| বাংলার জন্য ক্লিক করুন
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|

   শেয়ার করুন
Share Button
   জেলা সংবাদ
  ওসির বিরুদ্ধে ধর্ষণের পর জোরপূর্বক স্ট্যাম্পে সই নেওয়ার অভিযোগ
  21, November, 2026, 8:37:21:PM

গাজীপুর প্রতিনিধি।

বিয়ের প্রলোভনে ধর্ষণ, প্রাণনাশের হুমকি এবং অভিযোগ তুলে নিতে ভুক্তভোগীকে দিয়ে জোরপূর্বক আপসনামায় স্বাক্ষর—এমন অভিযোগ উঠেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেনের বিরুদ্ধে। অভিযোগকারীর দাবি, অভিযোগের নিষ্পত্তির নামে তাকে গাজীপুরের এক বিএনপি নেতার বাড়িতে নিয়ে ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। এ সময় তার হাতে ১০ লাখ টাকা তুলে দেওয়া হয়। পরে গত ২৪ সেপ্টেম্বর ও ১৯ অক্টোবর এ নিয়ে পুলিশে দুটি লিখিত অভিযোগ দেন তিনি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বরাবর এগুলো জমা দেওয়া হয়। ওই নারী বলেন, প্রথম অভিযোগ জমা দেওয়ার দেড় মাসের বেশি সময় পার হলেও তদন্তের অগ্রগতি সম্পর্কে তাকে স্পষ্ট কিছু জানানো হয়নি। ফলে এখন আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। গত ২৪ সেপ্টেম্বরের অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় এক বছর পাঁচ মাস আগে একটি ব্যক্তিগত অভিযোগ নিয়ে তিনি কাশিমপুর থানায় যান। এ সময় সেখানে কর্মরত পুলিশ কর্মকর্তা ইফতেখার হোসেনের সঙ্গে তার পরিচয় হয়। এর সুবাদে পরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। তার দাবি, ইফতেখার নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। এক পর্যায়ে বিভিন্ন সময়ে তার বন্ধু সোহেলের বাড়িতে নিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এ কাজে সোহেল সহযোগিতা করতেন। ইফতেখারের সঙ্গে দেখা করানোর কথা বলে সোহেল নিয়মিত তাকে নিজের বাড়িতে নিয়ে যেতেন। এক পর্যায়ে বিয়ের জন্য চাপ দিলে ইফতেখার পাঁচ বছর অপেক্ষা করতে বলেন। পরে বিয়েতে অস্বীকৃতি জানান। বিষয়টি প্রকাশ হলে পরিণতি ভালো হবে না বলে তাকে হুমকি দেন সোহেল। ওই নারী বলেন, ইফতেখারের বাবাও ফোন করে তার পরিবারের আর্থিক অবস্থা নিয়ে কটূক্তি করেন। এসবের প্রতিবাদ করলে ইফতেখার তাকে গালমন্দ ও প্রাণনাশের হুমকি দেন। পরে নিরুপায় হয়ে তিনি গাজীপুরের জেলা প্রশাসকের কাছে বিষয়টি জানান। তার দাবি, গত ১১ সেপ্টেম্বর সোহেলসহ এক ব্যক্তি ভয়ভীতি দেখিয়ে তার মোবাইল কেড়ে নেন। এ সময় ইফতেখারের সঙ্গে যোগাযোগের কল রেকর্ড ও মোবাইলের বার্তা মুছে ফেলা হয়। তবে এর আগেই কিছু অডিও রেকর্ডিং ও ছবি অন্যত্র সংরক্ষণ করেছিলেন। পরে সেগুলো তদন্ত কর্মকর্তার কাছে জমা দেন। জিএমপি কমিশনারের কাছে গত ১৯ অক্টোবর এ নিয়ে দ্বিতীয় লিখিত অভিযোগ জমা দেন ওই নারী। এতে তিনি উল্লেখ করেন, ১৮ অক্টোবর তাকে জোরপূর্বক এক বিএনপি নেতার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাণনাশের হুমকি দিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। পরে তার হাতে ১০ লাখ টাকা তুলে দেওয়া হয়। অভিযোগকারীর দাবি, এর মধ্যে আট লাখ টাকা তার কাছে রয়েছে। বাকি দুই লাখ টাকা তার এক কাকা এবং থানার এক ইনফর্মার জোর করে রেখে দিয়েছেন। আট লাখ টাকা সরকারি হেফাজতে কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফেরত দিতে তিনি প্রস্তুত। ওই নারী বলেন, ভয়ভীতি দেখিয়ে নেওয়া স্বাক্ষরকে আপসনামা হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু তিনি কোনো ধরনের আর্থিক সমঝোতা চান না। বরং সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। তার দাবি, প্রথম অভিযোগ ও প্রমাণ জমা দেওয়ার পর কয়েকজন ব্যক্তি এলাকায় গিয়ে তাকে গাড়িচাপা দিয়ে হত্যা এবং ঘরবাড়ি ভেঙে দেওয়ার হুমকি দেন। এতে তিনি ও পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ওই নারী বলেন, ‘তদন্তের জন্য পুলিশ কমিশনারের কার্যালয় থেকে ১৬ তারিখে ডাকা হয়েছিল। অসুস্থ থাকায় যেতে পারিনি। আমি কমিশনার স্যারকে ম্যাসেজ দিয়ে জানিয়েছি। সুস্থ হলে যে কোনো দিন যেতে পারব। কমিশনার স্যার বলেছেন, ঠিক আছে।’ আর কোনো আর্থিক সমঝোতা চান না উল্লেখ করে তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। জিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. তাহেরুল হক চৌহান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই একজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনাবাড়ি থানার ওসি ইফতেখার হোসেনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।

সংবাদটি পড়া হয়েছে মোট : 68        
   আপনার মতামত দিন
     জেলা সংবাদ
পটিয়ায় নিজ অর্থায়নে সড়ক সংস্কার, আলোচনায় গাজী সেলিম উল্লাহ; চেয়ারম্যান প্রার্থী হওয়ার গুঞ্জন
.............................................................................................
ওসির বিরুদ্ধে ধর্ষণের পর জোরপূর্বক স্ট্যাম্পে সই নেওয়ার অভিযোগ
.............................................................................................
বিশ্বম্ভরপুরে ১৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
.............................................................................................
বরগুনায় টিআরসি নিয়োগের তৃতীয় দিনের বাছাই কার্যক্রম সম্পন্ন
.............................................................................................
পদ্মা সেতু ব্লকেডে ছাত্রলীগের পোস্টে ওসির ‘লাইক’, তোলপাড়
.............................................................................................
বরকল থানা ও দুই পুলিশ ক্যাম্প পরিদর্শন করলেন রাঙ্গামাটির পুলিশ সুপার
.............................................................................................
ঘটনার ৬ দিন পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি পাটিকাবাড়ীর ইউপি সদস্য আসাদুল মেম্বরের বিটুমিন
.............................................................................................
চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোহাম্মদ শামসুল হক
.............................................................................................
তাড়াশ থানা পুলিশের তৎপরতায় নিখোঁজ ব্যক্তি উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর
.............................................................................................
বরগুনায় টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাই সম্পন্ন
.............................................................................................
নেত্রকোণায় ডিবি পুলিশের অভিযানে ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ৪
.............................................................................................
আমতলীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, আটক ১২
.............................................................................................
পতেঙ্গা সমুদ্রসৈকতে পর্যটকদের নিরাপত্তায় দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ
.............................................................................................
আমতলীতে হাত বাঁধা গলায় ফাস দেয়া মরদেহ উদ্ধার।
.............................................................................................
আমতলীতে রাতভর পাহারায় ছাত্রদল, ছাত্রশক্তি ও ছাত্রশিবির
.............................................................................................
শৃঙ্খলা ভঙ্গের জের--- নবাবগঞ্জে ছাত্রদলের দুজনকে নোটিশ
.............................................................................................
কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে পালিত হলো ঐতিহাসিক ৭ নভেম্বর
.............................................................................................
জাকারিয়া আনছার মিলনের নেতৃত্বে কুমারখালীতে ৭ নভেম্বরের বর্ণাঢ্য র‍্যালি
.............................................................................................
আমতলীতে ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার।
.............................................................................................
মরহুম সোহেল সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
.............................................................................................
প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন
.............................................................................................
আমতলীতে পানি উন্নয়ন বোর্ডের জমির শতাধিক ফলদ গাছ কাটার অভিযোগ মেয়র প্রার্থীর বিরুদ্ধে
.............................................................................................
হলদিয়ার মতো ট্র্যাজেডির শঙ্কা, খেকুয়ানী ব্রিজ নির্মাণের দাবিতে আমতলীতে মানববন্ধন
.............................................................................................
আমতলীতে অপরাধমুক্ত সমাজ গড়তে কমিউনিটি পুলিশিং সভা
.............................................................................................
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাকারিয়া আনছার মিলনের নেতৃত্বে কুমারখালী উপজেলা ও পৌর যুবদলের বর্ণাঢ্য র‍্যালি
.............................................................................................
কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক, গ্রেপ্তার আরও একজন
.............................................................................................
কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ২০০ কিলোওয়াট সৌর বিদ্যুৎ এর মাধ্যমে প্রথম দিনে জাতীয় গ্রিডে সরবরাহ
.............................................................................................
রাজারহাটে ডিবি পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
.............................................................................................
উলিপুরে ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী-শাশুড়ি পলাতক
.............................................................................................
বরগুনায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে শফিউল বাশারের নেতৃত্বে নেতাকর্মীদের ঢল
.............................................................................................
আমতলীতে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
.............................................................................................
বর্ণাঢ্য আয়োজনে বিএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
.............................................................................................
পাবনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরদী থানার আশাদুর রহমান
.............................................................................................
পঞ্চমবার জেলার শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার আমতলীর নারায়ণ চন্দ্র
.............................................................................................
টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি আমতলীর ইয়াকুব হোসাইন, শ্রেষ্ঠ ৬ পুলিশ সদস্য
.............................................................................................
উলিপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৮৫০০ মিটার কারেন্ট জাল জব্দ, একজনকে জরিমানা
.............................................................................................
টানা দ্বিতীয়বারও বরগুনার শ্রেষ্ঠ ওসি আমতলীর ইয়াকুব হোসাইন
.............................................................................................
উলিপুরে এক পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড

উলিপুর থানার মামলায় রাব্বি ওরফে হৃদয়সহ তিন আসামিকে আদালতে পাঠানো হলো
.............................................................................................
উলিপুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, থানায় মামলা
.............................................................................................
উলিপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, অভিযুক্ত পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি
.............................................................................................
আমতলীতে পুলিশের বিশেষ অভিযান, আটক ১০
.............................................................................................
বরগুনায় কিশোর গ্যাং নির্মূলে চিফ হুইপের কঠোর নির্দেশনা, আটক ২১
.............................................................................................
গুলিশাখালীর বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন
.............................................................................................
আমতলীতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন মেহেদী জামান রাকিব
.............................................................................................
জিয়া শিশু-কিশোর সংগঠন, কুষ্টিয়া জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।
.............................................................................................
আমতলীতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, ১০ হাজার টাকা সহায়তা দিলেন মেহেদী জামান রাকিব
.............................................................................................
নবাবগঞ্জে ল্যাম্ব এর স্বাস্থ্য বিষয়ক অবহিতরণ কর্মশালা অনুষ্ঠিত
.............................................................................................
নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলামকে জেলা প্রশাসনের শুভেচ্ছা স্মারক প্রদান
.............................................................................................

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশকঃ এম.এ মান্নান

নির্বাহী সম্পাদক: মো: রাসেল মোল্লা

ভারপ্রাপ্ত সম্পাদক : মৃধা বেলাল
নির্বাহী সম্পাদক : মো: রাসেল মোল্লা
সহ সম্পাদক : জাহাঙ্গীর আলম ।

ফোন: বার্তা বিভাগ : 88 01927555138, সম্পাদক ও প্রকাশক: 01980716232

ঠিকানাঃ বার্তা ও বানিজ্যিক কার্যালয়- নারায়ণগঞ্জ, সম্পাদকীয় কার্যালয়- জাকের ভিলা, হাজী মিয়াজ উদ্দিন স্কয়ার মামুদপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। শাখা অফিস : নিজস্ব ভবন, সুলপান্দী, পোঃ বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ-১৪৬০, রেজিস্ট্রেশন নং 134 / নিবন্ধন নং 69 মোবাইল : 01731190131,E-mail- notunbazar2015@gmail.com, E-mail : mannannews0@gmail.com, web: notunbazar71.net,
    2015 @ All Right Reserved By notunbazar71.com

Developed By: Dynamic Solution IT Dynamic Scale BD