চট্রগ্রাম র্যাব-৭ এর অভিযানে ২৯৪ বোতল ফেন্সডিলসহ আটক ২
2, April, 2023, 10:17:46:PM
এম ডি বাবুল ব্যুরোচীফ
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন বড়পুল এলাকায় পাকা রাস্তার উপর মাদকদ্রব্যসহ গাড়ীতে উঠার জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ০১ এপ্রিল ২০২৩ইং তারিখ সকাল ০৭:টার দিকে বর্ণিত স্থানে উপস্থিত হওয়া মাত্রই র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ০২জন ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব সদস্যরা আসামী ১। মোঃ রানা মিয়া (৩৩), পিতা- মোঃ ইউসুফ মিয়া এবং ২। মোঃ অনিক হোসেন (১৬), পিতা- মৃত রুবেল, উভয় সাং- বড় ধর্মপুর, থানা- সদর দক্ষিণ, জেলা- কুমিল্লাদেরকে আটক করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে আসামীদের হাতে থাকা ২টি ব্যাগ হতে আসামীদের নিজ হাতে বের করে দেয়া মতে মোট ২৯৪ বোতল ফেনসিডিল উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে হালিশহর সহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা।
উল্লেখ্য সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামী মোঃ রানা মিয়ার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানায় মাদকদ্রব্য সংক্রান্ত ০১টি মামলা পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।