| বাংলার জন্য ক্লিক করুন
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|

   শেয়ার করুন
Share Button
   বিশেষ সংবাদ
  সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতের দাবি, নানা আয়োজনে দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
  27, September, 2026, 6:34:8:PM

 

 

নিজস্ব প্রতিবেদক :

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত, স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ সৃষ্টি, সাংবাদিকদের মধ্যে ঐক্য সুদৃঢ় এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার প্রত্যয়ে রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর ন্যাশনাল কলেজের অডিটোরিয়ামে দিনব্যাপী আয়োজনে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত, কেক কাটা, বিশেষ সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাজনীতিবিদ, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও প্রকাশক, সাংবাদিক, আইনজীবী, পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী, সমাজকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন অংশ নেন। অনুষ্ঠানের শুরুতেই সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত মর্যাদার বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। আলোচনায় বক্তারা বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের যেন কোনো ধরনের ভয়, চাপ, হয়রানি কিংবা অনিরাপদ পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সভাপতি খান সেলিম রহমান বলেন, দৈনিক মাতৃজগতের ২৩ বছরের পথচলা সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা ও সহযোগিতার সঙ্গে সম্পৃক্ত। একটি গণমাধ্যমের দীর্ঘ পথচলা শুধু প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে সমাজ ও মানুষের প্রতি দায়িত্বও জড়িয়ে থাকে। তিনি ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। আয়োজক কমিটির আহবায়ক  ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মতপার্থক্য থাকতে পারে, কিন্তু পেশাগত স্বার্থে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও ঐক্য বজায় রাখা জরুরি। সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা গেলে গণমাধ্যম আরও শক্তিশালীভাবে মানুষের কথা তুলে ধরতে পারবে। অনুষ্ঠানে বিএনপি`র মহানগর উত্তরের  যুগ্ন আহবায়ক এ বি এম এ রাজ্জাক বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে বিশেষ  নজর রেখেছেন। এবং সাংবাদিকদের স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। এ সময় তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের নানা অনিয়ম, অসংগতি ও মানুষের অধিকার নিয়ে কাজ করেন। ফলে দায়িত্ব পালনের সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। সাংবাদিক ও গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় থাকলে সমাজে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও বাড়বে। রাজনীতিবিদ শামসুল মোস্তফা শামিম মজুমদার বলেন, বিএনপি যতবার ক্ষমতায় এসেছে  দেশের উন্নয়ন ঘটেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংঘের  অনুষ্ঠানের দিকে নজর দিলে বাংলাদেশ কতটা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তা বোঝা যায়। এ সময় তিনি আরো বলেন,সাংবাদিকদের পেশাগত ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত বা সাংগঠনিক মতপার্থক্য থাকলেও সাংবাদিকদের পেশাগত স্বার্থে একে অপরের প্রতি সম্মান দেখাতে হবে। গণমাধ্যমকে মানুষের কথা বলার পাশাপাশি সমাজের প্রতিও দায়িত্বশীল থাকতে হবে। অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সদস্য ও দৈনিক পাঞ্জেরী সম্পাদক তালুকদার রুমি বলেন, বর্তমান সরকার মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি আরো বলেন,সাংবাদিকতার মূল শক্তি হচ্ছে সত্য, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা। সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে পেশাগত নীতি অনুসরণের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। সাংবাদিকদের মর্যাদা রক্ষায় গণমাধ্যম প্রতিষ্ঠান ও সাংবাদিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। অনুষ্ঠানে প্রেসক্লাব ফেডারেশনের মহাসচিব শেখ মুস্তাফিজুর রহমান বলেন, সাংবাদিকদের মধ্যে ঐক্য যত সুদৃঢ় হবে, পেশাগত অধিকার ও নিরাপত্তার বিষয়গুলো তত শক্তভাবে সামনে আনা সম্ভব হবে। সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ সময়  মফস্বল  সাংবাদিক ফোরামের   ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, মাঠপর্যায়ের সাংবাদিকরা প্রতিনিয়ত নানা প্রতিকূলতার মধ্য দিয়ে সংবাদ সংগ্রহ করেন। অনেক সময় ঝুঁকি নিয়ে তাদের দায়িত্ব পালন করতে হয়। সাংবাদিক নির্যাতন ও হয়রানি প্রতিরোধে কার্যকর উদ্যোগের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত অধিকার ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ অবস্থান প্রয়োজন। ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  ও সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বলেন, সাংবাদিকদের সুরক্ষা শুধু কোনো ব্যক্তি বা সংগঠনের বিষয় নয়; এটি পুরো গণমাধ্যম অঙ্গনের বিষয়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক সংগঠন, গণমাধ্যম প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত ভূমিকা প্রয়োজন। এম এ এ সৌরভ খান বলেন, দৈনিক মাতৃজগত ২৩ বছর ধরে পাঠকের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে আসছে। এই দীর্ঘ পথচলায় সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের অবদান রয়েছে। আগামী দিনেও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের কথা তুলে ধরার প্রচেষ্টা অব্যাহত থাকবে।লায়ন মো. হেলাল উদ্দিন হিলু বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও কল্যাণে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে। সাংবাদিক সমাজের মধ্যে ঐক্য ও সহযোগিতা যত বাড়বে, তাদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে কার্যকরভাবে কাজ করার সুযোগ তত বৃদ্ধি পাবে। এ সময় আয়োজক কমিটির সদস্য সচিব মো: শিহাব উদ্দিন  বলেন, আমরা সব সময় সাংবাদিকদের কল্যাণে কাজ করে চলেছি এখন প্রয়োজন সকলের সহযোগিতা। সকলে ঐক্যবদ্ধ থাকলে আমরা অবশ্যই সে লক্ষ্যে পৌঁছাতে পারবো। দৈনিক মাতৃ জগত পত্রিকার ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক মাতৃজগত-এর সম্পাদক ও সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত মর্যাদা, স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ, সাংবাদিকদের মধ্যে ঐক্য এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মিরপুর ন্যাশনাল কলেজের সভাপতি এ বি এম এ রাজ্জাক, বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদ শামসুল মোস্তফা শামিম মজুমদার, জাতীয় প্রেসক্লাবের সদস্য ও দৈনিক পাঞ্জেরী-এর সম্পাদক তালুকদার রুমি, প্রেসক্লাব ফেডারেশনের মহাসচিব ও দৈনিক ফলাফল-এর প্রকাশক ও সম্পাদক শেখ মুস্তাফিজুর রহমান, রূপনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নোমান হোসেন, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আহমেদ আবু জাফর, ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, দৈনিক সবুজ বিপ্লব-এর ভারপ্রাপ্ত সম্পাদক এস এম বদরুল আলম, দৈনিক খবরের আলো-এর সম্পাদক মো. আমিনুজ্জামান আমির, দৈনিক জনজাগরণ-এর সম্পাদক মো. মিহাব উদ্দিন, দৈনিক সোনালী খবর-এর সম্পাদক মো. মনিরুজ্জামান, দৈনিক অন্যায়ের চিত্র-এর সম্পাদক মো. শহিদুল ইসলাম, দৈনিক খবরের সময়-এর প্রকাশক মো. আব্দুল মান্নান ভূঁইয়া, দৈনিক মাতৃজগত-এর প্রধান সম্পাদক এম এ এ সৌরভ খান, আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের চেয়ারম্যান লায়ন মো. হেলাল উদ্দিন হিলু, ঢাকা প্রেসক্লাবের সহ-সভাপতি এ মান্নান, লায়ন্স ক্লাবের চেয়ারম্যান খান আখতারুজ্জামান, হিউম্যান এইড ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মহাসচিব সোহেলী পারভীন প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহিদুল হাসান সরকার, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের উপদেষ্টা অধ্যক্ষ মো. এ বি এম জহিরুল আমিন, এ আর হিউম্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ফকরুল ইসলাম, দৈনিক মাতৃজগত-এর নির্বাহী সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, বার্তা সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক ও বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের ভারপ্রাপ্ত মহাসচিব রফিকুল ইসলাম, বাংলাদেশ পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি আলম হোসেন খান, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম রুস্তম আলী, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নাসির আহমেদ, হিউম্যান এইড ইন্টারন্যাশনালের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কিশোরী পারভীন, ভাইস প্রেসিডেন্ট সাজ্জাদ হোসেন খান, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এম রুবেল আলী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নূরনবী ফরাজী মুক্তার, সদস্য সচিব মো. আওলাদ হোসেন, ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আসাদুজ্জামান, সেন্ট্রাল প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ সোহেল রানাসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও অতিথিরা উপস্থিত ছিলেন। অতিথিদের তালিকায় আরও ছিলেন সিআইডির মিরপুর-পল্লবী নিবিড় ক্যাম্পের পুলিশ ইন্সপেক্টর ও ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও অভিনেত্রী রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী, বিটিভির কণ্ঠশিল্পী রোজিনা আক্তার, অ্যাডভোকেট নুরুল আলম, সাংবাদিক আতাউর রহমান, মো. আজহার আলী, জাহাঙ্গীর আলম রাজু, মোঃ হেকমত আলী, মো. রফিকুল ইসলাম, সাংবাদিক মুন্না, সুমনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ। আলোচনায় বক্তারা বলেন, একটি গণমাধ্যমের দীর্ঘদিনের পথচলা শুধু প্রতিষ্ঠাবার্ষিকী পালনের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর সঙ্গে পাঠক, সাংবাদিক ও সমাজের প্রতি দায়িত্ববোধ জড়িত। সংবাদ প্রকাশে বস্তুনিষ্ঠতা, সত্যনিষ্ঠা ও দায়িত্বশীলতার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলেন, সাংবাদিকরা মাঠপর্যায়ে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে সংবাদ সংগ্রহ করেন। তাই সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় গণমাধ্যম প্রতিষ্ঠান, সাংবাদিক সংগঠন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত ভূমিকা প্রয়োজন। সাংবাদিকদের মধ্যে বিভাজন কমিয়ে পেশাগত স্বার্থে ঐক্য গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভা শেষে দেশ, জাতি, সাংবাদিক সমাজ ও গণমাধ্যমের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অতিথিদের অংশগ্রহণে কেক কাটার মধ্য দিয়ে দৈনিক মাতৃজগত-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।অনুষ্ঠান সঞ্চালনা করেন রফিকুল ইসলাম কাজল ও সাংবাদিক পলাশ। অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে। এর আগে  পাকিস্তান থেকে বক্তব্য রাখেন, আন্তর্জাতিক প্রেসক্লাবের কেন্দ্র কমিটির সহ-সভাপতি  শ্রীলংকা থেকে যুক্ত ছিলেন রাঙ্গা বান্দারানায়েকে,সভাপতি শ্রীলঙ্কা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন। নেপাল  থেকে যুক্ত ছিলেন  সংগঠনের সহ-সভাপতি  কিরণ কুমার পোখরেল, সংগঠনের সাধারণ সম্পাদক  মিয়ান ইশতিয়াক আলী পাকিস্তান থেকে  যুক্ত ছিলেন, ভারত থেকে যুক্ত ছিলেন সাংগঠনিক সম্পাদক সমরেশ রায় ও মহিলা বিষয়ক সম্পাদিকা শম্পা দাস। বক্তারা বলেন  আমরা বিশ্বব্যাপী সাংবাদিকদের  নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ।



সংবাদটি পড়া হয়েছে মোট : 116        
   আপনার মতামত দিন
     বিশেষ সংবাদ
বরিশালে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
.............................................................................................
৮ বছরের সাংবাদিকতা অভিজ্ঞতা: নতুন দায়িত্বে গাজীপুরের কৃতি সন্তান সুমা রানী
.............................................................................................
পুলিশ, সাংবাদিক ও সব বাহিনী হোক নিরপেক্ষ—দল নয়, দেশ ও জনগণের সেবক।
.............................................................................................
ফেসবুক আইডি বন্ধের আশঙ্কা, তবুও মানবতার সেবায় থেমে থাকতে চান না মাহাবুবুর রহমান অপু
.............................................................................................
নদী, সাগর, বন ও ঐতিহ্যে সমৃদ্ধ বরগুনা: দক্ষিণের এক অনন্য জনপদ
.............................................................................................
মাঠের অভিজ্ঞতায় জনবান্ধব প্রশাসক আশরাফুল আলম
.............................................................................................
​ত্যাগ, সংগ্রাম ও সাংগঠনিক অভিজ্ঞতায় হুমায়ুন হাসান শাহীন বরগুনা বিএনপির রাজনীতিতে পরীক্ষিত এক নাম
.............................................................................................
সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ
.............................................................................................
ত্যাগের রাজনীতি : মেহেদী জামান রাকিবকে কাছ থেকে যেভাবে দেখেছি!
.............................................................................................
আমতলী আদালত: চার দশকের ইতিহাস ও ন্যায়বিচারের আশ্রয়স্থল
.............................................................................................
আমতলী আদালত: চার দশকের ইতিহাস ও ন্যায়বিচারের আশ্রয়স্থল
.............................................................................................
সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতের দাবি, নানা আয়োজনে দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
.............................................................................................
রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান
.............................................................................................
বিলুপ্তির পথে দেশীয় খয়রা পুঁটি কৈ সিং মাগুর মাছ
.............................................................................................
নবাবগঞ্জের বিনোদন পার্ক স্বপ্ন পুরী থেকে অজগর ও কুমিরসহ ৭৪টি অনুমোদনহিন বন্যপ্রাণী জব্দ
.............................................................................................
টাকা কী দুনিয়ার সব?
.............................................................................................
আগামী নির্বাচনে বিজয়ের বন্দরে পৌঁছাবে আ.লীগ: কাদের
.............................................................................................
তারেক-জুবাইদার সাজার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবীদের কালো পতাকা মিছিল
.............................................................................................
আমতলীতে দলছুট হয়ে লোকালয়ে বিরল প্রজাতির হনুমাণ
.............................................................................................
নারী সাংবাদিক আসমা আক্তারের অকাল মৃত্যুতে ঢাকা প্রেস ক্লাবের শোক প্রকাশ
.............................................................................................
একটি শোক সংবাদ,
.............................................................................................
সিরাজগঞ্জে সাংবাদিক বারীর দাফন সম্পন্ন
.............................................................................................
নড়াইলের সি আর এম মাধ্যমিক বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় পালিত হোলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
.............................................................................................
শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএমএসএফ চট্টগ্রাম জেলা ও বন্দর জোন কমিটি
.............................................................................................
গীতিকার কাওসার আহমেদ চৌধুরী আর নেই
.............................................................................................
হোসেনপুরকে মডেল পৌরসভা করতে চান মোবারিছ
.............................................................................................
ভ্রমণপিপাসুদের দুর্নিবার আকর্ষণ অলওয়েদার সড়কটি
.............................................................................................
অঢেল সম্পদের মালিক ওসি প্রদীপ
.............................................................................................
সিনহা রাশেদ নিহতের ঘটনায় তদন্ত শুরু
.............................................................................................
রিজেন্টের মালিকের সাথে অন্তরঙ্গ ছবি, প্রভাবশালী অনেকেই বিব্রত
.............................................................................................
লিবিয়ার ভয়ঙ্কর মানবপাচারকারী সিলেটের রফিক
.............................................................................................
এবার এস আলম গ্রুপের চেয়ারম্যানের মা ও ছেলে করোনার কবলে
.............................................................................................
রাস্তায় চলাচলে চালু হচ্ছে ‘মুভমেন্ট পাস’
.............................................................................................
করোনা আতংকে রূপগঞ্জে ঝুঁকি নিয়ে মার্কেটে ভিড়
.............................................................................................
সিরাজ শাহ্’র আস্তানা থেকে মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
.............................................................................................
দেশে করোনা জয় করে বাড়ি ফিরলেন ৮০ বছরের বৃদ্ধ
.............................................................................................
পাপিয়ার দুই মামলার তদন্তভার পেল র‌্যাব
.............................................................................................
পাপিয়ার ‘পাপের ডেরা’য় যাওয়াদের তালিকা
.............................................................................................
পাপিয়ার গডফাদার-গডমাদার কারা?
.............................................................................................
বারবার ধর্ষণের জন্য ভিডিও ধারণ করত ডাক্তার আমিনুল!
.............................................................................................
রোহিঙ্গা ক্যাম্পে ছড়িয়ে পড়ছে এইডস !
.............................................................................................
ঘণ্টার পর ঘণ্টা বাসের অপেক্ষায় যাত্রীরা
.............................................................................................
নারী ও মাদকের আখড়া ছিল সুবর্ণার ফ্ল্যাট!
.............................................................................................
রূপনগরের ঝিলপাড় বস্তিতে শোকের মাতম
.............................................................................................
গুজব শেয়ার দিলে তার পরিণতি ভয়াবহ হবে: র‌্যাব মহাপরিচালক
.............................................................................................
ছেলেধ’রা স*ন্দেহে নি’হত রেনুকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য!
.............................................................................................
পদ্মা সেতু তৈরিতে মানুষের মাথা লাগার গুজব কেন ছড়ালো ?
.............................................................................................
প্রেস ইউনিটি চট্টগ্রাম, মোমিন মেহেদীর অনুমোদন সভাপতি রতন সম্পাদক দীপু
.............................................................................................
শোক সংবাদ
.............................................................................................
নারায়ণগঞ্জ বেদান্ত আশ্রমের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব সম্পন্ন
.............................................................................................

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশকঃ এম.এ মান্নান

নির্বাহী সম্পাদক: মো: রাসেল মোল্লা


ভারপ্রাপ্ত সম্পাদক : মৃধা বেলাল
নির্বাহী সম্পাদক : মো: রাসেল মোল্লা
সহ সম্পাদক : জাহাঙ্গীর আলম ।

ফোন: বার্তা বিভাগ : 88 01927555138, সম্পাদক ও প্রকাশক: 01980716232

ঠিকানাঃ বার্তা ও বানিজ্যিক কার্যালয়- নারায়ণগঞ্জ, সম্পাদকীয় কার্যালয়- জাকের ভিলা, হাজী মিয়াজ উদ্দিন স্কয়ার মামুদপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। শাখা অফিস : নিজস্ব ভবন, সুলপান্দী, পোঃ বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ-১৪৬০, রেজিস্ট্রেশন নং 134 / নিবন্ধন নং 69 মোবাইল : 01731190131,E-mail- notunbazar2015@gmail.com, E-mail : mannannews0@gmail.com, web: notunbazar71.net,
    2015 @ All Right Reserved By notunbazar71.com

Developed By: Dynamic Solution IT Dynamic Scale BD