| বাংলার জন্য ক্লিক করুন
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|

   শেয়ার করুন
Share Button
   জেলা সংবাদ
  কাউনিয়ায় দিনে দুধ উৎপাদন ৫৭২০০ লিটার গোখাদ্যের মূল্যবৃদ্ধি বিপাকে খামারিরা, ক্ষতিতে কমছে খামার
  26, September, 2025, 9:11:31:PM

সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ গোখাদ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছেন রপুরের কাউনিয়ার খামারিরা। ভুসি, খড়, ক্যাটল বুস্টার, গম, চালের খুদ, ধানের কুঁড়া, কাচা ঘাস ইত্যাদির দাম বাড়ায় গরুকে খাদ্যের চাহিদার তুলনায় কম খাওয়ানো হচ্ছে। এতে দুধ উৎপাদন ও মোটাতাজাকরণে ব্যাপক প্রভাব পড়েছে। উপজেলার সর্বত্র গো খাদ্যে খড়ের তীব্র সংকট দেখা দিয়েছে। বিভিন্ন হাট বাজার গুলোতে চড়া দামে খড়ের আটি বিক্রি হচ্ছে। সরেজমিনে এলাকার খামারীদের সাথে কথা বলে জানাগেছে খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় পশু পালন করতে হিমশিম খাচ্ছেন তারা। অনেকেই ছেড়ে দিয়েছেন পশু পালন। অনেক খামারি জানিয়ছেন তারা আর পশু পালন করবেন না। উপজেলার অন্তত ১০ জন খামারি জানান, খড় ও ঘাসের পাশাপাশি গরু-ছাগলকে ভুসি, চালের খুদ, ধানের কুঁড়া এবং বিভিন্ন কম্পানির তৈরি কৃত্রিম ফিড (দানাদার খাদ্য) খাওয়ানো হয়। উপজেলার কৃষকরা গবাদি পশুসহ বহু মানুষ হাস-মুরগি, কবুতর, ছাগল, ভেড়াসহ বিভিন্ন পশুপাখি পালন করে থাকেন। খাদ্যের দাম বাড়ায় তাঁরাও এসব পালন করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। বিভিন্ন হাটবাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ৬মাস আগেও ভুসি প্রতি বস্তা (৩৫ কেজি) বিক্রি হয়েছে ১৩০০ টাকা, বুটের খোসা প্রতি বস্তা (২৫ কেজি) ১৩০০ টাকা, দানাদার ফিড প্রতি বস্তা (২৫ কেজি) ১২২৫ টাকা ও খুদ প্রতি বস্তা (৫০ কেজি) ১৪৫০ টাকা। সে হিসাবে প্রতি কেজি গমের ভুসির দাম ৩৭ টাকা, বুটের খোসা ৫২ টাকা, চালের খুদ ২৯ টাকা ও দানাদার ফিডের দাম ৪৯ টাকা ছিল। কিন্তু বর্তমানে প্রতি কেজি গমের ভুসি ৫২ টাকা, বুটের খোসা ৬২ টাকা, চালের খুদ ৩৮ টাকা ও দানাদার ফিড ৫৫ টাকা হয়েছে। গদাই গ্রামের কৃষক শাজাহান জানান গো খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। এ ছাড়াও খরের পুজে (গাদায়) ইদুর আক্রমন করায় অনেক কৃষকের সর্বনাস ঘটিয়েছে। বর্তমানে বাজারে এক আঁটি খড় ১৩ থেকে ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ী সহিদার জানান, খামারীরা আগের তুলনায় গরুর জন্য দানাদার ফিড, ভুসি ও খুদ কেনা কমিয়ে দিয়েছে। গোখাদ্যের দাম প্রতিষ্ঠানগুলো কয়েক গুণ বাড়িয়েছে। এতে অনেকে খামার বন্ধ করে দিয়েছেন। তাঁদের কাছ থেকে বকেয়া ওঠানো কঠিন হয়ে গেছে। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্র জানায় উপজেলায় ছোট-বড় মিলিয়ে খামারী ৩২৭৩জন। গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু দুধের দাম সে তুলনায় বাড়ছে না। এই পরিস্থিতিতে খামারিরা চরম বিপাকে। প্রাণিসম্পদ বিভাগ খামারিদের খড় বা দানাদার খাদ্যের উপর নির্ভর না হয়ে উন্নত জাতের ঘাস চাষে উৎসাহিত করছেন, যাতে খরচ কমে এবং গো-খাদ্যের সংকট মেটানো যায়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এআর আল মামুন জানান, গো-খাদ্যের কাঁচামালের দাম উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে গো-খাদ্যের কাঁচামালের সরবরাহ কমে যাওয়াও একটি কারণ। গো-খাদ্যের দাম বাড়লেও দুধের দাম সেভাবে বাড়ছে না, যার ফলে খামারিরা লোকসানের মুখে পড়ছেন। খাদ্যের দাম বাড়ায় দুধ উৎপাদনের খরচ অনেক বেড়ে গেছে। উপজেলায় প্রতিদিন ৫৭২০০ লিটার দুধ উৎপাদন হয়। কম খাদ্য খাওয়ানোর ফলে দুধ উৎপাদন কমে যাচ্ছে। খাদ্যের অভাবে পশুগুলো রোগাক্রান্ত হয়ে ওজন কমে যাচ্ছে। খামারি লোকসানের কারণে খামার বন্ধ হয়ে যাচ্ছে। উন্নত ঘাস চাষের মাধ্যমে খরচ কমবে এবং গো-খাদ্যের সংকটও সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি পড়া হয়েছে মোট : 164        
   আপনার মতামত দিন
     জেলা সংবাদ
রূপগঞ্জে ইস্ট উড সিটি প্রকল্পে হামলা-ভাঙচুর, প্রজেক্ট ইনচার্জকে কুপিয়ে জখম
.............................................................................................
রূপগঞ্জে বাকপ্রতিবন্ধী পরিবারের উপর নির্যাতনের অভিযোগ
.............................................................................................
রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা
.............................................................................................
সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, ‎প্রকাশ্যে দেখা যাওয়ার পর গা ঢাকা, গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ ‎
.............................................................................................
ত্রিশালে ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তার
.............................................................................................
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে নারী আটক, ইয়াবা উদ্ধার
.............................................................................................
রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ
.............................................................................................
রূপগঞ্জে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ প্রত্যাহার ॥ আবারো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
.............................................................................................
ভালুকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা,
.............................................................................................
ময়মনসিংহ ফিলিং স্টেশনগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা
.............................................................................................
বিরামপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত
.............................................................................................
রূপগঞ্জে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ইফতার বিতরণ
.............................................................................................
তিন জেলার স্বপ্নের তিস্তা সেতুতে মরন ফাঁদ কর্তৃপক্ষ নিরব দর্শকের ভূমিকায়, আতঙ্কে যাত্রী সাধারন
.............................................................................................
প্রতীক বরাদ্দের পর কাউনিয়া বিএনপির আনন্দ মিছিল
.............................................................................................
কাউনিয়ায় অসুস্থ স্ত্রী কে নিয়ে খোলা আকাশের নীচে বসবাস করা তপন চন্দ্র কে নতুন ঘর নির্মাণ করে দিল ইউএনও
.............................................................................................
আগামী নির্বাচনের হাওয়া বদলে দেবে তরুণরা: ডা. শফিকুর রহমান
.............................................................................................
তিন লাখ ৭৩ হাজার প্রবাসীর ঠিকানায় গেলো পোস্টাল ব্যালট
.............................................................................................
বিরামপুরে একই দিনে দুই ট্রান্সফরমার চুরি বোরো আবাদ হুমকির মুখে, ২৩ পরিবার বিদ্যুৎবিহীন

বিরামপুরে ৪ অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ১৪ লক্ষ টাকা জরিমানা, বিদ্যুৎ বিচ্ছিন্ন ও কাঁচা ইট ধ্বংস
.............................................................................................
আমতলীতে কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে দিন ব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত
.............................................................................................
পানছড়িতে বিজিবির অভিযানে ৯০টি মালিকবিহীন দেশীয় অস্ত্র উদ্ধার
.............................................................................................
ভোলার বোরহানউদ্দিনে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক ডিলার আটক
.............................................................................................
চাঞ্চল্যকর দিপু হত্যাকাণ্ডে মূল নেতৃত্বদানকারীদের আরেক হোতা ইয়াসিন আটক
.............................................................................................
নীলফামারীতে বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্বোগে শীতবস্ত্র বিতরন
.............................................................................................
ময়মনসিংহ র‍্যাব-১৪কর্তৃক অপহরণকারী গ্রেফতার ও ভিকটিম উদ্ধার
.............................................................................................
রূপগঞ্জে তিনটি ওয়ান শুটারগান সহ সন্ত্রাসী গ্রেফতার
.............................................................................................
চাংড়া মাস্টারপাড়া যুবসমাজের উদ্যোগে ইসলামিক ভাবনা শীর্ষক সেমিনার
.............................................................................................
বেগম খালেদা জিয়ার স্মরণে
.............................................................................................
বছরের প্রথম দিনে বইয়ের ঘ্রাণে মুখর বিরামপুর—নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
.............................................................................................
বিরামপুরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত
.............................................................................................
রূপগঞ্জে অস্ত্র ঠেকিয়ে গরু ডাকাতি ॥ আহত চার
.............................................................................................
বিরামপুরে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ—মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
.............................................................................................
রংপুরের কাউনিয়ায় প্রত্যাশা-২ প্রকল্প এর প্রবাস বন্ধু ফোরাম সভা
.............................................................................................
গাজীপুরের শ্রীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র সহ আটক বিএনপি নেতা।
.............................................................................................
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কর্মকর্তাকে ভয়ভীতি-হুমকি, মারধরের চেষ্টাকালে আটক করে পুলিশে সোপর্দ
.............................................................................................
রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সদস্য গ্রেফতার
.............................................................................................
রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় নারী ও শিশুসহ  আহত ৩
.............................................................................................
ঢাকা-সিলেট মহাসড়ক রূপগঞ্জের ভুলতা-গাউছিয়ার অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান
.............................................................................................
বিরামপুরে ফের শিক্ষক নির্যাতন—তদারকি ব্যর্থতায় দায় এড়ানোর প্রবণতা নিয়ে ক্ষোভে শিক্ষক সমাজ
.............................................................................................
বিরামপুরে চায়না দুয়ারী জাল উচ্ছেদ অভিযান: দেশীয় মাছের সঙ্কট বাড়ছে
.............................................................................................
বিরামপুর সেটেলমেন্ট অফিসে দুদকের অভিযান দালাল–কর্মকর্তা যোগসাজশে ঘুষ লেনদেনের প্রমাণ
.............................................................................................
রূপগঞ্জে মা ও ছেলেকে মারধরের অভিযোগ
.............................................................................................
রূপগঞ্জে প্রতারণা করে চাঁদা দাবির অভিযোগ ॥ যুবক গ্রেফতার
.............................................................................................
সৎ মায়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করলেন উল্লাপাড়ার সাইফুল ইসলাম
.............................................................................................
রূপগঞ্জে হাউজিং প্রকল্পের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
.............................................................................................
রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১
.............................................................................................
৫ কোটি টাকা ব্যায়ে বাঁশ দিয়ে গাইডওয়াল কাউনিয়ায় টেপামধুপুর সড়ক সংস্কার কাজের ব্যাপক অনিয়মের অভিযোগ
.............................................................................................
চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলম: “দুর্নীতি-দুঃশাসনের অবসান ঘটিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার
.............................................................................................
ভালুকা পৌরসভার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করলেন ভালুকা পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব আসাদুজ্জামান চৌধুরী মাসুদ
.............................................................................................

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশকঃ এম.এ মান্নান
>
নির্বাহী সম্পাদক: মো: রাসেল মোল্লা

উপদেষ্টা মন্ডলীর সভাপতি: হাজী ইউসুফ চৌধুরী নাঈম

ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আজমল হোসেন বাবু, সহ সম্পাদক: কাওসার আহমেদ । প্রধান বার্তা সম্পাদক: আবু ইউসুফ আলী মন্ডল, সহকারী-বার্তা সম্পাদক শারমিন আক্তার মিলি। ফোন: বার্তা বিভাগ 01618868682- 01914220053, সম্পাদক ও প্রকাশক: 01980716232

ঠিকানাঃ বার্তা ও বানিজ্যিক কার্যালয়- নারায়ণগঞ্জ, সম্পাদকীয় কার্যালয়- জাকের ভিলা, হাজী মিয়াজ উদ্দিন স্কয়ার মামুদপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। শাখা অফিস : নিজস্ব ভবন, সুলপান্দী, পোঃ বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ-১৪৬০, রেজিস্ট্রেশন নং 134 / নিবন্ধন নং 69 মোবাইল : 01731190131,E-mail- notunbazar2015@gmail.com, E-mail : mannannews0@gmail.com, web: notunbazar71.net,
    2015 @ All Right Reserved By notunbazar71.com

Developed By: Dynamic Solution IT Dynamic Scale BD