| বাংলার জন্য ক্লিক করুন
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|

   শেয়ার করুন
Share Button
   জেলা সংবাদ
  বিরামপুরের কৃতিসন্তান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবীরের হাতে ৩৩ মেধাবীর পুরস্কার
  14, August, 2025, 9:02:18:PM

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর পরিবেশে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি, এইচএসসি, দাখিল ও আলিম পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৩৩ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে এবং পারফরম্যান্স বেসড গ্রান্ট ফর স্কুল সেকেন্ডারি এডুকেশন ইনভেস্টমেন্ট (PBGSII) প্রকল্পের আওতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল থেকেই শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা মিলনায়তনে ভিড় করতে থাকেন।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিরামপুর উপজেলার কৃতিসন্তান জনাব মোঃ হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দিন আল আজাদ, পিবিজিএসআই স্কিমের পরিচালক প্রফেসর মোঃ তোফাজ্জেল হাসেন এবং উপ-পরিচালক প্রফেসর শাহনাজ পারভীন কাজল। সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। মোট ৩৩ জন শিক্ষার্থী পুরস্কৃত হন — এসএসসি ৯ জন, এইচএসসি ১৬ জন, দাখিল ৪ জন এবং আলিম ৪ জন। তারা উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচিত। প্রধান অতিথি জনাব মোঃ হুমায়ুন কবীর তাঁর বক্তব্যে বলেন,তোমরা শুধু নিজের জন্য নয়, পরিবারের, সমাজের এবং দেশের জন্যও গর্বের। সৎ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হয়ে দেশ গড়ার কাজে যুক্ত হবে এই প্রত্যাশা করছি। শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য এটি ছিল গর্বের মুহূর্ত। একজন শিক্ষার্থী বলেন,এই স্বীকৃতি আমাকে আরও অনুপ্রাণিত করবে, স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে। অভিভাবকরা জানান, সন্তানদের এই সাফল্য তাদের আনন্দিত করেছে এবং তারা সন্তানদের পড়াশোনায় আরও মনোযোগী করতে উৎসাহিত করবেন। পুরস্কার বিতরণের সময় মিলনায়তন করতালিতে মুখরিত হয়ে ওঠে। নিজ উপজেলার কৃতিসন্তান প্রধান অতিথির হাত থেকে সনদ ও ক্রেস্ট গ্রহণ করে শিক্ষার্থী ও অভিভাবকরা দ্বিগুণ আনন্দিত হন। তারা আশা প্রকাশ করেন যে, তাদের সন্তানও একদিন তাঁর মতো সমাজ ও দেশের জন্য গর্বের কারণ হবে। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে শিক্ষক-শিক্ষার্থীদের শিক্ষা ও নৈতিকতায় মনোযোগী হয়ে সমাজে আলোকিত দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা,প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী,মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি, কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস,সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা যুব উন্নয়ন অফিসার এনামুল হক চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান, উপজেলা শিক্ষা প্রকৌশলে নুরুদ্দিন, বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম। পরিশেষে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সমাপনী বক্তব্য ও পুরস্কার বিতরণের মাধ্যমে করতালি, আনন্দ ও প্রেরণায় ভরপুর পরিবেশে শেষ হয় বিরামপুরের এই বিশেষ দিন।

সংবাদটি পড়া হয়েছে মোট : 251        
   আপনার মতামত দিন
     জেলা সংবাদ
রূপগঞ্জে ইস্ট উড সিটি প্রকল্পে হামলা-ভাঙচুর, প্রজেক্ট ইনচার্জকে কুপিয়ে জখম
.............................................................................................
রূপগঞ্জে বাকপ্রতিবন্ধী পরিবারের উপর নির্যাতনের অভিযোগ
.............................................................................................
রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা
.............................................................................................
সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, ‎প্রকাশ্যে দেখা যাওয়ার পর গা ঢাকা, গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ ‎
.............................................................................................
ত্রিশালে ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তার
.............................................................................................
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে নারী আটক, ইয়াবা উদ্ধার
.............................................................................................
রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ
.............................................................................................
রূপগঞ্জে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ প্রত্যাহার ॥ আবারো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
.............................................................................................
ভালুকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা,
.............................................................................................
ময়মনসিংহ ফিলিং স্টেশনগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা
.............................................................................................
বিরামপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত
.............................................................................................
রূপগঞ্জে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ইফতার বিতরণ
.............................................................................................
তিন জেলার স্বপ্নের তিস্তা সেতুতে মরন ফাঁদ কর্তৃপক্ষ নিরব দর্শকের ভূমিকায়, আতঙ্কে যাত্রী সাধারন
.............................................................................................
প্রতীক বরাদ্দের পর কাউনিয়া বিএনপির আনন্দ মিছিল
.............................................................................................
কাউনিয়ায় অসুস্থ স্ত্রী কে নিয়ে খোলা আকাশের নীচে বসবাস করা তপন চন্দ্র কে নতুন ঘর নির্মাণ করে দিল ইউএনও
.............................................................................................
আগামী নির্বাচনের হাওয়া বদলে দেবে তরুণরা: ডা. শফিকুর রহমান
.............................................................................................
তিন লাখ ৭৩ হাজার প্রবাসীর ঠিকানায় গেলো পোস্টাল ব্যালট
.............................................................................................
বিরামপুরে একই দিনে দুই ট্রান্সফরমার চুরি বোরো আবাদ হুমকির মুখে, ২৩ পরিবার বিদ্যুৎবিহীন

বিরামপুরে ৪ অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ১৪ লক্ষ টাকা জরিমানা, বিদ্যুৎ বিচ্ছিন্ন ও কাঁচা ইট ধ্বংস
.............................................................................................
আমতলীতে কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে দিন ব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত
.............................................................................................
পানছড়িতে বিজিবির অভিযানে ৯০টি মালিকবিহীন দেশীয় অস্ত্র উদ্ধার
.............................................................................................
ভোলার বোরহানউদ্দিনে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক ডিলার আটক
.............................................................................................
চাঞ্চল্যকর দিপু হত্যাকাণ্ডে মূল নেতৃত্বদানকারীদের আরেক হোতা ইয়াসিন আটক
.............................................................................................
নীলফামারীতে বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্বোগে শীতবস্ত্র বিতরন
.............................................................................................
ময়মনসিংহ র‍্যাব-১৪কর্তৃক অপহরণকারী গ্রেফতার ও ভিকটিম উদ্ধার
.............................................................................................
রূপগঞ্জে তিনটি ওয়ান শুটারগান সহ সন্ত্রাসী গ্রেফতার
.............................................................................................
চাংড়া মাস্টারপাড়া যুবসমাজের উদ্যোগে ইসলামিক ভাবনা শীর্ষক সেমিনার
.............................................................................................
বেগম খালেদা জিয়ার স্মরণে
.............................................................................................
বছরের প্রথম দিনে বইয়ের ঘ্রাণে মুখর বিরামপুর—নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
.............................................................................................
বিরামপুরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত
.............................................................................................
রূপগঞ্জে অস্ত্র ঠেকিয়ে গরু ডাকাতি ॥ আহত চার
.............................................................................................
বিরামপুরে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ—মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
.............................................................................................
রংপুরের কাউনিয়ায় প্রত্যাশা-২ প্রকল্প এর প্রবাস বন্ধু ফোরাম সভা
.............................................................................................
গাজীপুরের শ্রীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র সহ আটক বিএনপি নেতা।
.............................................................................................
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কর্মকর্তাকে ভয়ভীতি-হুমকি, মারধরের চেষ্টাকালে আটক করে পুলিশে সোপর্দ
.............................................................................................
রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সদস্য গ্রেফতার
.............................................................................................
রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় নারী ও শিশুসহ  আহত ৩
.............................................................................................
ঢাকা-সিলেট মহাসড়ক রূপগঞ্জের ভুলতা-গাউছিয়ার অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান
.............................................................................................
বিরামপুরে ফের শিক্ষক নির্যাতন—তদারকি ব্যর্থতায় দায় এড়ানোর প্রবণতা নিয়ে ক্ষোভে শিক্ষক সমাজ
.............................................................................................
বিরামপুরে চায়না দুয়ারী জাল উচ্ছেদ অভিযান: দেশীয় মাছের সঙ্কট বাড়ছে
.............................................................................................
বিরামপুর সেটেলমেন্ট অফিসে দুদকের অভিযান দালাল–কর্মকর্তা যোগসাজশে ঘুষ লেনদেনের প্রমাণ
.............................................................................................
রূপগঞ্জে মা ও ছেলেকে মারধরের অভিযোগ
.............................................................................................
রূপগঞ্জে প্রতারণা করে চাঁদা দাবির অভিযোগ ॥ যুবক গ্রেফতার
.............................................................................................
সৎ মায়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করলেন উল্লাপাড়ার সাইফুল ইসলাম
.............................................................................................
রূপগঞ্জে হাউজিং প্রকল্পের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
.............................................................................................
রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১
.............................................................................................
৫ কোটি টাকা ব্যায়ে বাঁশ দিয়ে গাইডওয়াল কাউনিয়ায় টেপামধুপুর সড়ক সংস্কার কাজের ব্যাপক অনিয়মের অভিযোগ
.............................................................................................
চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলম: “দুর্নীতি-দুঃশাসনের অবসান ঘটিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার
.............................................................................................
ভালুকা পৌরসভার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করলেন ভালুকা পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব আসাদুজ্জামান চৌধুরী মাসুদ
.............................................................................................

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশকঃ এম.এ মান্নান
>
নির্বাহী সম্পাদক: মো: রাসেল মোল্লা

উপদেষ্টা মন্ডলীর সভাপতি: হাজী ইউসুফ চৌধুরী নাঈম

ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আজমল হোসেন বাবু, সহ সম্পাদক: কাওসার আহমেদ । প্রধান বার্তা সম্পাদক: আবু ইউসুফ আলী মন্ডল, সহকারী-বার্তা সম্পাদক শারমিন আক্তার মিলি। ফোন: বার্তা বিভাগ 01618868682- 01914220053, সম্পাদক ও প্রকাশক: 01980716232

ঠিকানাঃ বার্তা ও বানিজ্যিক কার্যালয়- নারায়ণগঞ্জ, সম্পাদকীয় কার্যালয়- জাকের ভিলা, হাজী মিয়াজ উদ্দিন স্কয়ার মামুদপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। শাখা অফিস : নিজস্ব ভবন, সুলপান্দী, পোঃ বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ-১৪৬০, রেজিস্ট্রেশন নং 134 / নিবন্ধন নং 69 মোবাইল : 01731190131,E-mail- notunbazar2015@gmail.com, E-mail : mannannews0@gmail.com, web: notunbazar71.net,
    2015 @ All Right Reserved By notunbazar71.com

Developed By: Dynamic Solution IT Dynamic Scale BD