মহেশপুরে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬
25, July, 2023, 9:21:45:AM
মোঃ আবু সুফিয়ান শান্তি
ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
আজ ২৪ জুলাই সোমবার র্যাব-৬, সিপিসি- ২, ঝিনাইদহ র্যাব ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বাঁশবাড়ীয়া ইউনিয়নের রুলী গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ আনুমানিক ৪.০০ টায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন ৮নং বাঁশবাড়ীয়া ইউনিয়নের রুলী গ্রামস্থ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ বাবুল আক্তার(৫০), পিতা- মৃত আজিবর মন্ডল, সাং- মাটিলা, থানা- মহেশপুর, জেলা-ঝিনাইদহকে গ্রেফতার করে।
এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ভারতীয় অবৈধ মাদকদ্রব্য ৪৬(ছয়চল্লিশ) বোতল ফেন্সিডিলসহ উদ্ধার করে।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।