেন্ট টাইম পত্রিকার সম্পাদক মো: ওমর ফারুক

জালাল, দৈনিক দেশ সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শাহিন আল- মামুন,

দৈনিক ফলাফলের প্রকাশক ও সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান, দৈনিক খবরের

সময় পত্রিকার প্রধান সম্পাদক অ্যাডভোকেট মোতাসসিম বিল্লাহ, দৈনিক

মাতৃছায়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম এ্ইস মোতালেব খান, দৈনিক আল আমিন

পত্রিকার প্রধান সম্পাদক মোঃ সোহেল রানা, দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার

সম্পাদক মেছবাউল আলম মোহন, দৈনিক আমাদের অধিকার পত্রিকার প্রকাশক ও

সম্পাদক মোঃ কামাল উদ্দিন, দৈনিক শহর গ্রাম পত্রিকার প্রকাশক ও সম্পাদক

সৈয়দ নাজমুল ইসলাম, দৈনিক শীর্ষ খবরের প্রধান সম্পাদক নিশাত তাসনিন,

দৈনিক নিউজের প্রকাশক ও সম্পাদক মোঃ ওবায়দুল ইসলাম, দৈনিক বর্তমান খবরের

প্রকাশক ও সম্পাদক মোঃ কামাল কবির, দৈনিক রিপোর্টিং এর সম্পাদক এস এম

দুলাল, দৈনিক আজকের কপোতাক্ষ পত্রিকার প্রধান সম্পাদক সালমা জাহান, দৈনিক

দক্ষিন অঞ্চল সমাচার পত্রিকার প্রকাশক ও সম্পাদক ডা: শিব্বির আহমেদ

প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বহু পত্রিকার সম্পাদক মন্ডলী সদস্যরা উপস্থিত

ছিলেন। এ সময় নেতৃবৃন্দ পত্রিকা সম্পাদক ও সাংবাদিকদের ২৭ দফা দাবী

নিয়ে আলোচনা করেন । এছাড়া ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকদের

সমস্যা সমাধানের লক্ষ্যে সম্পাদকগণ গণস্বাক্ষর এর কার্যক্রম উদ্বোধন

করেন। এবং ২৭ দফা দাবী বাস্তবায়নের জন্য কাজ শুরু করেন। দাবী গুলো

নিম্মরুপঃ

১) বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করে

প্রত্যেক সাংবাদিক কে আইডি কার্ডের ব্যবস্থা করতে হবে।

২) নতুন সাংবাদিক হতে হলে তাকে পত্রিকা টেলিভিশন এর কার্ড দেওয়ার পর কমছে

কমছে কম সাংবাদিকতার উপর ২/৩ টা প্রশিক্ষন করাতে হবে।

৩) কোন সাংবাদিক এর নামে আইসিটি মামলা করতে হলে বাংলাদেশ প্রেস কাউন্সিলে করতে হবে।

৪) সাংবাদিক এরেষ্ট করার আগে বাংলাদেশ প্রেসকাউন্সিল ও অবশ্যই সম্পাদক কে

অবগত করতে হবে।

৫) সাংবাদিকের নামে আইসিটি আইনে মামলা হলে এরেস্ট করার সময় মাজায় রশি বা

হেন্ডকাপ লাগানো যাবে না।

৬) বাংলাদেশ প্রেস কাউন্সিল অথবা সম্পাদকের প্রত্যয়ন পত্র সাপেক্ষে যে

কোন মামলা থেকে জামিন দিতে হবে।

৭) নিউজ সংক্রান্ত মামলার ক্ষেত্রে ১ মাসের অধিক শাস্তি দেওয়া যাবে না।

৮) মানহানি মামলার ও ভুল নিউজের ক্ষেত্রে জরিমানা সর্বোচ্চ ১০ হাজার

টাকা অথবা ১৫ দিনের অধিক জেল দেওয়া যাবে না।

৯) সাংবাদিকদের কে বিনা কারণে হেনন্তা করলে থানায় মামলা সহ তদন্ত সাপেক্ষ

৩ দিনের মধ্যে আসামি কে এরেস্ট করতে হবে।

১০)) আদালত অবমাননা আইন, অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট, আইসিটি আইন, ডিজিটাল

নিরাপত্তা আইন, গণমাধ্যমকর্মী আইন, সাইবার সিকিউরিটি আইনসহ এই ধরনের আইন

গুলোকে শিথিল করতে হবে। সুনিদিষ্ট করে সাংবাদিক দের জন্য আলাদা আলাদা

আইনের ধারা করে দিতে হবে।

১১) সরকারি বিজ্ঞাপনের ক্ষেত্রে আনুপাতিক হারে বন্টন করতে হবে।

১২) পত্রিকা গুলোর ক্রোড়পত্র টাকা বৎসরের বিল বৎসর এ পরিশোধ করতে হবে।

১৩) সাংবাদিক সংগঠন রেজিস্ট্রেশন ভূক্ত গুলোকে তাদের সদস্য অনুযায়ী তদন্ত

সাপেক্ষ সরকারি সুযোগ সুবিধা আনুপাতিক হারে বন্টন করতে হবে।

১৪) সরকারী সুযোগ সুবিধা সকল সাংবাদিকদের নিজ নিজ মোবাইল নাম্বার অথবা

ব্যাংক একাউন্ট নাম্বারে প্রেরণ করতে হবে। এবং স্ব স্ব সংগঠনের সুপারিশ

কার্যকর করতে হবে।

১৫) সরকারী সুযোগ সুবিধার ক্ষেত্রে একই এনআইডি কার্ডের মাধ্যমে দুই সংগঠন

থেকে কাগজ পত্র জমা হলে সব গুলোর বরাদ্ধ বাতিল করতে হবে।

১৫) অ্যাক্রিডিটেশন কার্ড এর পরিধি বাড়াতে হবে।

১৬) সাংবাদিকদের কে সরকারি কোটার আওতায় আনতে হবে।

১৭) চিকিৎসা ক্ষেত্রে সরকারী ও বেসরকারী হাসপাতাল গুলোতে বিশেষ কোটার

ব্যবস্থা করতে হবে।

১৮) স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় গুলোতে সাংবাদিকদের ছেলে মেয়েদের কোটার

আওতায় আনতে হবে।

১৯) ব্যাংক বীমা, মাল্টিপারপাস, এনজিও সহ আথিক প্রতিষ্ঠান গুলোতে কোটার

আওতায় আনতে হবে।

২০) সরকারি ফ্ল্যাট, ফ্ল্যাট, জমি আবাসন প্রকল্প কোটার আওতায় আনতে হবে।

২১) পত্রিকা বা মিডিয়ার সার্বিক উন্নয়নের জন্য, এবং ক্ষতিগ্রস্ত

সাংবাদিকদেরকে ব্যাংক থেকে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করতে হবে।

২২) দুস্থ ও ভূমিহীন সাংবাদিকদের আবাসনের জন্য খাস জমি প্রদান এবং সকল

সাংবাদিকদের বিনামুল্য ¯স্থায়ী ভূমি ও গৃহ প্রদানের ব্যবস্থা করতে হবে।

২৩) পত্রিকাগুলোর ক্রোড়পত্র সকল ক্ষেত্রে সুষম বন্টন করতে হবে।

২৪) সাংবাদিকদের সন্তানদের চাকরির ক্ষেত্রে বিশেষ কোটার ব্যবস্থা করতে হবে।

২৫) সাংবাদিকদের সন্তানদের সরকারি সহযোগিতায় উর্চ্চতর লেখাপড়ার জন্য

সুযোগ সৃষ্টি করতে হবে।

২৬) বাংলাদেশ সংসদে সংরক্ষিত আসনে বিশেষ কোটা সাংবাদিকদের জন্য বরাদ্দ

রাখতে হবে। (নারী পুরুষ উভয় ক্ষেত্রে )

২৭) পরিবহনের ভাড়া, বিভিন্ন টোল, লন্স, ট্রেন, মেট্রো রেল, বিমান,

দূরপাল্লার গাড়ি, বিনোদন কেন্দ্র গুলোর সকল ক্ষেত্রে কোটার ব্যবস্থা

করতে হবে।

 

ঢাকা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য একে আজাদ কে ফুলের শুভেচ্ছা জানালেন সংগঠনের নেতৃবৃন্দ
                                  

 স্টাফ রিপোর্টার 

 

ঢাকা প্রেসক্লাব এর পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ

সদস্য আব্দুল কাদের আজাদ কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন সংগঠনের

নেতৃবৃন্দ। গতকাল বিকালে ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের

নেতৃত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি,ফরিদপুর জেলা আওয়ামী লীগের কমিটির উপদেষ্টা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য

আব্দুল কাদের আজাদ এমপির সঙ্গে সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে বিকালে

তার ফরিদপুর বাসভবনে সাক্ষাত করে। এ সময় সংসদ সদস্য একে আজাদ কে ফুলের

তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ২০২৩-২৪ কার্যকরি পরিষদের নেতৃবৃন্দ । এসময়

সাক্ষাতকালে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ

আহম্মেদ চিশতী,দপ্তর সম্পাদক কে এম মোহম্মাদ হোসেন রিজভী,যোগাযোগ বিষয়ক

সম্পাদক মোঃ শাহাদাত মোল্লা,কার্যনির্বাহী সদস্য মোঃ শহিদুল ইসলাম,মোঃ

মনির হোসেন বিশ্বাস,হযরত নুর ইসলাম আল কাদরী, মোঃ সৌরভ হোসেন,বিদ্যুত

দাশ,সুমী রহমান,মোঃ আজাহার আলী,মোঃ ওবাইদুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম

প্রমুখ। এসময় একে আজাদ এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত

স্মার্ট বাংলাদেশ গড়তে শিল্পের বিকল্প নেই। এ সময় তিনি বলেন,তরুণ বয়স

যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধির সবচেয়ে উপযুক্ত সময়। যুগের চাহিদা অনুযায়ী

যোগ্যতা অর্জন করে দেশের উন্নয়নে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তবে এ

ক্ষেত্রে সাংবাদিকদের অবশ্যই সহযোগীতা করতে হবে।

 

সাংবাদিক জহির আলমের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ
                                  

জিহাদ হোসেন 

স্টাফ রিপোর্টারঃ- 

 

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য মোঃ জহির আলম সিকদারের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন।

গতকাল মঙ্গলবার ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারন সম্পাদক খুরশীদ আলম গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

নেতৃদ্বয় বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লায় মোঃ জহির আলম সিকদারের উপর মোঃ মোখলেস ও ইয়ামিনসহ কয়েকজন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়।

আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে এস আই মিজানুর রহমান সজীব বলেন, আমরা অভিযোগ পেয়েছে। ঘটনা তদন্ত করে অপরাধী কে আইনের আওতায় আানা হবে।

গণমাধ্যম বা সাংবাদিকতার নীতি-নৈতিকতার সংকটে
                                  

আওরঙ্গজেব কামাল :

 

 বর্তমানে গণমাধ্যম বা সাংবাদিকতার নীতি-নৈতিকতার সংকটে পড়েছে।সব সংবাদ মাধ্যমই গণমাধ্যম কিন্তু সব গণমাধ্যমই সংবাদ মাধ্যম নয়। এই সূত্র থেকে এটিও পরিষ্কাার যে, গণমাধ্যমে যারা কাজ করেন তারা সবাই গণমাধ্যমকর্মী কিন্তু সবাই সাংবাদিক । তারাই সাংবাদিক যারা সংবাদ মাধ্যমে কাজ করেন। যে সব গণমাধ্যম সাংবাদিকতার প্রতিষ্ঠিত নীতি-নৈতিকতা মেনে, পেশাদার সম্পাদকের নেতৃত্বে, অনেক পেশাদারি গেট কিপারের তত্ত্ববধানে পরিচালিত হয়সেটাকেই আমরা সংবাদ মাধ্যম বলব। গণমাধ্যম পরিচালিত হয় ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছায়, কোন গেট কিপারের বাধা এড়িয়ে। যোগাযোগ মাধ্যম হিসেবে সংবাদ মাধ্যম ও গণমাধ্যমের সুক্ষ ফারাকটি বুঝতে এই সাধারণ ধারণাটুকু মাথায় রাখতে হবে। বড় ক্যানভাসে হয়তো গণমাধ্যম নিয়েই কথা বলা যায়, কারণ মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কথা বলতে হবে দুটোকে মিলিয়েই। গণমাধ্যম বা সাংবাদিকতার বহুমুখী সংকট এখন চরমে। সাংবাদিকতার পন্ডিতজনেরা বলেন, এই সংকট এবং সংকট নিয়ে বিতর্কের শুরু সাংবাদিকতার জন্মলগ্ন থেকেই। এই উপমহাদেশে ১৭৮০ সন থেকে, যখন উপমহাদেশের প্রথম সংবাদপত্রটি প্রকাশিত হয়। সেটির শুরু ও শেষ হয় নানা বিতর্কের মধ্য দিয়েই। তাই আজ আলোচনার বিষয় বর্তমানে সাংবাদিকতা নিয়ে। এখন অধিকাংশ সাংবাদিকদের বিরুদ্ধে অতিরিক্ত অভিযোগ উঠছে। সেই সাথে পাল্লা দিয়ে সাংবাদিক গুম খুন নির্যাতন মামলা ও হামলা বেড়েছে। এছাড়া সাংবাদিকরা এখন সাংবাদিকতা কে দুই ভাগে ভাগ করেছেন। যার একটি কে মূল ধারার গণমাধ্য অপরটিকে বলা হচ্ছে আন্ডার গ্রাউন্ড সাংবাদিকতা। যে কারণে সাংবাদিকদের মধ্যে দ্বিধাবিভক্তি এখন চরমে। এক সাংবাদিক অফার সাংবাদিক বলে মেনে নিতে চায় না। সেক্ষেত্রে একটু সিনিয়র হলেই তো আর কথা নেই। অবশ্যই বর্তমানে উভয়ের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। এর মাঝে পুরো সংবাদ মাধ্যমই বিতর্কিত হচ্ছে। অনেকে সাংবাদিকদের সাংঘাতিক বলতেও ছাড়ছে না। সব মিলিয়ে বাংলাদেশের গণমাধ্যমের উপর এখন যে কেউ আর আঙ্গুল তুলতে পিছপা হচ্ছে না। সাংবাদিকদের বিরুদ্ধে নানা অভিযোগ জাতির কাছে বড় প্রশ্নের জন্ম দিয়েছে। আমার প্রশ্ন এই ক্ষেত্রে দায়ী কে ? যেকোনো সমাজেই বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকে। এর মধ্যে কিছু চ্যালেঞ্জ দীর্ঘমেয়াদি। এ ক্ষেত্রে আমি প্রথাগত চ্যালেঞ্জগুলো রেখে নতুন চ্যালেঞ্জগুলো নিয়েই আগে কথা বলতে চাই। এবং আমি মনে করি এই মুহূর্তে আগামী জাতীয় সংসদ নির্বাচন সাংবাদিকদের জন্য কঠিন চ্যালেজ্ঞ। একদিকে রাজনৈতিক চাপ অপরদিকে ভিন্ন ভিন্ন পেশার লোক সাংবাদিকতার পেশায় ঢুকে গোটা সাংবাদিক সমাজ এখন হুমকির মুখে ঠেলে দিয়েছে। ফলে সাংবাদিকতার ঝুকি ও বহুমুখি সমস্যা আরো অনেক গুন বেড়ে চলেছে। অপেশাদার সাংবাদিকদের কারনে বর্তমানে পেশাদার সাংবাদিকরা কঠোর পরিশ্রম করেও দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করতে হিমশিম খাচ্ছেন । এ ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পেশা থেকে আশা নামধারী সাংবাদিকরা অনেক ভালো রয়েছে। তাদের গাড়ী বাড়ির অভাব নেই, কারন সাংবাদিকতাকে কাজে লাগিয়ে অবৈধ্য পন্থায় নিজেদের পকেট ভারী করছে। তাদের প্রভাবে প্রকৃত সাংবাদিকরা এখন নাজেহাল হয়ে পড়েছে। তবে আমি বলবো,সাংবাদিকতা কি কুসুমাস্তীর্ণ পেশা? কখনও কি ছিল? সব সংকট বা চ্যালেঞ্জ পায়ে দলেই তো সাংবাদিকতা এগিয়েছে যুগ যুগ ধরে। সময় পাল্টেছে, সংকট বা চ্যালেঞ্জও ভিন্ন চেহারা নিয়েছে। কিন্তু সাংবাদিকতা থেমেতো থাকেইনি বরং এগিয়েছে আরও নতুন উজ্জলতা নিয়ে।সাংবাদিকতা হচ্ছে সবচাইতে জীবন্তু ও আধুনিক পেশা। বুদ্ধিবৃত্তিক পেশা, সাংবাদিকতা কখনই মূর্খজনের পেশা নয়। কিছু মৌলিক কাঠামোই সাংবাদিকতাকে আধুনিক ও বুদ্ধিবৃত্তিক পেশার শক্ত ভিত্তি দিয়েছে। সাংবাদিকতাকে দাঁড়াতে হয় এই মৌলিক ভিত্তির উপর। এই ভিত্তি ও সংকট সম্পর্কে জানা না থাকলে সাংবাদিকতা হয়তো করা যাবে, কিন্তু অবস্থানটি হয়ে যাবে টলটলায়মান।সাংবাদিকতার বুনিয়াদী ভিত হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। বড় ক্যানভাসে মত প্রকাশের স্বাধীনতার কথা বলা হলেও এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মুক্ত গণমাধ্যম এবং চিন্তা ও বিবেকের স্বাধীনতার প্রসঙ্গটি। পৃথকভাবে তিনটি বিষয়ের কথা বলা হলেও, চূড়ান্ত বিচারে তিনটি মিলিয়েই মুক্ত গণমাধ্যমের চেহারাটা স্পষ্ট হয়। একটি সমাজে মত প্রকাশের স্বাধীনতাটি যদি নিশ্চিত না থাকে, সমাজটি যদি চিন্তা ও বিবেকের জন্য খোলা প্রান্তর অবারিত করতে না পারে, সেই সমাজে স্বাধীন বা মুক্তগণমাধ্যম বিকশিত হতে পারে না। সাহসী ও বুদ্ধিবৃত্তিক সাংবাদিকতার ভিত্ও দৃঢ় হয় না।গণমাধ্যমের স্বাধীনতা বলতে আমরা বুঝব যে, একটি গণমাধ্যম তার বিষয় নির্বাচনের ক্ষেত্রে, উপস্থাপনার ক্ষেত্রে এবং প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করতে পারছে কি না। এই ‘স্বাধীন’ শব্দটি খুব জটিল। বর্তমানে দশে সাংবাদ মাধ্যম আসলে তেমন কোন স্বাধীনতা ভোগ করছে না। অনিয়ম-দুর্নীতির সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় ঘটেই চলেছে । কিন্ত এ বিষয়ে কোন ফল পাচ্ছেনা সাংবাদিকরা। শুধু সাংবাদিকদের নানা বিধ আইন তৈরীর মাধ্যমে গন্ডির মধ্যে ধরে রাখছে। বর্তমানে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সম্প্রতিকালে সাংবাদিকদের ওপর ধারাবাহিকভাবে হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা নয় বরং ক্ষমতার অপব্যবহার, হামলা-মামলা ও বিচারহীনতার মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধের চলমান প্রক্রিয়ার শঙ্কাজনক অপপ্রয়াসের অব্যাহত প্রবণতা। তাই আমি বলবো স্বাধীন এবং বহুমুখী প্রচার মাধ্যমকে সমর্থন করার জন্য সকলে এক যোগে কাজ করতে হবে।

 

সভাপতি

ঢাকা প্রেসক্লাব

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ঢাকা প্রেসক্লাব সাংবাদিকদের শ্রদ্ধা নিবেদন
                                  

বিশেষ প্রতিনিধিঃ জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা প্রেসক্লাবের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গতকাল শুক্রবার বিকালে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের সভাপতি আওরঙ্গজেব কামাল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সংগঠনের উপদেষ্টা ও সজীব গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম, , সিনিয়র সহ সভাপতি মোতাসেম বিল্লাহ,সহ সভাপতি,সাইন আল মামুন, সিএনএন বাংলা টিভি ব্যবস্থাপনার পরিচালক ও দৈনিক দেশ সংবাদ পত্রিকার প্রকাশক সম্পাদক, এ্যাড মোঃ মনোয়ার হোসেন সিদ্দিকী, দৈনিক বাংলা ডাক পত্রিকার প্রকাশক ও সম্পাদক, মোঃ জসিম উদ্দিন, দৈনিক আমার বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক, মুন্সি মোঃ জামিল উদ্দিন দৈনিক বাংলার দূত পত্রিকার সম্পাদক, এম এইচ মোতালেব খান, দৈনিক মাতৃ ছায়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক, মোহাম্মদ নুরুল হক চৌধুরী নুরু, দৈনিক নতুন ধারা পত্রিকা সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী সায়েদ, বিটিভির প্রোগ্রামার ও দৈনিক অবজারভার পত্রিকার স্টাফ রিপোর্টার এম,কিউ হোসাইন বুলবুল, দপ্তর সম্পাদক কে এম মোঃ হোসেন রিজভী,দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার যুগ্ম সম্পাদক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, কাজী আসাদুজ্জামান রনি, দৈনিক বাংলাদেশ সমাচার সিনিয়র স্টাফ রিপোটার, সাংগঠনিক সম্পাদক-মোঃ মাসুম বিল্লাহ সুমন, দৈনিক ভোরের চেতনা পত্রিকার- সিনিয়র ক্রাইম রিপোর্টার, বিল্লাল হোসেন পাটোয়ারী, দৈনিক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার, মো বসির আহমেদ সাপ্তাহিক অপরাধ তথ্য চিত্র, পত্রিকার স্টাফ রিপোটার, মোঃ মাসুদ মৃধা দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার, সংগঠনের মহিলা সম্পাদিক-রাশিদা হামিদ অনি ও দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ,কার্যকরী সদস্য মোসাম্মদ সুমি রহমান, স্থায়ী সদস্য রফিকুল ইসলাম খান-দৈনিক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার, মোঃ আশরাফুল ইসলাম বাবু সহ অনেক সাংবাদিকবৃন্দ


   Page 1 of 4
     গণমাধ্যম

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশকঃ এম.এ মান্নান
>
নির্বাহী সম্পাদক: মো: রাসেল মোল্লা


উপদেষ্টা মন্ডলীর সভাপতি: হাজী ইউসুফ চৌধুরী নাঈম

ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আজমল হোসেন বাবু, সহ সম্পাদক: কাওসার আহমেদ । প্রধান বার্তা সম্পাদক: আবু ইউসুফ আলী মন্ডল, সহকারী-বার্তা সম্পাদক শারমিন আক্তার মিলি। ফোন: বার্তা বিভাগ 01618868682- 01914220053, সম্পাদক ও প্রকাশক: 01980716232

ঠিকানাঃ বার্তা ও বানিজ্যিক কার্যালয়- নারায়ণগঞ্জ, সম্পাদকীয় কার্যালয়- জাকের ভিলা, হাজী মিয়াজ উদ্দিন স্কয়ার মামুদপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। শাখা অফিস : নিজস্ব ভবন, সুলপান্দী, পোঃ বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ-১৪৬০, রেজিস্ট্রেশন নং 134 / নিবন্ধন নং 69 মোবাইল : 01731190131,E-mail- notunbazar2015@gmail.com, E-mail : mannannews0@gmail.com, web: notunbazar71.net,
    2015 @ All Right Reserved By notunbazar71.com

Developed By: Dynamic Solution IT Dynamic Scale BD