| বাংলার জন্য ক্লিক করুন
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|

   শেয়ার করুন
Share Button
   বিশেষ সংবাদ
  ত্যাগের রাজনীতি : মেহেদী জামান রাকিবকে কাছ থেকে যেভাবে দেখেছি!
  14, October, 2026, 12:32:31:AM

আজ কিছু কথা প্রকাশ করতেই হয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর অনেক নেতাকর্মী নিজেদের ত্যাগী হিসেবে পরিচয় দিতে শুরু করেছেন। আমতলী উপজেলার বিভিন্ন সাংবাদিকের প্রতিবেদনেও অনেকের রাজনৈতিক ত্যাগ-সংগ্রামের কথা উঠে এসেছে। তবে আমার দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা থেকে বলতে চাই, রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে অনেকের অবস্থানও বদলাতে দেখেছি। যাঁদের একসময় আওয়ামী লীগের মিছিল-মিটিংয়ের সামনের সারিতে দেখা যেত, ৫ আগস্টের পর তাঁদেরই আবার বিএনপির মিছিল-মিটিংয়ে সামনে থেকে ত্যাগের কথা বলতে দেখা গেছে। এবার আসি মূল কথায়। আমতলী উপজেলা থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও কেন্দ্রীয় পর্যায়ের জাতীয়তাবাদী রাজনীতির অনেক নেতাকর্মীর ত্যাগ-সংগ্রাম কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আমার। তখনও আমি সাংবাদিকতা পেশায় সক্রিয় ছিলাম। দেশের বিভিন্ন এমপি-মন্ত্রীকে নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করেছি, তাঁদের জবাবদিহির আওতায় আনার চেষ্টা করেছি। এমনও হয়েছে, একদিকে আওয়ামী লীগের কর্মসূচি শেষ করে গভীর রাতে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছি। কখনো নিজের পরিচয় গোপন রেখে সংবাদ প্রকাশ করেছি। মিরপুরের সাংবাদিক আবাসিক কলোনিতে আমার বাসায় বিএনপির অনেক নেতাকর্মীকে আশ্রয় দিয়েছি। এসব অভিজ্ঞতা আমার সাংবাদিকতা জীবনেরই অংশ। আজ আমার নিজ উপজেলা আমতলীর এমন একজন রাজনৈতিক নেতার কথা বলতে চাই, যাঁর রাজনৈতিক প্রতিকূলতা ও দুর্দিনের কিছু অভিজ্ঞতা আমি খুব কাছ থেকে দেখেছি। তিনি মেহেদী জামান রাকিব। তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা, হয়রানি ও গ্রেপ্তারের ঘটনার মধ্য দিয়ে কঠিন সময় পার করতে দেখেছি। কত রাত তাঁকে খোলা আকাশের নিচে কাটাতে হয়েছে, তার হিসাব আমার জানা নেই। কত দিন তাঁর বাড়ির সামনের ভাঙা পুলে দাঁড়িয়ে পাহারা দিয়েছি, তারও কোনো হিসাব নেই। উদ্দেশ্য ছিল একটাই—তিনি যেন অন্তত একটু শান্তিতে দুমুঠো ভাত খেতে পারেন, ভাবি ও সন্তানদের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারেন। কখনো হঠাৎ খবর আসত, রাকিব ভাই গ্রেপ্তার হয়েছেন। তাঁর কারাবাস ও নানা প্রতিকূলতার খবর শুনেছি, কিছু ঘটনা কাছ থেকেও দেখেছি। সেই সময়ের ভীতিকর পরিবেশে অনেক কিছু জানলেও প্রকাশ্যে বলার সাহস পাইনি। কারণ, তখন সত্য প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদেরও মামলা, হয়রানি, অপহরণ ও গুমের মতো গুরুতর ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা ছিল। সাংবাদিকতার কলম যেন নানা বাধায় বন্দী হয়ে পড়েছিল। আজ রাজনৈতিক পরিস্থিতি বদলেছে। কিন্তু আমার বিশ্বাস, রাজনীতিতে কারও ত্যাগ-সংগ্রামের মূল্যায়ন করতে হলে শুধু বর্তমান অবস্থান দেখলে চলবে না; দেখতে হবে তাঁর অতীত, দুঃসময়ের ভূমিকা এবং প্রতিকূলতার মধ্যে তিনি কীভাবে দিন পার করেছেন। ত্যাগের প্রকৃত মূল্যায়ন হোক ইতিহাস, অভিজ্ঞতা ও সত্যের ভিত্তিতে—শুধু রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে বদলে যাওয়া পরিচয়ে নয়। আজ এ পর্যন্তই। অন্য কোনো দিন লিখব আমার পরিচিত জাতীয়তাবাদী রাজনীতির আরও কিছু নেতাকর্মীর ত্যাগ, সংগ্রাম ও দুঃসময়ের অভিজ্ঞতার কথা।

— মৃধা বেলাল সাংবাদিক ও কলাম লেখক

সংবাদটি পড়া হয়েছে মোট : 104        
   আপনার মতামত দিন
     বিশেষ সংবাদ
বরিশালে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
.............................................................................................
৮ বছরের সাংবাদিকতা অভিজ্ঞতা: নতুন দায়িত্বে গাজীপুরের কৃতি সন্তান সুমা রানী
.............................................................................................
পুলিশ, সাংবাদিক ও সব বাহিনী হোক নিরপেক্ষ—দল নয়, দেশ ও জনগণের সেবক।
.............................................................................................
ফেসবুক আইডি বন্ধের আশঙ্কা, তবুও মানবতার সেবায় থেমে থাকতে চান না মাহাবুবুর রহমান অপু
.............................................................................................
নদী, সাগর, বন ও ঐতিহ্যে সমৃদ্ধ বরগুনা: দক্ষিণের এক অনন্য জনপদ
.............................................................................................
মাঠের অভিজ্ঞতায় জনবান্ধব প্রশাসক আশরাফুল আলম
.............................................................................................
​ত্যাগ, সংগ্রাম ও সাংগঠনিক অভিজ্ঞতায় হুমায়ুন হাসান শাহীন বরগুনা বিএনপির রাজনীতিতে পরীক্ষিত এক নাম
.............................................................................................
সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ
.............................................................................................
ত্যাগের রাজনীতি : মেহেদী জামান রাকিবকে কাছ থেকে যেভাবে দেখেছি!
.............................................................................................
আমতলী আদালত: চার দশকের ইতিহাস ও ন্যায়বিচারের আশ্রয়স্থল

সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতের দাবি, নানা আয়োজনে দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
.............................................................................................
রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান
.............................................................................................
বিলুপ্তির পথে দেশীয় খয়রা পুঁটি কৈ সিং মাগুর মাছ
.............................................................................................
নবাবগঞ্জের বিনোদন পার্ক স্বপ্ন পুরী থেকে অজগর ও কুমিরসহ ৭৪টি অনুমোদনহিন বন্যপ্রাণী জব্দ
.............................................................................................
টাকা কী দুনিয়ার সব?
.............................................................................................
আগামী নির্বাচনে বিজয়ের বন্দরে পৌঁছাবে আ.লীগ: কাদের
.............................................................................................
তারেক-জুবাইদার সাজার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবীদের কালো পতাকা মিছিল
.............................................................................................
আমতলীতে দলছুট হয়ে লোকালয়ে বিরল প্রজাতির হনুমাণ
.............................................................................................
নারী সাংবাদিক আসমা আক্তারের অকাল মৃত্যুতে ঢাকা প্রেস ক্লাবের শোক প্রকাশ
.............................................................................................
একটি শোক সংবাদ,
.............................................................................................
সিরাজগঞ্জে সাংবাদিক বারীর দাফন সম্পন্ন
.............................................................................................
নড়াইলের সি আর এম মাধ্যমিক বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় পালিত হোলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
.............................................................................................
শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএমএসএফ চট্টগ্রাম জেলা ও বন্দর জোন কমিটি
.............................................................................................
গীতিকার কাওসার আহমেদ চৌধুরী আর নেই
.............................................................................................
হোসেনপুরকে মডেল পৌরসভা করতে চান মোবারিছ
.............................................................................................
ভ্রমণপিপাসুদের দুর্নিবার আকর্ষণ অলওয়েদার সড়কটি
.............................................................................................
অঢেল সম্পদের মালিক ওসি প্রদীপ
.............................................................................................
সিনহা রাশেদ নিহতের ঘটনায় তদন্ত শুরু
.............................................................................................
রিজেন্টের মালিকের সাথে অন্তরঙ্গ ছবি, প্রভাবশালী অনেকেই বিব্রত
.............................................................................................
লিবিয়ার ভয়ঙ্কর মানবপাচারকারী সিলেটের রফিক
.............................................................................................
এবার এস আলম গ্রুপের চেয়ারম্যানের মা ও ছেলে করোনার কবলে
.............................................................................................
রাস্তায় চলাচলে চালু হচ্ছে ‘মুভমেন্ট পাস’
.............................................................................................
করোনা আতংকে রূপগঞ্জে ঝুঁকি নিয়ে মার্কেটে ভিড়
.............................................................................................
সিরাজ শাহ্’র আস্তানা থেকে মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
.............................................................................................
দেশে করোনা জয় করে বাড়ি ফিরলেন ৮০ বছরের বৃদ্ধ
.............................................................................................
পাপিয়ার দুই মামলার তদন্তভার পেল র‌্যাব
.............................................................................................
পাপিয়ার ‘পাপের ডেরা’য় যাওয়াদের তালিকা
.............................................................................................
পাপিয়ার গডফাদার-গডমাদার কারা?
.............................................................................................
বারবার ধর্ষণের জন্য ভিডিও ধারণ করত ডাক্তার আমিনুল!
.............................................................................................
রোহিঙ্গা ক্যাম্পে ছড়িয়ে পড়ছে এইডস !
.............................................................................................
ঘণ্টার পর ঘণ্টা বাসের অপেক্ষায় যাত্রীরা
.............................................................................................
নারী ও মাদকের আখড়া ছিল সুবর্ণার ফ্ল্যাট!
.............................................................................................
রূপনগরের ঝিলপাড় বস্তিতে শোকের মাতম
.............................................................................................
গুজব শেয়ার দিলে তার পরিণতি ভয়াবহ হবে: র‌্যাব মহাপরিচালক
.............................................................................................
ছেলেধ’রা স*ন্দেহে নি’হত রেনুকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য!
.............................................................................................
পদ্মা সেতু তৈরিতে মানুষের মাথা লাগার গুজব কেন ছড়ালো ?
.............................................................................................
প্রেস ইউনিটি চট্টগ্রাম, মোমিন মেহেদীর অনুমোদন সভাপতি রতন সম্পাদক দীপু
.............................................................................................
শোক সংবাদ

নারায়ণগঞ্জ বেদান্ত আশ্রমের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব সম্পন্ন
.............................................................................................

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশকঃ এম.এ মান্নান

নির্বাহী সম্পাদক: মো: রাসেল মোল্লা

ভারপ্রাপ্ত সম্পাদক : মৃধা বেলাল
নির্বাহী সম্পাদক : মো: রাসেল মোল্লা
সহ সম্পাদক : জাহাঙ্গীর আলম ।

ফোন: বার্তা বিভাগ : 88 01927555138, সম্পাদক ও প্রকাশক: 01980716232

ঠিকানাঃ বার্তা ও বানিজ্যিক কার্যালয়- নারায়ণগঞ্জ, সম্পাদকীয় কার্যালয়- জাকের ভিলা, হাজী মিয়াজ উদ্দিন স্কয়ার মামুদপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। শাখা অফিস : নিজস্ব ভবন, সুলপান্দী, পোঃ বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ-১৪৬০, রেজিস্ট্রেশন নং 134 / নিবন্ধন নং 69 মোবাইল : 01731190131,E-mail- notunbazar2015@gmail.com, E-mail : mannannews0@gmail.com, web: notunbazar71.net,
    2015 @ All Right Reserved By notunbazar71.com

Developed By: Dynamic Solution IT Dynamic Scale BD