| বাংলার জন্য ক্লিক করুন
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|

   শেয়ার করুন
Share Button
   জেলা সংবাদ
  উলিপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, অভিযুক্ত পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি
  24, October, 2026, 3:57:59:PM

কুড়িগ্রাম থেকে শাহজাহান খন্দকার। 

কুড়িগ্রামের উলিপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণ এবং পরে গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে শুকুর আলী (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী তরুণীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়। পরে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের আশ্বাসে তাঁকে ক্লিনিকে নিয়ে গর্ভপাত করানো হয়। এরপরও বিয়ে না করে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া ও ভয়ভীতি দেখানো হয়েছে বলে অভিযোগ করেছেন ওই তরুণী। অভিযুক্ত শুকুর আলী উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা। তিনি ছয় সন্তানের জনক বলে জানা গেছে। ভুক্তভোগী তরুণীর ভাষ্য অনুযায়ী, প্রায় চার মাস আগে তিনি শুকুর আলীর বাড়িতে গৃহস্থালির কাজ করতে যান। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়। পরে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তরুণীর দাবি, একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি শুকুর আলীকে জানালে তিনি গর্ভপাত করানোর প্রস্তাব দেন। পরে বিয়ের আশ্বাস দিয়ে তাঁকে কুড়িগ্রামের একটি ক্লিনিকে নিয়ে গর্ভপাত করানো হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। তাঁর অভিযোগ, গর্ভপাতের পরও বিয়ের প্রতিশ্রুতি রক্ষা করেননি শুকুর আলী। বরং বিভিন্নভাবে হয়রানি করতে থাকেন। সর্বশেষ গত ১ অক্টোবর সকালে বিয়ের বিষয়ে কথা বলতে অভিযুক্তের বাড়িতে গেলে তাঁকে অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এ সময় কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন বলেও জানান তিনি। স্থানীয় কয়েকজনের দাবি, বিয়ের বিষয়ে চাপ দেওয়ায় ওই তরুণীকে অপমান ও ভয়ভীতি দেখানো হয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। ফলে ন্যায়বিচারের আশায় আইনি প্রতিকার চাইছেন ভুক্তভোগী। ভুক্তভোগীর পারিবারিক অবস্থা অত্যন্ত অসচ্ছল। তাঁর বাবা মারা গেছেন। প্রতিবন্ধী ভাই ও বৃদ্ধ মাকে নিয়ে তাঁর সংসার। পরিবারের আর্থিক সংকটের কারণে বিভিন্ন বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। স্থানীয় কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, অসহায় এই তরুণী ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চান। তাঁরা অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অভিযোগের বিষয়ে জানতে শুকুর আলীর বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কিশোর কমল বলেন, “বিষয়টি আমার জানা নেই। ওসি স্যার ছুটিতে আছেন।”

সংবাদটি পড়া হয়েছে মোট : 84        
   আপনার মতামত দিন
     জেলা সংবাদ
পটিয়ায় নিজ অর্থায়নে সড়ক সংস্কার, আলোচনায় গাজী সেলিম উল্লাহ; চেয়ারম্যান প্রার্থী হওয়ার গুঞ্জন
.............................................................................................
ওসির বিরুদ্ধে ধর্ষণের পর জোরপূর্বক স্ট্যাম্পে সই নেওয়ার অভিযোগ
.............................................................................................
বিশ্বম্ভরপুরে ১৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
.............................................................................................
বরগুনায় টিআরসি নিয়োগের তৃতীয় দিনের বাছাই কার্যক্রম সম্পন্ন
.............................................................................................
পদ্মা সেতু ব্লকেডে ছাত্রলীগের পোস্টে ওসির ‘লাইক’, তোলপাড়
.............................................................................................
বরকল থানা ও দুই পুলিশ ক্যাম্প পরিদর্শন করলেন রাঙ্গামাটির পুলিশ সুপার
.............................................................................................
ঘটনার ৬ দিন পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি পাটিকাবাড়ীর ইউপি সদস্য আসাদুল মেম্বরের বিটুমিন
.............................................................................................
চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোহাম্মদ শামসুল হক
.............................................................................................
তাড়াশ থানা পুলিশের তৎপরতায় নিখোঁজ ব্যক্তি উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর
.............................................................................................
বরগুনায় টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাই সম্পন্ন
.............................................................................................
নেত্রকোণায় ডিবি পুলিশের অভিযানে ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ৪
.............................................................................................
আমতলীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, আটক ১২
.............................................................................................
পতেঙ্গা সমুদ্রসৈকতে পর্যটকদের নিরাপত্তায় দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ
.............................................................................................
আমতলীতে হাত বাঁধা গলায় ফাস দেয়া মরদেহ উদ্ধার।
.............................................................................................
আমতলীতে রাতভর পাহারায় ছাত্রদল, ছাত্রশক্তি ও ছাত্রশিবির
.............................................................................................
শৃঙ্খলা ভঙ্গের জের--- নবাবগঞ্জে ছাত্রদলের দুজনকে নোটিশ
.............................................................................................
কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে পালিত হলো ঐতিহাসিক ৭ নভেম্বর
.............................................................................................
জাকারিয়া আনছার মিলনের নেতৃত্বে কুমারখালীতে ৭ নভেম্বরের বর্ণাঢ্য র‍্যালি
.............................................................................................
আমতলীতে ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার।
.............................................................................................
মরহুম সোহেল সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
.............................................................................................
প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন
.............................................................................................
আমতলীতে পানি উন্নয়ন বোর্ডের জমির শতাধিক ফলদ গাছ কাটার অভিযোগ মেয়র প্রার্থীর বিরুদ্ধে
.............................................................................................
হলদিয়ার মতো ট্র্যাজেডির শঙ্কা, খেকুয়ানী ব্রিজ নির্মাণের দাবিতে আমতলীতে মানববন্ধন
.............................................................................................
আমতলীতে অপরাধমুক্ত সমাজ গড়তে কমিউনিটি পুলিশিং সভা
.............................................................................................
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাকারিয়া আনছার মিলনের নেতৃত্বে কুমারখালী উপজেলা ও পৌর যুবদলের বর্ণাঢ্য র‍্যালি
.............................................................................................
কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক, গ্রেপ্তার আরও একজন
.............................................................................................
কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ২০০ কিলোওয়াট সৌর বিদ্যুৎ এর মাধ্যমে প্রথম দিনে জাতীয় গ্রিডে সরবরাহ
.............................................................................................
রাজারহাটে ডিবি পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
.............................................................................................
উলিপুরে ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী-শাশুড়ি পলাতক
.............................................................................................
বরগুনায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে শফিউল বাশারের নেতৃত্বে নেতাকর্মীদের ঢল
.............................................................................................
আমতলীতে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
.............................................................................................
বর্ণাঢ্য আয়োজনে বিএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
.............................................................................................
পাবনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরদী থানার আশাদুর রহমান
.............................................................................................
পঞ্চমবার জেলার শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার আমতলীর নারায়ণ চন্দ্র
.............................................................................................
টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি আমতলীর ইয়াকুব হোসাইন, শ্রেষ্ঠ ৬ পুলিশ সদস্য
.............................................................................................
উলিপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৮৫০০ মিটার কারেন্ট জাল জব্দ, একজনকে জরিমানা
.............................................................................................
টানা দ্বিতীয়বারও বরগুনার শ্রেষ্ঠ ওসি আমতলীর ইয়াকুব হোসাইন
.............................................................................................
উলিপুরে এক পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড

উলিপুর থানার মামলায় রাব্বি ওরফে হৃদয়সহ তিন আসামিকে আদালতে পাঠানো হলো
.............................................................................................
উলিপুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, থানায় মামলা
.............................................................................................
উলিপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, অভিযুক্ত পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি
.............................................................................................
আমতলীতে পুলিশের বিশেষ অভিযান, আটক ১০
.............................................................................................
বরগুনায় কিশোর গ্যাং নির্মূলে চিফ হুইপের কঠোর নির্দেশনা, আটক ২১
.............................................................................................
গুলিশাখালীর বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন
.............................................................................................
আমতলীতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন মেহেদী জামান রাকিব
.............................................................................................
জিয়া শিশু-কিশোর সংগঠন, কুষ্টিয়া জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।
.............................................................................................
আমতলীতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, ১০ হাজার টাকা সহায়তা দিলেন মেহেদী জামান রাকিব
.............................................................................................
নবাবগঞ্জে ল্যাম্ব এর স্বাস্থ্য বিষয়ক অবহিতরণ কর্মশালা অনুষ্ঠিত
.............................................................................................
নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলামকে জেলা প্রশাসনের শুভেচ্ছা স্মারক প্রদান
.............................................................................................

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশকঃ এম.এ মান্নান

নির্বাহী সম্পাদক: মো: রাসেল মোল্লা

ভারপ্রাপ্ত সম্পাদক : মৃধা বেলাল
নির্বাহী সম্পাদক : মো: রাসেল মোল্লা
সহ সম্পাদক : জাহাঙ্গীর আলম ।

ফোন: বার্তা বিভাগ : 88 01927555138, সম্পাদক ও প্রকাশক: 01980716232

ঠিকানাঃ বার্তা ও বানিজ্যিক কার্যালয়- নারায়ণগঞ্জ, সম্পাদকীয় কার্যালয়- জাকের ভিলা, হাজী মিয়াজ উদ্দিন স্কয়ার মামুদপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। শাখা অফিস : নিজস্ব ভবন, সুলপান্দী, পোঃ বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ-১৪৬০, রেজিস্ট্রেশন নং 134 / নিবন্ধন নং 69 মোবাইল : 01731190131,E-mail- notunbazar2015@gmail.com, E-mail : mannannews0@gmail.com, web: notunbazar71.net,
    2015 @ All Right Reserved By notunbazar71.com

Developed By: Dynamic Solution IT Dynamic Scale BD